Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোপেনহেগেনে শপিংমলে হামলাকারী মানসিক অসুস্থ ছিলো: পুলিশ
    Uncategorized

    কোপেনহেগেনে শপিংমলে হামলাকারী মানসিক অসুস্থ ছিলো: পুলিশ

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনJuly 5, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ঘটনার উপস্থিত লোকজনকে সরিয়ে নেয় স্থানীয় পুলিশ- ছবি : রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্থানীয় সময় গত রোববার (৩ জুলাই) ডেনমার্কের কোপেনহেগেনে ফিল্ডস শপিংমলে এক বন্দুকধারীর অতর্কিত হামালায় তিনজন নিহত হয়, আহত হয় অন্তত চারজন। ওই ঘটনায় ২২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই হামলাকারী মানসিক রোগে আক্রান্ত।

    স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে কোপেনহেগেন পুলিশপ্রধান সরেন থমাসেন জানিয়েছেন, ‘আমাদের এই সন্দেহভাজন (হামলাকারী) মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে পরিচিত ছিলেন। এটা ছাড়া আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’ খবর সূত্র আল–জাজিরা।

    পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মানসিক রোগীদের একটি রুদ্ধদ্বার ওয়ার্ডে সন্দেহভাজনকে রাখা হয়েছে। তাঁকে ২৪ দিন হেফাজতে রাখতে আদালতের আদেশের পর এই ব্যবস্থা নেওয়া হয়। এই সময় আরও বাড়তে পারে।

    এসময় হামলায় আতঙ্কিত লোকজন দৌঁড়ে বেরিয়ে যায়- ছবি : রয়টার্স

    এর আগে ঘটনার পর পুলিশ কর্মকর্তা থমাসেন বলেছিলেন, ভুক্তভোগী ব্যক্তিদের নির্বিচার নিশানা করা হয়েছিল বলে মনে হয়। এই ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

    থমাসেন বলেন, ‘আমাদের মূল্যায়ন হলো, হতাহত ব্যক্তিরা নির্বিচার হামলার শিকার। লিঙ্গ বা অন্য কিছু দিয়ে প্রভাবিত হয়ে এই হামলা চালানো হয়নি।’ হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন।

    তবে থমাসেন বলেন, হামলার আগে প্রস্তুতি নেওয়া হয়েছিল। ২২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী অন্য কারো সহযোগিতা ছাড়াই কাজটি করেছিল বলে মনে করা হচ্ছে।

    হামলায় নিহত তিনজনের মধ্যে দুজন ড্যানিশ কিশোর–কিশোরী। তাদের বয়স ১৭ বছর। নিহত অন্যজন ডেনমার্কে বসবাসকারী ৪৭ বছর বয়সী এক রুশ নাগরিক।

    ঘটনার উপস্থিত লোকজনকে সরিয়ে নেয় স্থানীয় পুলিশ- ছবি : রয়টার্স

    হামলায় আহত চারজনের মধ্যে দুজন ড্যানিশ নারী। তাঁদের বয়স ১৯ ও ৪০ বছর। বাকি দুজন সুইডিশ নাগরিক। তাঁদের একজন ৫০ বছর বয়সী পুরুষ, আরেকজন ১৬ বছর বয়সী কিশোরী।

    কিছু ছবিতে এই সন্দেহভাজন তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিতে দেখা গেছে। আত্মহত্যার অঙ্গভঙ্গি নকল করতে দেখা গেছে। এ ছাড়া মানসিক রোগের চিকিৎসার বিষয়ে তাঁকে কথা বলতে শোনা গেছে।

    /এসএস/মনেরখবর

    অতর্কিত হামলা কোপেনহেগেন শপিংমলে হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগর্ভকালীন পরিচর্যা না হলে প্রসব পরবর্তী জটিলতা বাড়ে : ডা. সায়েবা
    Next Article প্রেমে ব্যর্থ জসিমের শিকলবন্দি জীবন
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    মানসিক ব্যাধি ‘পরকীয়া’

    September 5, 2022

    গুরুতর মানসিক রোগ বাইপোলার ডিসঅর্ডারের জন্য ‘বিএপি’র নির্দেশিকা উন্মোচন

    March 22, 2022

    পেশাগত বৈষম্যে বাড়ে মানসিক চাপ

    March 17, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.