Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিকটজনের আকস্মিক মৃত্যুতে কি ধরনের মানসিক পরিবর্তন হয়?
    ফিচার

    নিকটজনের আকস্মিক মৃত্যুতে কি ধরনের মানসিক পরিবর্তন হয়?

    Moner KhaborBy Moner KhaborJanuary 11, 2025No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন মুজতবার মৃত্যু
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা পঞ্চানন আচার্য্য
    সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

    মানুষ সামাজিক প্রাণী হলেও বেঁচে থাকার সংগ্রামে সবার সাথে তার সমান গভীর সম্পর্ক হয় না। কোটি কোটি মানুষের মধ্যেই হাতেগোণা কিছু মানুষ হয়ে উঠেন একজন মানুষের সুখ-দুঃখের সাথী, বিপদের ভরসা, নিরাপদ আশ্রয়স্থল। যাদের সাথে মন খুলে সব বলা যায়, নিজের ভাল এবং মন্দ নিয়েও যাদের কাছ থেকে আশা করা যায় নিজেদের ভালো-খারাপ যাই লাগুক শেষ পর্যন্ত পাশে থাকবে। অনেক বিষয়ে দ্বিমত থাকুক, অন্যভাবে ভাবুক- তারপরেও বন্ধুর মত পাশে পাওয়া যাবে এই মানুষগুলোকে।

    এরকমই মানুষগুলোকে বলা হয় কারো নিকটজন। এরা এমনই কিছু ব্যক্তি যারা একজনের জীবনে গুরুত্বপূর্ণ আবেগীয়, সম্পর্কীয়, বা সামাজিক গুরুত্ব ধারণ করেন। এই সম্পর্কের বৈশিষ্ট্য হল গভীর ব্যক্তিগত সংযোগ, পারস্পরিক বিশ্বাস, এবং অর্থপূর্ণ যোগাযোগ। এরা হতে পারেন পরিবারের সদস্য, যেমন বাবা-মা, ভাই-বোন, সন্তান; অথবা হতে পারেন বন্ধু, জীবনসঙ্গী, ব্যক্তিগত জীবনে যে কোন কারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন এমন ব্যক্তিরা।Magazine site ads

    যেহেতু এই নিকটজনেরা আবেগিক দিক থেকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন, তাই এরকম একজন কাছের ব্যক্তিকে হারানোর প্রভাব অত্যন্ত গভীর হয়ে থাকে। এই বিষয়টিকে কিভাবে সামাল দেয়া হচ্ছে তার উপর কিন্তু ভবিষ্যতের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে বলতে গেলে পুরো জীবনটাই নির্ভর করে। যে কোন অপ্রত্যাশিত মানসিক চাপ বা আঘাত আসলে একজন মানুষ একটা সাধারণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যান। এই প্রক্রিয়ায় ৫ টি ধাপ রয়েছে। এক নজরে সেগুলো দেখে নেয়া যাক-

    ১ম ধাপ/ অস্বীকৃতি (Denial): যে কোন একটা দুঃসংবাদ অথবা অপ্রত্যাশিত চাপ এর মুখোমুখি হলে সেটি প্রথমেই মেনে নেয়ার পরিবর্তে একটা অস্বীকার করার ধাপটি আসে। এক্ষেত্রে, মানুষটির মনে হয় যে না এটা আসলে সত্যি নয়, এইতো কিছুক্ষণ পরেই শুনব যে সব ঠিক আছে, এখনো একটু আশা আছে, অথবা এটা হতেই পারে না। যেমন- নিকটজনের কেউ আকস্মিক মারা গেলে মনে হতে পারে এটি সত্য নয়।

    ২য় ধাপ/ ক্রোধ (Anger): বাস্তবতা যখন একসময় বোধের মধ্যে আসে, যখন মানুষ বুঝতেই পারে যে আসলেই আমার নিকটাত্মীয় মারা গেছেন- তখন ভিতরে একধরণের ক্রোধ তৈরি হয় বা হতে পারে। এই সত্যকে গুঁড়িয়ে দিয়ে চাওয়া মত ফলাফল নিয়ে আসতে ইচ্ছে হয়, এবং সেটা সম্ভব না জেনে আরো নিস্ফল আক্রোশ দলা পাকাতে থাকে মনের ভিতর।

    ৩য় ধাপ/তর্ক (Burgaining): রাগ একটু কমে আসলে তখন মানুষজন বিভিন্ন ধরণের তর্ক বা বিচার-বিশ্লেষন এ যেতে থাকে। সেটা হতে পারে অন্যের কার্যকলাপের সমালোচনা, যেমন চিকিৎসক মনে হয় ঠিকভাবে চিকিৎসা করেন নি, এই বিষয়টা হয়ত উনারা খেয়াল না করাতে আমার নিকটজন মারা গেছেন। অথবা হতে পারে নিজের কার্যকলাপের বিশ্লেষণ। যেমন ইস! আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি আরেকটু আগে এটা বুঝতে পারতাম।

    ৪র্থ ধাপ/বিষন্নতা (Depression): বিচার-বিশ্লেষণ শেষে ভর করে বিষণ্ণতা। মানুষ বুঝতে পারে আমার আপনজন আর ফিরে আসবেন না। তাঁকে আসলেই হারিয়ে ফেললাম। আর দেখতে পাব না। তবে তখনো পুরোপুরি মন থেকে মেনে নেয়ার বিষয়টি কিছুটা দূরেই থাকে।

    ৫ম ধাপ/মেনে নেয়া (Acceptance): অবশেষে, মানুষ ক্ষতির বাস্তবতা মেনে নিতে শুরু করে। তারা মন থেকেই মেনে নিতে শুরু করেন যে যা হওয়ার হয়ে গেছে। এরপর নতুন বাস্তবতায় নতুন করে অভিযোজনের চেষ্টাও সাধারণত শুরু করেন।

    খেয়াল করার বিষয় হচ্ছে, এই ধাপগুলো সবার ক্ষেত্রেই যে একটার পর একটা আসবে সবসময় তেমনটি নয়। একেক মানুষের মানসিক প্রতিক্রিয়া একেকরকম হতে পারে, যে কোন একটা ধাপ দিয়েই শুরু হতে পারে, আবার ধাপগুলো পিছনের দিকেও যেতে পারে। আর এখানেই নিহিত থাকে নিকটজনের আকস্মিক মৃত্যুতে একজনের মানসিক অবস্থা স্বাভাবিকের দিকে যাবে নাকি অস্বাভাবিক কোন ফাঁদে আটকে পরে মানসিক জটিলতা তৈরী হবে।

    যদি স্বাভাবিকভাবে এর সমাপ্তি না ঘটে তবে, শোকের তীব্রতা বা সময়কাল অস্বাভাবিকভাবে বেশি হতে পারে। এর মধ্যে গভীর দুঃখ, রাগ, অপরাধবোধ, বা অনুশোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে। হঠাৎ হারানোর ফলে মেজাজের ওঠানামা এবং আবেগগত অস্থিতিশীলতা ঘটতে পারে। মানুষ প্রায়ই অপ্রত্যাশিতভাবে কাঁদতে পারে, অযৌক্তিকভাবে রাগ অনুভব করতে পারে, অথবা মাথাব্যথা, পেটব্যথা, বা প্রচণ্ড ক্লান্তি অনুভব করতে পারে। মানসিক কর্মক্ষমতার হ্রাস ঘটতে পারে, কারণ এ সময় মনোযোগের অভাব হতে পারে, এবং বিভ্রান্তি বা ভুলে যাওয়ার অনুভূতি থাকতে পারে।

    তৈরি হতে পারে নিজের অস্তিত্ত্ব সংকটের মত বিষয়। কারণ, মানুষের মনে জন্ম নিতে পারে জীবনের অর্থ, নিজের মৃত্যুবোধ, এবং অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে প্রশ্ন। সব মিলিয়ে মানুষটি সামাজিকভাবে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। হারানোর যন্ত্রণা মোকাবেলা করার একটি উপায় হিসেবে মানুষ সামাজিক মিথস্ক্রিয়া থেকে পিছিয়ে যেতে পারে বা অন্যদের থেকে বিচ্ছিন্ন অনুভব করতে পারে।

    কিছু কিছু ক্ষেত্রে, শোক এত জটিল বা দীর্ঘস্থায়ী হতে পারে যে তা মানুষের বেঁচে থাকা বা সামনের দিকে অগ্রসর হওয়াকেও থামিয়ে দিতে পারে। এমন সময়ে তাই বন্ধু, পরিবার, বা প্রযোজ্য ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পেশাদারদের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে শোক একটি স্বাভাবিক প্রক্রিয়া। একেক জনের ক্ষেত্রে এর মাত্রা বা ধরণ একেক রকম হতে পারে।

    তাই এটা মোকাবেলা করার প্রক্রিয়াও একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, এই সময়ে সবার সহমর্মিতা, সহায়তামূলক মনোভাব নিকটজন হারানো মানুষটাকে স্বাভাবিক হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?
    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএপি’র ময়মনসিংহ বিভাগে নতুন আহ্বায়ক কমিটি গঠন
    Next Article বিএপি’র দক্ষিণ (খুলনা ও বরিশাল বিভাগে) নতুন আহ্বায়ক কমিটি গঠন
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.