Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধীরে ধীরে অনলাইনে জুয়া খেলার দিকে আসক্ত হতে থাকি
    প্রশ্ন-উত্তর

    ধীরে ধীরে অনলাইনে জুয়া খেলার দিকে আসক্ত হতে থাকি

    Moner KhaborBy Moner KhaborOctober 6, 2024Updated:October 9, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    চিঠি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    আমি একটা বিষয় নিয়ে হঠাৎ ভয় পাই

    সমস্যা- আমার সমস্যাটি হলো মুলত জুয়া খেলা নিয়ে। আজ থেকে প্রায় ৪ বছর আগে একটি মেয়ের সাথে ভালো সম্পর্ক হয় তার পরে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে এবং এক সময় তাকে আমি ভালোবেসে ফেলি তার কিছু দিনের মাথায় ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক ভেঙ্গে যায় কোনো এক কারণে তার পরে আমি মানসিক ভাবে একদম ভেঙ্গে পড়ি তার পর একাকীত্ব ও অসহায়তা কাটানোর জন্য আস্তে আস্তে অনলাইনে জুয়া খেলার দিকে আসক্ত হতে থাকি কিন্তু এটি আমি বুঝতে পারি না। বুঝতে প্রায় ২ বছর লেগে যায় তারপর একজন সাইকিয়াট্রিস্ট দেখায় ওনি আমাকে সেট্রা ৫০ মিগ্রা ও ইনডেভার ১০ মিগ্রা খেতে দেয় এতে ডিপ্রেশন ভালো হলেও আমার জুয়া খেলা কিছুতেই বন্ধ করতে পারছি না। এতে করণীয় কি যদি পরামর্শ দিতেন উপকৃত হতাম।

    -নাম প্রকাশে অনিচ্ছুক

    পরামর্শ – ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার দুইটি সমস্যা রয়েছে একটি হলো মানসিক সমস্যা যেটা আপনার রিলেশনশিপ থেকে হয়েছে, যেটা আপনি বলছেন যে মোটামুটি ঠিক হয়ে গেছে। কিন্তু অনলাইনে জুয়া খেলা পরবর্তীতে আপনার জীবনে একটা বড় ইমপ্যাক্ট ফেলে যা এখনো চলছে। এটি যদি রোগের পর্যায়ে যায়, যদি এমন হয় যে আপনি এটা করতে চাচ্ছেন না তাও করছেন, এটা করে আনন্দ অনুভব করছেন অন্য কিছুতে আপনার আনন্দ কমে যাচ্ছে এবং সব আনন্দ আপনি এখানেই পাচ্ছেন। তাতে আপনার সামাজিক,পারিবারিক ও অর্থনৈতিক জীবনে ক্ষতি হবার পরেও আপনি এই কাজে আনন্দ অনুভব করছেন, তাহলে আপনাকে এটি রোগ হিসেবেই নিতে হবে। এই রোগকে Impulse-control disorder বলা যায়। রোগ যখন হয়ে যায় তখন এটা চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নাই। বিষয়টাকে অভ্যাস হিসেবে ভাবা যাবেনা, যেটা আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। অভ্যাস অবশ্যই পরিবর্তন করা যায়। তবে রোগ হলে তা চিকিৎসা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার মতে, আপনি খুব দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হলো, যেহেতু আপনি অনলাইনে এই কাজটি করেন সেহেতু এখন অনলাইন কানেকশনটা কিছুদিনের জন্য বন্ধ করে দিন। যেসব ডিভাইসের মাধ্যমে আপনি অনলাইনে ঢুকেন যেমন সেটা যদি মোবাইল ফোন হয় তাহলে আপনি সেই মোবাইল ফোনটি পরিবর্তন করে একটা বাটন ফোন ব্যবহার করতে পারেন। এটা একটা প্রসেস , যাকে বলে Absolute abstinence। যদি এটা করতে পারেন তাহলে সেটা ভালো হবে, এবং আপনি একটা লিস্ট করুন যে এটার জন্য আপনার কী কী সমস্যা হচ্ছে এরপর নিজেকে সেই অনুসারে পরিবর্তন করুন । পাশাপাশি একটা ঔষুধ খেতে পারেন আপাতত , ঔষুধটি হলো- Tab Lamotrigine 25 mg, রাতে একটা করে খাবেন। এতে করে হঠাৎ এই কাজের জন্য আবেগ অনুভূত হওয়াটাকে নিয়ন্ত্রন করতে পারবেন। অতি দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের সাথেও চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের মনের খবরের ওয়েবসাইটে জুয়া সংক্রান্ত অনেক লিখা আছে , সেগুলোও আপনি পড়তে পারেন।

    পরামর্শ দিয়েছেন-
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    চেয়ারম্যান (এক্স)– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমিউ।

    চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
    মগবাজার রেইল গেইট।
    নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
    (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
    চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    সম্পাদক, মনের খবর
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন – Prof. Dr. Shalahuddin Qusar Biplob

    জুয়া সম্পর্কে আরও জানুন –

    • একজন জুয়া আসক্তকে কীভাবে সহায়তা করা যায়?
    • জুয়াআসক্তি কী? এর থেকে মুক্তির উপায়
    • জুয়াখেলা-একটি মানসিক রোগ
    • জুয়ায় আসক্তি একটি মানসিক রোগ
    • জুয়ার নেশা এক ধরনের মানসিক রোগঃ পর্ব-১
    • জুয়ার নেশা এক ধরনের মানসিক রোগঃ পর্ব-২
    জুয়া জুয়াখেলা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএপি’র কার্যকরী কমিটি স্থগিত ও আহবায়ক কমিটি গঠন।
    Next Article আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দুইজন মনোরোগ বিশেষজ্ঞের পুরস্কার প্রাপ্তি
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.