Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা
    ফিচার

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    Purno joyBy Purno joyOctober 2, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবঃ  ‘আমার নাকটা হাতির নাকের মতো দেখতে। আমি দেখছি, বুঝতে পারছি, আপনারা সেটা বোঝেন না কেন? আশ্চর্য! যা হোক, এতো কথা বলতে পারবো না। আপনারা পারলে চিকিৎসা করেন, চিকিৎসা আবার কি! পারলে ঠিক করে দেন। না পারলে বলেন, আমি যত তাড়াতাড়ি পারি অপারেশন করাবো’! একটি মেয়ের রোগের বিষয়ে অভিযোগ।
    শরীরের বিশেষ কোনো এক অঙ্গ বা অংশের সাইজ, শেপ, অবস্থান কিংবা ইমেজ নিয়ে সারাক্ষণ চিন্তিত। কোনো ভাবেই নিজের অঙ্গকে স্বাভাবিক ভাবতে পারেন না, বা স্বাভাবিক বলে মেনে নিতে পারেন না। কখনো কখনো এমনকি অপারেশন পর্যন্ত করিয়ে সেই অবস্থার পরিবর্তন চায়। বেশিরভাগ সময় সেটা উপকারী না হয়ে ফল উল্টো আরো উদ্বিগ্নতা বেড়ে যায়, এমন একটি মানসিক রোগ ‘বডি ডিজমরফিক ডিজঅর্ডার’।

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: 

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার এক বিশেষ ধরনের মানসিক রোগ। যেখানে মানুষ তার স্বাভাবিক কিংবা সামান্য পরিবর্তীত কোনো অঙ্গ বা অংশ নিয়ে সারাক্ষণ চিন্তিত থাকেন। কোনো একটা সমস্যা সেখানে আছে, সেটা নিয়েই যত চিন্তা। নাওয়া খাওয়া ঘুম কাজ বাদ দিয়ে শুধু ঐ বিষয়টি নিয়েই পরে থাকেন। কোনোভাবেই সেই অঙ্গের বা শরীরের অংশকে মেনে নিতে পারেন না।
    সেই চিন্তাকে ঘিরে যত ধরনের কাজ করা যায় সবই করেন। সারক্ষণ হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা, বিভিন্ন ধরনের লোশন লাগানো, চেপে ধরে রাখা, মানুষের কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করা সবই এর মধ্যে থাকে। কখনো কখনো নিজের মতো করে পরিবর্তন করার জন্য প্লাস্টিক সার্জনের (বা সাধারণ সার্জনের) স্মরনাপন্নও হয়ে থাকেন। বডি ডিজমরফিক ডিজঅর্ডার  আক্রান্ত ভূক্তভোগীরা নিজেরাও বিষয়টি নিয়ে বিরক্ত এবং প্রচন্ড মানসিক চাপে থাকেন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত কাজে দারুণভাবে বিঘ্ন ঘটে।

    কোন কোন অঙ্গ নিয়ে বেশি চিন্তা করতে দেখা যায়?

    শরীরের যেকোনো অঙ্গ কিংবা অংশ এর অন্তর্গত হওয়ার সম্ভাবনা থাকলেও সাধারণত: মুখমন্ডল এবং মাথার বিভিন্ন অংশ নিয়েই বেশি চিন্তা করতে দেখা যায়। মুখ, নাক, কান, চোখ, চোখের পাতা, ঠোঁট, দাঁত, চোয়াল, থুতনি নিয়ে বেশিরভাগ ভূক্তভোগীরা চিন্তায় আবদ্দ হয়ে থাকেন। কপালের ভাঁজ, মুখের যেকোনো ধরনের দাগ, ব্রন, মুখের বা শরীরের যেকোনো স্থানের ফুলে উঠা শিরা বা ধমনী, কেউ কেউ শরীরের দুই ভাগের মধ্যে সমতা আছে কিনা (এক পাশে বেশি এক পাশে কম) এ নিয়েও চিন্তা করেন। বিশেষ বিশেষ অঙ্গের মাঝে হাত, পা, পেট, যৌনাঙ্গ, স্তন, কোমড়, বাহু, হিপ, এমনকি পুরুষ হিসেবে পুরুষের মতো দেখাচ্ছে কিনা কিংবা নারীর মতো শরীর হয়েছে কিনা এসব নিয়েও চিন্তা করেন।

    কখন এবং কাদের হয়?

    সাধারণতঃ দেখা যায় বয়োঃসন্ধিকালে বডি ডিজমরফিক ডিজঅর্ডার রোগটি শুরু হয়। ১৪ থেকে ১৭ বছর বয়সেই বডি ডিজমরফিক ডিজঅর্ডার বেশি হয়। ধীরে ধীরে হঠাৎ যেকোনো রকমেই শুরু হতে পারে। ছেলেদের চেয়ে মেয়েদেরই বেশি হয়। সমস্যার প্রকোপ কখনো কম কখনো বেশি হলেও দির্ঘদিন এরোগ থাকতে পারে। এমন কি সারা জীবন থেকে যাওয়ার প্রবণতাই বেশি। মোট জনসংখ্যার প্রায় ২ ভাগ এই রোগে ভুগতে পারে। সঠিক কারণ আবিষ্কার করতে না পারলেও আক্রান্ত মানুষের মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল, নাম সেরোটোনিনের উপস্থিতি কম লক্ষ করা যায়। বিখ্যাত পপ শিল্পি মাইকেল জ্যাকসনের কথা কেউ কেউ বলে থাকেন, যিনি তাঁর নাকের সাইজ শেপ বা ইমেজ নিয়ে খুশী ছিলেন না।

    প্রকারভেদঃ 

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার রোগটি সাধারণতঃ দুই ধরনের হয়। ডিলুশনাল কোয়ালিটি এবং অবসেশনাল কোয়ালিটি। চিকিৎসার বেশিরভাগই নির্ভর করে প্রকারভেদের তারতম্যের উপর।

    চিকিৎসাঃ 

    ডিলুশনাশ কোয়ালিটির চিকিৎসা সাধারণত এন্টিসাইকোটিক মেডিসিন; যেমন- এরিপিপ্রাজল, রেসপেরিডন বা পিমুজাইড ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। তবে অবসেশনাল কোয়ালিটিতে শুধু ওষুধে কাজ হবার সম্ভাবনা কম থাকে। ওষুষের পাশাপাশি সাইকোথেরাপী অত্যন্ত প্রয়োজনীয়। ওষুধের ভিতর সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যেমন ফ্লুক্সেটিন বা সারটালিন বেশ উপকারী। যেসব ওষুধ মানসিক চাপ কমানোর পাশাপাশি চিন্তা কমাতেও সাহায্য করে।
    অপর পক্ষে সাইকোথেরাপী (কগনেটিভ বিহেভিয়ার থেরাপী) অস্বাভাবিক ও নেতিবাচক চিন্তাকে ইতিবাচক ও স্বাভাবিক চিন্তায় রুপান্তরে সাহায্য করে। বিষয়গুলির বৈজ্ঞানিক ব্যাখ্যাও চিকিৎসার ক্ষেত্রে জরুরি। অনেক ক্ষেত্রে শান্তনার জন্য অপারেশনের পরামর্শও দিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই ফলপ্রসু হয় না।

    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    moner khabor monerkhabor অটিজম অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব অবসাদ আত্মহত্যা আসক্তি ওসিডি করোনা করোনা ভাইরাস কোভিড ১৯ খাবার ঘুম চিকিৎসা দুশ্চিন্তা নারী পরিবার বডি ডিজমরফিক ডিজঅর্ডার বিএপি বিএসএমএমইউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষণ্ণতা মন মনের খবর মনেরখবর মনোরোগবিদ্যা মস্তিষ্ক মাদক মাদকাসক্তি মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য মানুষ যৌন স্বাস্থ্য লকডাউন শিশু সন্তান সম্পর্ক স্ট্রেস হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৩০ শে সেপ্টেম্বর প্রচারিত হবে মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক ধারাবাহিক আয়োজন ‘শরীর ও মন’
    Next Article ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত
    Purno joy

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.