Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বপ্ন আছে মেডিসিনের ওপর আরো কিছু বই লেখার: প্রফেসর এবিএম আব্দুল্লাহ
    তারকার মন

    স্বপ্ন আছে মেডিসিনের ওপর আরো কিছু বই লেখার: প্রফেসর এবিএম আব্দুল্লাহ

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনOctober 1, 2016Updated:November 16, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    খ্যাতিমান শিক্ষক ও চিকিৎসক তিনি। মেডিসিনের ওপর তাঁর রচিত বই বিশ্বের ৫০টিরও অধিক দেশে বহুল পঠিত। পেয়েছেন একুশে পদকসহ দেশ বিদেশে অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘মেডিসিন অনুষদ’-এর সম্মানিত ডীন, প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ। ১৯৫৪ সালে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন।

    মনের খবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর ইচ্ছের কথা, স্বপ্নের কথা, ভালোলাগা, ভালো থাকার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন। 

    মনের খবর : কেমন আছেন স্যার?
    এবিএম আব্দুল্লাহ : ভালো আছি।

    মনের খবর : ভালো থাকতে কী করেন?
    এবিএম আব্দুল্লাহ : যা করি সব তো ভালো থাকা বা নিজেকে ভালো রাখার জন্যই। রোগী দেখি, পড়াশুনা করি, লেখালেখি করি, এসবের মাঝেই ভালো থাকি। নতুনদের উদ্দেশ্যে বলবো ভালো মতো পড়াশুনা করতে, পেশাটাকে উপভোগ করতে এবং ডাক্তার রোগীর সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকটা খেয়াল রাখতে।

    মনের খবর : মন খারাপ হয়?
    এবিএম আব্দুল্লাহ : মানুষ মাত্রই মন খারাপ হয়। আমারো হয়। তবে খুব বেশি মন খারাপ আমার হয় না।

    মনের খবর : কী কী কারণে বেশি মন খারাপ হয়?
    এবিএম আব্দুল্লাহ : বিভিন্ন কারণেই মন খারাপ হয়। যেহেতু ডাক্তারি করি, রোগীর অনেক খারাপ কোনো অসুখ দেখলে মন খারাপ হয়।

    মনের খবর : মন ভালো করার জন্য কী করেন?
    এবিএম আব্দুল্লাহ : তেমন বিশেষ কিছু করি না। কোনো সমস্যার কারণে মন খারাপ হলে সেটা কাটিয়ে উঠার চেষ্টা করি। আবার সাময়িক মন খারাপ হলে একটু রেস্ট নেই বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই।

    মনের খবর : স্বপ্ন দেখেন?
    এবিএম আব্দুল্লাহ : সবাই স্বপ্ন দেখে, আমিও দেখি। মাঝে মাঝে স্বপ্নেও রোগী দেখি।

    মনের খবর : ঘুমের স্বপ্নগুলো কেমন?
    এবিএম আব্দুল্লাহ : এই দৈনন্দিন কাজগুলোই স্বপ্নে ঘুরে ফিরে আসে।

    মনের খবর : জেগে দেখা স্বপ্নগুলো কেমন?
    এবিএম আব্দুল্লাহ : নতুন করে এখন আর কোনো স্বপ্ন দেখি না। যা চাওয়ার যা পাওয়ার তার অনেক কিছু তো পেয়েই গেছি। তবে কিছু লেখালেখির অভ্যাস আছে কিছু বই বের করেছি, স্বপ্ন আছে মেডিসিনের উপর আরো কিছু বই লেখার।

    মনের খবর : চিকিৎসক না হলে কী হতেন?
    এবিএম আব্দুল্লাহ : এটা তো বলা মুশকিল। চিকিৎসক না হলে আমলা হওয়ার ইচ্ছা ছিল। ‘পাওয়ার’ বিষয়টা ভালোই লাগে। পাওয়ারতো শুধু খারাপভাবেই ব্যবহার করা যায় না! ভালো কাজেও ব্যবহার করা সম্ভব।

    মনের খবর : ক্ষমতা কী উপভোগ্য?
    এবিএম আব্দুল্লাহ : কে কিভাবে ক্ষমতা ব্যবহার করলো তার উপর নির্ভর করে। ক্ষমতার ভালো ব্যবহার মানুষের জন্য কাজ করার পথ তৈরি করে।

    মনের খবর : আবার শিশুকালে ফিরে যেতে পারলে কী করতেন?
    এবিএম আব্দুল্লাহ : আমাদের সময়ের পরিবেশ আর এখনকার পরিবেশ তো এক না। আবার ফিরে গেলে সেই দিনও যদি ফিরে আসতো তাহলে ভালো লাগতো।
    মনের খবর : ছোটবেলার কোন স্মৃতি বেশি মনে পড়ে?
    এবিএম আব্দুল্লাহ : পড়াশুনা করতে ভালো লাগতো না। স্কুলে যেতে ইচ্ছে হতো না। খেলাধুলা করতে ভালো লাগতো। সুযোগ পেলেই ঘুমাতাম, এসবই মনে পড়ে।

    মনের খবর : হিংসা আছে?
    এবিএম আব্দুল্লাহ : আছে, তবে ক্ষতিকর কোনো হিংসা না। এই যেমন, সে ভালো করছে আমি করতে পারবো না কেন এমন আরকি!

    মনের খবর : মানসিক রোগে আক্রান্ত হয়েছেন কখনও?
    এবিএম আব্দুল্লাহ : না, মানসিক রোগে আক্রান্ত হইনি, তবে বয়স হয়ে গেছে বলেই হয়তো সিরিয়াস কোনো অসুখ দেখলে ভয় লাগে।

    মনের খবর : রাগ হয়?
    এবিএম আব্দুল্লাহ : হ্যাঁ হয়।

    মনের খবর : রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে?
    এবিএম আব্দুল্লাহ : রাগ হলে চুপচাপ থাকার চেষ্টা করি, তবুও সবসময় নিয়ন্ত্রণ হতে চায় না, মাঝে মাঝে প্রকাশ করে ফেলি।

    মনের খবর : দৈনন্দিন কাজের ব্যস্ততায় যে মানসিক চাপ সেটি নিয়ন্ত্রণ করতে কী করেন?
    এবিএম আব্দুল্লাহ : যখন অবসর পাই তখন দৈনিক পত্রিকা বা ম্যাগাজিন পড়ি, টিভিতে খবর দেখি।

    মনের খবর : নতুন যারা ডাক্তারি পেশায় এসেছে বা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
    এবিএম আব্দুল্লাহ : নতুনদের উদ্দেশ্যে বলবো ভালো মতো পড়াশুনা করতে, পেশাটাকে উপভোগ করতে এবং ডাক্তার রোগীর সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকটা খেয়াল রাখতে।

    মনের খবর : মনেরখবর পাঠকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে স্যার।
    এবিএম আব্দুল্লাহ : ধন্যবাদ মনেরখবর পাঠকদেরও।

    এবিএম আব্দুল্লাহ প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
    Next Article আমার সমস্যা হচ্ছে আমি খুব স্বপ্নবিলাসী
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের ডিসেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি

    December 1, 2024

    সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি

    November 3, 2024

    বিএসএমএমইউ-তে বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের ৪৮.৪ ভাগই বিভিন্ন মানসিক রোগে ভুগছেন

    October 14, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.