Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কিভাবে বুঝবেন, অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা
    ফিচার

    কিভাবে বুঝবেন, অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা

    Moner KhaborBy Moner KhaborJanuary 15, 2025Updated:January 16, 2025No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কিভাবে বুঝবেন, অটিজম নাকি বিকাশজনিত অন্য কোনো সমস্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
    অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    ‘ম্যাডাম আমার মেয়েকে ভালো করে দিন। ওকে ভালো করতে যা করতে বলেন করব।’ বিশেষজ্ঞ হিসেবে এই ধরনের অনুরোধের সম্মুখীন আমরা সবাই হই। এমন একটা বিশ্বাস নিয়ে রোগীর আত্মীয়- পরিজন আসেন যে আমরাই তাদের সমস্যা জাদুর মতো করে সমাধান করে দেব। কিন্তু সব সমস্যা যেমন সমাধান করা সম্ভব না তেমনি সব মানসিক রোগও পুরোপুরি ভালো হয় না। তবে চিকিৎসাতে অবশ্যই উন্নতি হয়।
    –
    সেদিন ফুটফুটে একটা সুন্দর মেয়ে নিয়ে চেম্বারে এলেন মা-বাবা। চেম্বারে ঢুকেই অনুরোধ করতে লাগলেন। আমি বললাম, ‘বসুন, তারপর বিস্তারিত বুঝিয়ে বলুন যে আপনাদের মেয়ের কী সমস্যা’। বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু মা উনাকে থামিয়ে নিজেই বলতে লাগলেন, ‘ম্যাডাম আমার মেয়ে নুসরাত, তার অটিজম ভালো করে দিন।’ আমি বললাম, ‘এই অটিজমের জন্য নুসরাতের কী কী সমস্যা হচ্ছে?’

    মা আবার বললেন, ‘ও তো অটিস্টিক চাইল্ড, এটাই সমস্যা আর কোনো সমস্যা নেই।’ সাথে সাথে নুসরাত বলল, ‘মা ঠিকই বলেছে- আমি অটিস্টিক। আমি কিছু পারি না। সালামালাইকুম তুমি কেমন আছ? তুমি আমাদের বাসায় এসো। মা, ডাক্তারের সাথে কথা শেষ এবার চলো বাসায় যাই। বাবা ওঠো চলো।’ ‘দেখেন দেখেন ডাক্তার ওর কথাগুলো স্পষ্ট না। এমনিতে সব ভালো কিন্তু কিছু পছন্দ না হলে জিনিস ছুঁড়ে দেয়। অপরিচিত লোকদের ধরতে যায়, কাউকে পছন্দ না হলে তাকে দেখলেই বিরক্ত হয়ে যায়, ভালো করে সব কাজ গুছিয়ে করতে পারে না। ওর বয়স ১২ কিন্তু পড়ে ক্লাস ফোরে। অংক ও ইংলিশে খুব কাঁচা। কিন্তু নামাজ পড়তে পারে। এখন প্রায় প্রতিদিনই খুব অস্থির করে এবং আমাদের বিরক্ত করতে থাকে। ও ভালো হবে তো?’

    Magazine site ads

    এতক্ষণ কথা শোনার পর আমি শুধু জানতে চাইলাম, কে শনাক্ত করেছে যে নুসরাত অটিজম রোগে ভুগছে। সাথে সাথে মা-বাবা বলে উঠলেন, ‘ঐ যে পত্র- পত্রিকাতে, টিভিতে বলতে থাকে এ ধরনের বাচ্চারা অটিস্টিক এবং এজন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এমনকি অটিজম ভালো করার জন্য স্কুলও আছে।

    আমাদের এমন একটা স্কুলের সন্ধান দিন প্লিজ।’ ‘হ্যাঁ, হ্যাঁ আমার জন্য এমন একটা স্কুলের ঠিকানা দিন তো ডাক্তার আন্টি।’

    আসলে এরকম অনেক নুসরাতকে নিয়েই মা-বাবা অটিজম ভাবতে থাকেন এবং নিশ্চিত হন। অটিজমের প্রচার অন্যসব শিশু বিকাশজনিত সমস্যার চেয়ে অনেক বেশি। তার জন্য শিশুদের বুদ্ধিমত্তার অন্য রোগগুলো সম্পর্কেও সচেতনতার দরকার। অটিজম সারা বিশ্বে শতকরা ০.৫ ভাগ। অথচ অন্যান্য মানসিক প্রতিবন্ধী শতকরা ১০ ভাগ। যদিও বুদ্ধি। প্রতিবন্ধী ও অটিজম দুটিই মনোবিকাশগত জটিলতা।

    ১৯৪৩ সালের অটিজম রোগটি সম্বন্ধে তেমন ধারণা ছিল না। জন ডা. লিও কান্নে ও প্রায় একই সময় জার্মান বিজ্ঞানী ডা. হ্যান্স এসপারগার রোগটি সম্বন্ধে ১৯৪৩ সালে জনসমক্ষে উপস্থাপন করেন। বর্তমানে বাংলাদেশসহ অন্যান্য উন্নত দেশগুলোতে অটিজম নিয়ে প্রচুর গবেষণা, প্রচার ও চিকিৎসা হচ্ছে।

    অটিজম একটি মারাত্মক স্নায়ু-মনোবিকাশজনিত জটিল রোগ যার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ, মস্তিষ্ককের অস্বাভাবিক গঠন, বংশগতির অস্বাভাবিকতা এমনকি বিভিন্ন টিকার প্রতিক্রিয়া ইত্যাদি থেকেও এই রোগটি হতে পারে বলে মনে করা হচ্ছে। জনা পরবর্তীকালের কোনো জটিলতা বা অযত্ন থেকে এ রোগের উৎপত্তি হয় না।

    আমাদের দেশে সঠিক তথ্য না থাকলেও গড়ে প্রতি হাজারে ১০ থেকে ২০টি শিশু এই রোগে আক্রান্ত বলে বিশেষজ্ঞরা মনে করেন এবং উন্নত দেশগুলোতে এই সংখ্যা আরো বেশি বলে ভাবা হচ্ছে। যাই হোক নুসরাতের কথা বলছিলাম। আমি তার মা- বাবাকে জিজ্ঞেস করলাম তার কোনো শারিরীক ও প্যাথলোজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা? সাথে সাথে তারা বলে উঠলেন, ‘কী যে বলেন! সব পরীক্ষা করিয়েছি, অনেকবার করে।

    কিন্তু সব রিপোর্ট ঠিক। শুধু আই কিউ-এর রিপোর্টটা একটু কম। অটিজমে তো ঐটুকু কম হতেই পারে।’ আসলে অটিজমে প্যাথলজিক্যাল কোনো সমস্যা পাওয়া যায় না এবং এরকম অনেক বাচ্চারই আই কিউ খুব ভালো থাকে। আসলে নুসরাত অটিজমে না সে ইনটালেকচুয়াল ডিজএ্যাবিলিটি মানে মানসিক বুদ্ধি প্রতিবন্ধকতাতে ভুগছে। অটিজম সম্পর্কে প্রচার ও প্রসারের জন্য সব বাচ্চাদের মধ্যে সবাই অটিজম খুঁজে বেড়ায় আর সেজন্য ভুল ডায়াগনোসিসও হচ্ছে- সেই সাথে ভুল চিকিৎসা।মনের খবর ম্যগাজিনে

    ইনটালেকটুয়াল ডিজএ্যাবিলিটি ও অটিজম দুটোই নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার। জন্মা থেকেই এই রোগগুলো থাকে কিন্তু তাদের ডেভলপমেন্টাল মাইলএসটন বা বয়সের সাথে সথে মানসিক বিকাশ বিলম্ব হয়। অটিজমে প্রধানত তিনটি সমস্যা দেখা যায়। যেমন- মৌখিক কিংবা কোনো যোগাযোগে সমস্যা, সামাজিক বিকাশগত সমস্যা, খুব সীমাবদ্ধ ও গণ্ডিবদ্ধ জীবন-যাপন ও চিন্তা-ভাবনা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ। শিশুর বয়স ১৮ মাস থেকে ৩ বছরের মধ্যে অটিজম দ্ব্যর্থহীনভাবে শনাক্ত করা সম্ভব।

    অটিজম ছাড়া অন্য স্নায়ু-মনোবিকাশজনিত রোগগুলোতে শিশুর অন্য মানুষের সাথে মিশতে ও সামাজিকতা বজায় রাখতে কোনো সমস্যা হয় না। যদিও ভাষাগত সমস্যা ও ভাষার বিকাশে বিলম্ব হতে পারে। তাদেরকে নাম ধরে ডাকলে সাড়া দেয় এবং চোখে চোখ রেখে তাকায় ও কথা বলে। কিন্তু অটিস্টিক শিশুরা অন্যদের চোখের দিকে তাকায় না, অন্যের দিকে তাকিয়ে হাসে না বা আদর করলেও সাড়া দেয় না।

    একই কথার পুনরাবৃত্তি করে এবং একই কাজ বার বার করতে পছন্দ করে। আশেপাশের ও পরিবেশের পরিবর্তন পছন্দ করে না এবং বিরক্ত হয়ে যায়। সব সময় অটিস্টিক শিশুদের বিশেষ ও বাড়তি যত্ন নিতে হয়।

    ইনটেলেকচুয়াল ডিজএ্যাবিলিটির ক্ষেত্রে শিশুর আই কিউ ৭০-এর নিচে থাকে তাই বিকাশ দেরিতে হয়, সঠিক সময়ে কথা বলতে, বসতে, দাঁড়াতে, হাঁটতে শেবে না। অন্য স্বাভাবিক বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুদের চেয়ে যে-কোনো কিছু আয়ত্ত করতে, যে-কোনো সমস্যা সমাধান করতে অনেক দেরিতে শেখে এবং ভুলে যায় তাড়াতাড়ি। বুদ্ধি খাটিয়ে যে-কোনো কাজ সুচারুরূপে করতে পারে না।

    বুদ্ধিমত্তার কমতি হওয়াতে স্বাভাবিক জৈবিক কাজগুলো ভালোভাবে অন্যের পরামর্শ ছাড়া করতে পারে না। অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তাই একা থাকতে পছন্দ করে। তাদের ভেতর ইমোশনাল বহিঃপ্রকাশ আছে, সামাজিক বিষয়গুলো বজায় রাখতে পারে না, ভালোবাসতে ও ভালোবাসা দেখাতে পারে না। অন্যের সহায়তায় অনেক কিছুই করতে পারে। তাদের অটিস্টিক শিশুদের মতো বিশেষ চিকিৎসার ও প্রশিক্ষণ দরকার। সবার আগে দরকার এর জন্য জনসচেতনতা- শিশু কোন রোগে ভুগছে তার সঠিক চিহ্নিতকরণ।

    অটিজমের চেয়ে এই রোগের প্রকোপ বেশি তাই দ্রুত শনাক্তকরণের মাধ্যমে চিকিৎসার আওতাভুক্ত করা জরুরি। সামাজিক সচেতনতামূলক উদ্যোগ যেমন- রেডিও, টিভি, পত্র-পত্রিকা, সভাসহ বিভিন্ন প্রচার সরকারি ও বেসরকারি উদ্যোগ চিকিৎসার সুব্যবস্থা ও পুনর্বাসন খুব প্রয়োজনীয়।

    তাদের চিকিৎসার সাথে সাথে অবশ্যই পরিবারের লোকসহ শিক্ষকদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। বিশেষ যত্ন, বিশেষ স্কুল, ইনস্টিটিউট, বিশেষ প্রশিক্ষণ, বিশেষ মনোভাবের সুবন্দোবস্ত করলে ওদের উন্নতির সাথে সাথে দেশেরও উন্নতি হবে। বিশেষ ব্যবস্থাতে বিশেষ শিশুদের ভবিষৎ উজ্জ্বল করা সম্ভব। তাই বা কম কী! প্রতিটি শিশুই বেড়ে উঠুক সমঅধিকারে উজ্জ্বল আগামীর বার্তা নিয়ে।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    আরও পড়ুন-

    • অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি মায়েদের সচেতনতা
    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএপি’র চট্টগ্রাম বিভাগে নতুন আহ্বায়ক কমিটি গঠন
    Next Article শিশুর নারী হয়ে ওঠা
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.