Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » একিউট ডিসঅর্ডার ও পিটিএসডির চিকিৎসা
    ফিচার

    একিউট ডিসঅর্ডার ও পিটিএসডির চিকিৎসা

    Moner KhaborBy Moner KhaborDecember 22, 2024Updated:December 22, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    একিউট ডিসঅর্ডার ও পিটিএসডির চিকিৎসা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. শাহরিয়ার ফারুক
    মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা

    কোন ব্যাক্তির সাথে ঘটে যাওয়া বড় কোন দুর্ঘটনা যা তার জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল কিংবা তিনি তেমন কোন ঘটনা প্রত্যক্ষ করেছেন- এমন কোন ঘটনার পরে সবচেয়ে বেশি যে মানসিক সমস্যা দেখা দেয় তার একটি হচ্ছে একিউট স্ট্রেস ডিসঅর্ডার আরেকটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার। সমস্যা দুটোর লক্ষণ মূলত একই রকম কিন্তু সমস্যা শুরুর সময়ের উপরে ভিত্তি করে এই দুইটির মধ্যে পার্থক্য করা হয়ে থাকে। দুইটি সমস্যার ক্ষেত্রেই মাঝারি থেকে তীব্র আবেগ জনিত এবং আচরণজনিত কিছু লক্ষণ দেখা দেয়। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার এক মাসের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে তাকে বলা হয় একিউট স্ট্রেস ডিসঅর্ডার আর যদি ঘটনা ঘটার এক মাসের পরে লক্ষণগুলো দেখা দেয় কিংবা এক মাসের মধ্যে শুরু হয়ে এর পরেও লক্ষণগুলো বিরাজ করে তখন তাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসর্ডার। সংক্ষেপে একে বলা হয় পিটিএসডি।

    একিউট স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী কোন চিকিৎসার প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে সময়ের সাথে সাথে এই সমস্যা এমনিতেই কমে ঠিক হয়ে যায়। কখনো অবশ্য সাইকোলজিকাল ফার্স্ট এইড বা প্রাথমিক মানসিক সহায়তা দেয়া হয়ে থাকে। তবে পিটিএসডি এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে যথাযথ চিকিৎসার। এইক্ষেত্রে কিছু সাইকোথেরাপি এবং কিছু ঔষধ ও দেয়া হয়ে থাকে। যে সাইকোথেরাপিগুলো দেয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিওরাল থেরাপি। এটি একটি বিশেষ ধরনের সাইকোথেরাপি। এখানে কগনিটিভ বিহেভিওরাল থেরাপির সাথে ঐ দুর্ঘটনার কিছু মেলবন্ধ তৈরি করা হয় যার মাধ্যমে আক্রান্ত ব্যাক্তি তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটির সম্পর্কে নেগেটিভ বা ঋণাত্মক চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং ওই ঘটনার দুঃসহ স্মৃতিগুলো সহজে ভুলতে পারেন।

    আরেকটি থেরাপি দেয়া হয় যেটাকে আমরা বলি আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এন্ড রিপ্রসেসিং বা ইএমডিআর। বিভিন্ন সিনেমা নাটকে মনোচিকিৎসকদের যেভাবে দেখানো হয় যেমন, তারা একটি ঘড়ির পেন্ডুলামের মত দেখতে বস্তুকে কোন ব্যক্তির চোখের সামনে দোলাতে থাকেন। এই থেরাপি পুরোপুরি সেই নাটক সিনেমার মনোচিকিৎসকদের কর্মকান্ডের সাথে না মিললেও অনেকটা সেরকমই। এই থেরাপির মাধ্যমেও অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনা সম্পর্কে ব্যাক্তির নেগেটিভ বা কষ্টদায়ক স্মৃতিগুলো ধীরে ধীরে সহজ হয়ে ওঠে।Magazine site ads

    পিটিএসডি’র জন্য আরেকটি থেরাপি অনেক সময় ব্যবহার করা হয় আর তা হচ্ছে প্রলংড এক্সপোজার থেরাপি, যার মাধ্যমে দুর্ঘটনা সম্পর্কিত অনুভূতির কথা এবং বিষয়গুলোকে নিয়ন্ত্রিতভাবে দীর্ঘ সময় ধরে রোগীকে মনে করিয়ে দেয়া হয়। এতে দেখা যায় ওই ঘটনা সম্পর্কে ব্যাক্তির মধ্যে যে তীব্র মানসিক উত্তেজনা তৈরি হতো তা ধীরে ধীরে প্রশমিত হতে থাকে।

    সাইকোথেরাপির পাশাপাশি অনেক সময় মনোচিকিৎসকরা আক্রান্ত ব্যাক্তিকে কিছু ঔষধও লিখে লিখে থাকেন। এই ঔষধগুলো পিটিএসডি তে আক্রান্ত ব্যাক্তির উত্তেজনা, বিষন্নতা, অস্থিরতা ইত্যাদি কমিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়া একিউম স্ট্রেস ডিসঅর্ডার বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের রোগীদেরকে পরামর্শ দেওয়া হয় যেন তারা নিয়মমাফিক একটি স্বাভাবিক জীবন যাপন চর্চা করেন। পরিমিত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত কাজকর্ম, শারীরিক ব্যায়াম, যোগব্যায়াম এগুলোও একিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    মনে রাখা প্রয়োজন – কোন দুর্ঘটনার পর যদি কোন ব্যক্তি অস্বাভাবিক কোনো আচরণ শুরু করে অথবা তার মানসিক অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন লক্ষ্য করা যায় তবে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কেননা অন্যান্য সমস্যার মতোই এই সমস্যাও যত দ্রুত চিকিৎসা শুরু করা হবে তত দ্রুতই নিরাময় করা সম্ভব। আর চিকিৎসা শুরু করতে দেরি হলে অন্যান্য সমস্যার মত এই সমস্যাগুলোও জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে চিকিৎসার জন্য সময়ও খরচ দুটোই বেড়ে যায়।

    পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে আরো জানুন-

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?
    মনের খবর মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঋতুস্রাব বন্ধ সমস্যা ও সমাধানের কথা
    Next Article ৩য় জাতীয় মানসিক স্বাস্থ্য সম্মেলন ২০২৪-এর প্রাক-সম্মেলন অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.