Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার প্রসার সময়ের দাবি
    কার্যক্রম

    কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার প্রসার সময়ের দাবি

    Purno joyBy Purno joySeptember 26, 2023Updated:September 26, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসা ও এর প্রতিরোধে সবচেয়ে বড় বাঁধা হল এর সম্পর্কে মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা।‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এ কথা বলেন। তিনি আরও বলেন – শরীর ও মনের মাঝে যে যোগসুত্র রয়েছে তা একে অন্যের পরিপূরক। একটিকে বাদ দিয়ে আরেকটি ভাবা যায় না। শরীরে অসুখ হলে যেমন ওষুধ লাগে  তেমনি মনের অসুখ হলে এর চিকিৎসাও লাগে। গত ২৫ বছরে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অগ্রযাত্রায় তিনি সবাইকে অভিনন্দন জানান পাশাপাশি দেশে মানসিক স্বাস্থ্য সেবায় ক্লিনিক্যাল সাইকোলজি  বিভাগ ও ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরিতে গুরুত্ব দেন। তাছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ কমিউনিটি স্বাস্থ্য সেবার কথা উল্লেখ করে মানসিক স্বাস্থ্য সেবাকে কমিউনিটি স্বাস্থ্য সেবায় যুক্ত করার উপর গুরুত্ব দেন; পাশাপাশি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী তৈরির করে মানসিক স্বাস্থ্য সেবার যে চাহিদ আছে তা পূরনে সবার দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সাধারন সম্পাদক ড. শাহনুর হোসেন। তিনি বলেন- বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট পরিচালিত ২০১৮-১৯ জরিপে দেখা গেছে বাংলাদেশের ৯২% মানুষ মানসিক রোগের কোন চিকিৎসা গ্রহণ করে না এবং ১৮.৭% প্রাপ্ত বয়স্ক এবং ১২.৬% শিশু-কিশোর মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত । প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৬.৭% বিসন্নতায় ও ৪.৭% উদ্বেগ জনিত সমস্যায় ভুগছেন। তিনি দেশের জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবাদানকারি পেশাজীবীদের অপ্রতুলতা বিষয়টি তুলে ধরে বলেন যে দেশে প্রায় ১০০০ মনোবিজ্ঞানী রয়েছে যা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানে পর্যাপ্ত নয়। পেশাদার মনোবিজ্ঞানী তৈরি হতে অনেক বছর সময় লেগে যায় তাই কমিউনিটি পর্যায়ে কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত পেশাজীবী তৈরির বিষয়টি তুলে ধরেন ।

    দেশে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করে ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে বক্তব্য রাখছে মাননীয় ভিসি মহোদয়

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের নন কমুনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর লাইন ডিরেক্টর প্রফেসর ডা. মো. রোবেদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান, এবং ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ড. গ্রাহাম পাওয়েল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার।

    বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহবুব হাসান বলেন- মানুষের বংশগতির সাথে মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে। মস্তিস্কের অনেক কেমিক্যাল আমাদের চিন্তা ও মানসিক সমস্যায় ভুমিকা পালন করে। মনের অবস্থা শরীরে প্রভাব ফেলে এরা একে অন্যের সাথে  যুক্ত। তাই মনকে বাদ দিয়ে শুধু শরীরের রোগকে গুরুত্ব দিলে চলবে না বলে তিনি মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে মানুষকে আহবান জানান।

    ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ড. গ্রাহাম পাওয়েল বিশেষ অতিথির বক্তব্বে বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সুদীর্ঘ যাত্রায় থাকতে পেরে গর্বিত বোধ করেন এবং বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবায় কমিউনিটি পর্যায়ে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

    সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এর সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার  বলেন যে- দেশে  কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উপর গুরুত্ব ও মানুষের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষে “কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্যঃ বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  তিনি আরও বলেন যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ শুধু শিক্ষক নয় গবেষক ও পেশাদার মানসিক স্বাস্থ্য সেবাদানকারী  তৈরিতেও কাজ করে যাচ্ছে। তিনি মানসিক স্বাস্থ্য সেবা  ও এর কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সহায়তায় কথা তুলে ধরেন। দেশে মানসিক স্বাস্থ্য সেবার খরচ কমিয়ে সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহনে সরকারের সহযোগিতা বাড়ানোর বিষয়ে  গুরুরত্ত আরোপ করেন।

    উল্লেখ্য উক্ত সম্মেলন উদযাপন উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মশালা, প্লেনারি সেশন, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বেশ কিছু দেশি বিদেশি গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে। সম্মেলনটি যৌথ ভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতার লক্ষে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা ও এই বিষয়ে বিভিন্ন গবেষণা তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য ২০০৬ সাল থেকে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্মেলন অনুষ্ঠান আয়োজন করে আসছে।

     

    ৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সভা moner khabor monerkhabor কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য গবেষণা চিকিৎসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুশ্চিন্তা প্রফেসর ড.মোঃ আখতারুজ্জামান বিষণ্ণতা মনের খবর মনেরখবর মনোরোগবিদ্যা মস্তিষ্ক মাদকাসক্তি মাননীয় উপাচার্য মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে সদালাপী রূপার বিঘ্নিত জীবন
    Next Article আমার ছেলে কারো সাথে মিশতে চায় না
    Purno joy

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.