Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?
    ফিচার

    একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?

    Moner KhaborBy Moner KhaborOctober 3, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাহজাবীন আরা
    অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    খেলার কথা শুনলেই আমাদের মনে আনন্দানুভূতি তৈরি হয় কিন্তু যদি সেটি হয় জুয়া খেলা তখনই মনে নেতিবাচক অনুভূতি বা আতঙ্ক কাজ করে। কারণ, জুয়া বা বাজি হচ্ছে এমন এক ধরনের খেলা, যা লাভ- লোকসানের মধ্যে ঝুলন্ত থাকে। এই খেলায় মূলত নির্দিষ্ট পরিমাণ অর্থ বা বস্তু পুরস্কার হিসেবে ধার্য করা হয় এবং দুই পক্ষের মধ্যে যে পক্ষ হেরে যায় তাকে অপরপক্ষকে ঐ নির্দিষ্ট পরিমাণ পুরস্কার দিয়ে দিতে হয়।

    একসময় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলার প্রচলন থাকলেও বর্তমানে স্মার্টফোনের সহজলভ্যতার যুগে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার হিড়িক পড়েছে তরুণদের মধ্যে,যা দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন নামে থাকা অ্যাপসগুলোর বিজ্ঞাপনে সহজেই অর্থ লাভের সুযোগ দেখিয়ে আকৃষ্ট করা হয়; যা কিশোর থেকে প্রাপ্তবয়স্ক সকলকে প্রভাবিত করছে।

    জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?

    জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?

    জুয়া খেলতে খেলতে এক পর্যায়ে কখন যে সেটি নেশা হয়ে যায় তা ব্যক্তি নিজেই হয়ত টের পান না। নেশায় আক্রান্ত ব্যক্তিরা অনেক অর্থ হারালেও জুয়া খেলার তাগিদ নিয়ন্ত্রণ করতে পারে না। পুরস্কারটি আরও মূল্যবান হবে এই আশায় তারা বারবার ঝুঁকি নিতে থাকেন আর এভাবেই হয়ে পড়েন সর্বস্বান্ত। গবেষণায় দেখা গেছে, অন্যান্য আসজির মতোই জুয়ার প্রতি নেশার পিছনে রয়েছে জিনগত, পারিপার্শ্বিক পরিবেশ এবং জৈবিক বা বায়োলজিক্যাল কারণ।

    যারা জুয়ার সমস্যায় ভুগেন তাদের মস্তিষ্কে একই রকম রাসায়নিক পরিবর্তন হতে পারে যা অ্যালকোহল বা মাদকের আসক্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। জুয়ার আসক্তি একজন ব্যক্তির জীবনের সকল ক্ষেত্রে মারাত্মকভাবে প্রভাবিত করে। এর পরিণতিতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি, আর্থিক ক্ষতি, দেউলিয়া হওয়া, চাকরি হারানো, গৃহহীনতা এবং এমনকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভাঙন ঘটতে পারে।

    অ্যাকাডেমিক ফলাফলে সোশ্যাল মিডিয়ার প্রভাব

    তাই আপনজন বা কাছের কেউ যাতে এই ধ্বংসাত্মক খেলায় না জড়িয়ে পড়ে সেদিকে নজর রাখা সবার আগে জরুরি; আর অগত্যা কেউ যদি এই ফাঁদে পড়ে যায় তবে তার জুয়ার আসক্তি কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য যা করতে পারেন-

    • সবচেয়ে বড়ো পদক্ষেপ হলো ব্যক্তির মধ্যে যে জুয়ার আসক্তির সমস্যা আছে তা তাকে উপলব্ধি করানো।
    • কাছের মানুষের উচিত তার পাশে থাকা এবং তাকে সময় দেয়া।
    • তার সমস্যাটা ভালো করে বুঝতে চেষ্টা করা এবং এই নেশা থেকে তাকে দূরে সরাতে উৎসাহ দেয়া।
    • তাকে ইতিবাচক চিন্তাভাবনা করতে সাহায্য করা।
    • জুয়া আসক্তির জন্য তাকে কটুকথা না বলে শুধুমাত্র সমস্যার সমাধানের দিকে নজর দেয়া।
    • জুয়ার আসক্তি যে মানুষের জীবনে কতটা ধ্বংসডেকে আনতে পারে সেই বিষয়ে তাকে সতর্ক করা; অর্থাৎ সম্ভাব্য বিপদ চেনানোর কাজে তাকে সাহায্য করা এবং সেই বিপদের মধ্যে যেন আর না জড়ায় সেদিকে লক্ষ রাখা।
    • পারিবারিক পরিবেশের কারণে আসক্তিতে জড়ালে সেই পারিবারিক পরিবেশ পরিবর্তনের দিকে খেয়াল রাখা।
    • জুয়ার আসক্তি বন্ধ করতে অভিভাবকদের উচিত সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় ব্যয় করছে সে ব্যাপারে সচেতন হওয়া।
    • মোবাইলে সারাক্ষণ কী করছে তা পর্যবেক্ষণে রাখার মাধ্যমে সন্তান যেন স্মার্টফোনের অপব্যবহার করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা।
    • যাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে কিংবা মেলামেশা করলে জুয়ায় আসক্ত থাকার সম্ভাবনা থাকে, সেই সব অসৎ সঙ্গ ত্যাগ করতে সহায়তা করা।
    • ব্যয়কৃত অর্থের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনা এবং নির্ধারণ করে দেয়া।
    • মানসিক উদ্বেগ, অপরাধবোধ, অসহায়তা, অবসাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ যদি জুয়া খেলে; তবে সেক্ষেত্রে তার সেই মানসিক সমস্যার চিকিৎসা করানো।
    • প্রয়োজনে কগনেটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে চিকিৎসা করানো; অর্থাৎ একজন প্রফেশনাল মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেয়া।

    মনের খবর

    • এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুনঃ APPOINTMENT

    আরও পড়ুন:

    • জুয়াআসক্তি কী? এর থেকে মুক্তির উপায়
    মনের খবর মনেরখবর মনোরোগবিদ্যা মস্তিষ্ক মাদক মাদকাসক্তি মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএমডি সাইকিয়াট্রি জুলাই সেশনে পাশ করেছেন ৯ জন
    Next Article সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.