Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমার সব সময় দুশ্চিন্তা মাথায় আসে, বর্তমানে আমি কোন স্বাভাবিক মানুষের মধ্যে নেই
    বিশেষজ্ঞ পরামর্শ

    আমার সব সময় দুশ্চিন্তা মাথায় আসে, বর্তমানে আমি কোন স্বাভাবিক মানুষের মধ্যে নেই

    Moner KhaborBy Moner KhaborOctober 15, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রশ্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, প্রাধান্য দেবার এখনই সময়

    সমস্যা- আমার বয়স ১৯, আমার জন্মগত ভাবেই তোতলামি সমস্যা ছিলো/আছে এর কারণে আমি কোথাও নিজেকে উপস্থাপন করতে পারতাম না। স্কুলে পড়া হয়েও পড়া দিতাম না। কারো সাথে মন খুলে মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারতাম না। এর কারণে আমি এক প্রকার মানসিক ট্রমার মধ্যে পড়ে যাই। আর এই তোতলামি নিয়ে সব সময় সব জায়গায় আমার অস্বস্তি বোধ হয়। এক সময় এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তা করতে থাকি। এর পর থেকেই আমার মাঝে অদ্ভুত সব চিন্তা আসে যেমন-

    ১। সব সময় যেকোন বিষয়ে নেগেটিভ ভাবি। যদি স্কুলে প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীত গাওয়ার জন্য ডাকে, আমার তো তোতলামি আছে, এখন কী করবো এরকম আরো অনেক।

    ২। আমার সব সময় দুশ্চিন্তা মাথায় আসে। যেমন: যদি রাস্তায় পার হলে এক্সিডেন্ট করি।

    ৩। কোন কাজে মনোযোগ থাকে না, সব সময় বুক ধড়ফড় করে।

    ৪। সব সময় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি ফোকাস চলে যায়। যেমন: গাছের ভাঙা ডাল ঝুলে থাকলে সেইটা হাত দিয়ে ছুড়ে ফেলতে ইচ্ছে করে, না ফেললে অস্বস্তি লাগে।

    ৫। একই চিন্তা, ইমেজ মাথায় বার বার আসে। যেমন: কোথাও কোন লেখা দেখলে পরে ওইটা মাথায় ঘুরপাক খায় কী ছিল ওইটা যতক্ষণ না আবার দেখবো ততক্ষণ মনে ওই চিন্তায় ঘোরে।

    ৬। ১০০% নিশ্চিত কাজও আমার কাছে সন্দেহ মনে হয়। যেমন: রুমের তালাটা কি লাগালাম, পরীক্ষায় বৃত্তটা কি ভরাট করলাম।

    ৭। বাসে উঠলে, চশমা পড়া লোক দেখলে, প্রতিবন্ধী কোন লোক দেখলে অস্বস্তি লাগে খুবই।

    ৮। সব সময় নোংরা লাগার ভয় লাগে এবং বার বার একই কাজ করতেই থাকি ও সবসময় নিজেকে নিয়মের মধ্যে রাখি যেমন: বারবার হাত ধোয়া। বইগুলো এইটার পর ওইটা রাখতেই হবে। বা হাত দিয়ে কিছু স্পর্শ করলে ডান হাত দিয়ে সেটা স্পর্শ করতেই হবে। ডানটা আগে দিতেই হবে। গাছের পাতার উপর পা দিয়ে যেতেই হবে।

    ৯। চশমা পড়া লোক আর কেউ বা হাত দিয়ে আমাকে বা আমার বই পুস্তক কিছু স্পর্শ করলে ওই লোক যতক্ষণ না ডান হাত দিয়ে আমাকে ও আমার বই পুস্তককে স্পর্শ না করে ততক্ষণ পর্যন্ত খুবই অস্বস্তি লাগে।

    ১০। বাইরে একা বের হতে ভয় লাগে ও নিজেকে অনেক বড় কোন ব্যক্তি মনে হয়। অনেক কল্পনা বিলাসী। যেমন: সুন্দর একটা বউ হবে, অনেক টাকার মালিক হবো। যদি একটা বাইক থাকতো।

    ১১। যৌন উত্তেজনা খুবই আর প্রতিদিন মাস্টারবেশন না করলে ভালো লাগে না।

    ১২। সব সময় বুক ধড়ফড় করে যেন আমি মরে যাব, আমার অনেক বড় কিছু হয়ে গেছে।

    ১৩। প্রচুর পরিমাণে ব্রেইন শক্তি কমে গেছে। ও শরীর এতটা দুর্বল হয়ে গেছে যে এইসব কারণে রাতে ঘুম হারাম হয়ে গেছে।

    সর্বশেষ: বর্তমানে আমি কোন স্বাভাবিক মানুষের মধ্যে নেই, আমার দৈনন্দিন কাজকর্ম সব এলোমেলো হয়ে গেছে। ছোট থেকে পরীক্ষায় প্রথম হয়েছি, এখন পাস করায় মুশকিল হয়ে গেছে। এখন সবসময় দুশ্চিন্তা, অবসাদ, মন খারাপ, খিটখিটে মেজাজ মনের দাসত্ব হিসেবে আমার দিন পার হচ্ছে।

    -মাজিদ

    পরামর্শ –ধন্যবাদ, আপনার সমস্যাটি পড়ে যা বুঝা গেলো তা হলো আপনার ৪ টি সমস্যা রয়েছে। প্রথমটি হলো সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার, দ্বিতীয়টি হলো তোতলামি বা Stuttering, তৃতীয়টি হলো ওসিডি অর্থাৎ Obsessive-Compulsive Disorder এবং চতুর্থটি হলো যৌন স্বাস্থ্য বিষয়ক কিছু ভুল ধারণা। চারটি সমস্যার সমাধান একসাথে করা সম্ভব নয়, তাই প্রথমেই বলবো একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে। যৌন স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণাগুলো দূর করতে হবে। বৈজ্ঞানিকভাবে, মাস্টারবেশনে কোনো ক্ষতি নেই কিন্তু ধর্মীয় বিষয়টি আলাদা। ধর্মীয় বিষয়গুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। তোতলামি একদিনে ঠিক হবেনা। এটি ঠিক করার জন্য কিছু ব্যায়াম এবং ঔষুধ প্রয়োজন। সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডারের জন্য সামান্য মেডিকেশন এবং কিছু ট্রেইনিং প্রয়োজন হবে। ওসিডির জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসা প্রয়োজন হতে পারে। ওসিডি বিষয়ক ভিডিও রয়েছে, লিংক নিচে দেয়া আছে দেখে নিবেন। ওসিডির চিকিৎসা আপনার জন্য প্রয়োজন দুইটি কারণে: প্রথমত, এই চিন্তাগুলো নিয়ন্ত্রন করার জন্য এবং দ্বিতীয়ত, আপনার দৈনন্দিন জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আসা যায় ততই ভালো। থাইরয়েড ফাংশন টেস্ট T3, T4, TSH করিয়ে নিবেন এবং আপাতত রিলাফিন ৫০ মি.গ্রা. ট্যাবলেটটি সকালে নাস্তার পরে একটি করে খাওয়া শুরু করবেন। তবে অবশ্যই দ্রুত সময়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করলে ভালো হবে।

    পরামর্শ দিয়েছেন-
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    চেয়ারম্যান (এক্স)– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমিউ।

    চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
    মগবাজার রেইল গেইট।
    নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
    (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
    চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    সম্পাদক, মনের খবর
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন – Prof. Dr. Shalahuddin Qusar Biplob

    ওসিডি বিষয়ে আরও জানুন-

    আরো পড়ুন-

    • ওসিডি কমলেও আমার ডিপ্রেশন কমছে না
    প্রশ্ন বিশেষজ্ঞ পরামর্শ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শোভাযাত্রা অনুষ্ঠিত
    Next Article ভুলে যাওয়ার নানা কারণ
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.