Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মিথাইলফেনিডেট হোক ADHD রোগের এসেনশিয়াল ড্রাগ BACAMH-এর উদ্যোগে বিশেষজ্ঞদের সম্মিলিত মত
    কার্যক্রম

    মিথাইলফেনিডেট হোক ADHD রোগের এসেনশিয়াল ড্রাগ BACAMH-এর উদ্যোগে বিশেষজ্ঞদের সম্মিলিত মত

    Moner KhaborBy Moner KhaborApril 17, 2025Updated:April 19, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    BACAMH-এর উদ্যোগে বিশেষজ্ঞদের সম্মিলিত মত: মিথাইলফেনিডেট হোক WHO-এর এসেনশিয়াল ড্রাগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    “Neglected but Needed: Reassessing Methylphenidate for National Health Priorities” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশেষজ্ঞরা ADHD রোগের এসেনশিয়াল ড্রাগস হিসেবে মিথাইলফেনিডেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এ তালিকাভুক্ত করার দাবি জানান। বর্তমানে এই ওষুধটি ADHD রোগের এসেনশিয়াল ড্রাগ হিসেবে স্বীকৃত নয়, যার ফলে এর দাম অত্যন্ত বেশি, অনেক দেশে অনুমোদন নেই এবং আমদানির ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক জটিলতা দেখা যায়। আজ ১৭ এপ্রিল দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠানটির আয়োজন করে BACAMH।

    এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এ মিথাইলফেনিডেটকে ADHD রোগের  এসেনশিয়াল ড্রাগ হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি যৌথ অবস্থান উপস্থাপন করা। এই ওষুধটি ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এসেনশিয়াল ড্রাগের স্বীকৃতি না পাওয়ার কারণে এটি অনেকের নাগালের বাইরে থেকে যাচ্ছে। এসেনশিয়াল ঘোষণা করা হলে এই ওষুধটির দাম কমে যাবে, বিভিন্ন দেশে সহজলভ্য হবে এবং রোগীদের চিকিৎসা সহজ হবে।

    অনুষ্ঠানের শুরুতে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হুমায়রা শাহজাহান হৃদি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. রাহানুল ইসলাম, সচিব, BACAMH। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এমএসআই মল্লিক, প্রতিষ্ঠাতা, BACAMH। বিশেষ অতিথি ছিলেন
    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন,  অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এবং অধ্যাপক ডা. মো. ফারুক আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সভাপতি, BACAMH সহ আরও অনেকে।

    মিথাইলফেনিডেট নিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. ফারুক আলম। ADHD রোগীদের কথা উল্লেখ করে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোর্শেদ বলেন, ADHD শুধু শিশু বয়সেই হতে পারে—এমনটি নয়, বরং প্রাপ্তবয়স্ক অবস্থাতেও মানুষ এই রোগে ভোগে। এই রোগের বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করা জরুরি উল্লেখ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেলিনা ফাতেমা বিনতে শহীদ বলেন, অধিকাংশ ক্ষেত্রে অনেক দেরিতে ডায়াগনোসিস হয়, কারণ অভিভাবকরা শুরুতে বুঝে উঠতে পারেন না। তাই অভিভাবকদের এই বিষয়ে সচেতনতা জরুরি। আমাদের দেশে অনেক বাচ্চা এই রোগের কারণে পড়াশোনা সহ সার্বিক অনেক কাজে অমনোযোগী হয়ে পড়ছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান। অনেকে বাচ্চাদের দুরন্তপনার সাথে ADHD-কে গুলিয়ে ফেলে বলে মত দেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।

    BACAMH-এর কাজের প্রশংসা করে আগামী দিনের জন্য সকলকে শুভকামনা জানিয়ে BACAMH-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এমএসআই মল্লিক বলেন, আমাদের কার্যক্রমে সাইকিয়াট্রিস্ট ছাড়াও অন্যদেরকে সম্পৃক্ত করতে হবে, তাহলে আমরা সামনে আরও ভালো কিছু করতে পারব। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মিথাইলফেনিডেটকে এসেনশিয়াল ড্রাগ ঘোষণার মাধ্যমে এটি আরও সহজলভ্য হবে, বিভিন্ন ফর্মে পাওয়া যাবে এবং ব্যবহারের পরিধি বাড়বে। ADHD সহ নানা মানসিক সমস্যার ক্ষেত্রে এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা WHO-কে আবেদন করার জন্য সর্বসম্মতিক্রমে মত দেন।

    অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে BACAMH-এর সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, মেন্টাল হেলথকে জনসচেতনতার জায়গায় নিয়ে যেতে হলে BACAMH একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, যারা চাইল্ড সাইকিয়াট্রিতে কাজ করছেন, তাদের চাওয়া-পাওয়া যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই BACAMH-এর সফলতা।

    অনুষ্ঠান শেষে উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে একটি সমন্বিত মতামত গঠিত হয়েছে, যেখানে তারা WHO-কে আনুষ্ঠানিকভাবে আবেদন করার সিদ্ধান্তে একমত হন। ICAPAP এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই ওষুধটিকে এসেনশিয়াল ঘোষণার প্রক্রিয়ায় এগিয়ে নেবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বের অনেক দেশে লাখো ADHD রোগী উপকৃত হবেন, এবং মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

    আরও পড়ুন- 

    • BACAMH-এর নবনির্বাচিত কমিটির প্রথম এক্সিকিউটিভ সভা অনুষ্ঠিত
    BACAMH
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে বিএপির নববর্ষের আয়োজন আগামীকাল
    Next Article ঢাকা মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার উন্নয়নের লক্ষ্যে বই বিতরণ
    Moner Khabor

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.