Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি
    ফিচার

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    Moner KhaborBy Moner KhaborDecember 5, 2023Updated:December 5, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. হোসনে আরা
    সহকারী অধ্যাপক
    আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।

    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার অথবা বাংলায় আমরা যাকে শুচিবাই বলে থাকি এটি আসলে এক ধরনের মানসিক রোগ। সাধারণত শুচিবাই বলতে শুধু আমরা অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতাকেই বোঝাই আর ভাবি এটা মনে হয় শুধু মহিলাদেরই হয়। কিন্তু এই ধারণাটি পুরোপুরি সত্যি নয়।

    শুচিবাই রোগে নারী-পুরুষ যে কেউ আক্রান্ত হতে পারে এমনকি শিশুরাও। যদিও আমাদের ধারণা শিশুদের মন! তার আবার মানসিক রোগ! কিন্তু বড়দের মতো শিশুরাও এই রোগে আক্রান্ত হতে পারে।

    ২০০৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যৌথভাবে একটি জরিপ চালায়। তাতে দেখা যায়, বাংলাদেশে ১৮.৪ শতাংশ শিশু বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে ১.৩ শতাংশ হলো শুচিবাই বা ওসিডি।

    সাধারণত এই সমস্যা ২৫ বছর বয়সের মধ্যেই শুরু হয়। অনেকের ক্ষেত্রে শৈশব, কৈশোর কিংবা যৌবনের শুরুতেও সমস্যার সূত্রপাত হতে পারে। স্কুল বা কলেজ পড়ুয়া শিশুদের মধ্যে ওসিডি বা শুচিবাই সমস্যাটি থেকে গেলে পরবর্তীতে অনেক অসুবিধা হতে পারে।

    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা শুচিবাই কী?

    বারে বারে একই চিন্তা আসা ও সে অনুযায়ী একই কাজের পুনরাবৃত্তির প্রবণতাকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা শুচিবাই বলা হয়।

    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের লক্ষণ

    অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার সাধারণত দুটি ভাগে বিভক্ত। ভাগগুলো হলো-

    ১. অবসেশন (Obsession): এটি আসলে একই ধরনের চিন্তা যা ক্রমাগত আসতে থাকে, যদিও রোগী বুঝতে পারে এ চিন্তা অহেতুক, অপ্রয়োজনীয়। এ ধরনের চিন্তা থেকে সে মুক্তি চায়, অস্থিরতায় ভোগে কিন্তু চিন্তা দূর করতে পারে না।

    অবসেশনের রকমভেদ:

    • Dirt & Contamination: পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণু নিয়ে অতিরিক্ত চিন্তা আসে, এর ফলে বারবার হাত ধুতে হয়, গোসলে অনেক সময় লাগে। কারো কারো গোসলে তিন-চার ঘণ্টাও সময় লাগে।
    • Aggression: রোগীর মাথায় কাউকে আঘাত করার চিন্তা আসতে থাকে যদিও রোগী বুঝতে পারে তার এ চিন্তা অস্বাভাবিক কিন্তু তারপরও এ চিন্তা মাথা থেকে সরাতে পারে না।
    • Sex: Sex নিয়ে অশ্লীল আজেবাজে চিন্তা আসে, অশ্লীল ছবিও চোখে ভাসতে পারে।
    • Religion: ধর্মের বিরুদ্ধে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে অশ্লীল চিন্তা আসতে থাকে।
    • Orderliness: সবকিছু একদম সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে গুছিয়ে রাখার প্রবণতা।
    • Illness: কোনো রোগ হলে সেই রোগ নিয়ে সারাক্ষণ চিন্তা করা।
    • কোনো কিছু বারবার স্পর্শ করার চিন্তা।
    • সবসময় খারাপ কিছু ঘটবে এই চিন্তা আসা।

    ২. কম্পালসন (Compulsion)

    Obsession অথবা একই চিন্তা অনুযায়ী যে কাজটি বারবার হয় তা হচ্ছে Compulsive act।

    কম্পালসনের প্রকারভেদ-

    • Cleaning: বারবার হাত ধোয়া। অনেক সময় ১০০ বারও হতে পারে।
    • Checking: একই জিনিস বারবার পরীক্ষা করা যেমন-পরীক্ষার খাতায় বারবার রোল নম্বর চেক করা।
    • Counting: একটি কাজ নির্দিষ্ট সংখ্যক বার করা যেমন-তিন, তের এমনকি তেত্রিশ বার পর্যন্ত করতে পারে।
    • Dressing: একইরকমভাবে জিনিসপত্র গুছিয়ে রাখে, এলোমেলো করলে অস্বস্তি বোধ করে
    • Hoarding: অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা।
    • একই প্রশ্ন বারবার করা ইত্যাদি।

    ওপরের লক্ষণগুলো বড়দের মতো শিশুদের ক্ষেত্রেও হতে পারে কিন্তু শিশুরা তাদের চিন্তাকে গুছিয়ে প্রকাশ করতে পারে না তাই বেশিরভাগ সময় তাদের আচরণের ওপর ভিত্তি করেই রোগ নির্ণয় করা হয়ে থাকে। এছাড়া এই রোগের কারণে শিশুদের মনোযোগ কমে যেতে পারে, পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। আমাদের দেশে বাবা-মায়েরা সাধারণত ছেলেমেয়েদের রেজাল্ট খারাপ হলেই মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তারা মনে করেন, ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না অথবা মনোযোগ দিচ্ছে না। তাদের রেজাল্ট যাতে খারাপ না হয় বা তারা যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করে, সেজন্যই বাবা-মায়েরা বিশেষজ্ঞের দ্বারস্থ হন। দীর্ঘদিন ধরে আক্রান্ত শিশু শারীরিক যেমন-অতিরিক্ত ধোয়া-মোছার ফলে হাতের চামড়া খসখসে হওয়া, চর্মরোগ, ঘুমের সমস্যা, বুক ধড়ফড় করা, খাবারে অনীহা ইত্যাদিতে আক্রান্ত হয়ে যখন মেডিক্যাল বিশেষজ্ঞ বা হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়, তখনই রোগের কারণ খুঁজতে গিয়ে তা বেরিয়ে আসে। কিন্তু ওসিডির কারণেই যে ঐ শিশুর এমনটা হচ্ছে, তা বুঝতে চান না অনেক অভিভাবক। অনেক সময় রোগী নিজে তার সমস্যা বুঝতে পারে না, তাই তার পরিবার এবং আশেপাশের মানুষ যখন বুঝতে পারে তার এই সমস্যা তখন থেকেই তার সাথে যথেষ্ট বন্ধুসুলভ আচরণ করতে হবে, পরিবারের লোকজনের সহযোগিতাই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। ব্যাপারটিকে ছোটো করে না দেখে তাকে সুস্থ করে তোলার দিকে মনোযোগী হতে হবে। অধিকাংশ সময়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসার অভাবে এই রোগ ভয়াবহ পর্যায়ে চলে যায়। ওসিডি একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। চিকিৎসার মাধ্যমে এর উপসর্গগুলোকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক রোগীর জন্য ঔষধ, আবার কারও জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা আচরণগত চিকিৎসা পদ্ধতিতে ভালো ফল পাওয়া যায়।। গবেষণায় দেখা গেছে, ঔষধ এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি একসঙ্গে প্রয়োগ করলে রোগীর উপকার বেশি হয়।

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে
    Next Article অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.