Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    জীবনাচরণ

    শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাJanuary 30, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    মানসিক স্বাস্থ্য হলো, মানুষের চিন্তা-চেতনা ও আবেগ-অনুভূতির সুষ্ঠু সমন্বয়। এই চিন্তা-চেতনা ও আবেগ-অনুভূতির সঠিক সমন্বয় সাধনের মাধ্যমেই একজন মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে সম্পাদন করে এবং পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে।

    এসব যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষে পরিণত করার জন্যই মানসিক স্বাস্থ্যের উন্নয়ন অপরিহার্য। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী সমস্যাগুলো হলো অ্যাকাডেমিক চাপ, শিক্ষার সামগ্রিক পরিবেশ, আর্থিক সংকট এবং ক্যারিয়ার দুশ্চিন্তা।

    শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার্থীর মনকে এমনভাবে গঠন করতে হবে যেন সে কোনোদিন ব্যর্থতায় ভেঙে না পড়ে এবং বিষণ্নতায় নিমজ্জিত না হয়ে বরং স্বপ্রেষিত হয়ে সে যেন নিজেই আজীবন ধরে রাখতে পারে নিজের কর্মোদ্যম ও মানসিক সুস্থতা।

    শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি :

    •  অ্যাকাডেমিক চাপ কোমলমতি শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি করে। শৈশব থেকেই শিশুদের মনে অতিরিক্ত বইয়ের চাপে পড়াশোনার প্রতি একধরনের ভীতি তৈরি হয়। তাই পড়াশোনাকে শিক্ষার্থীরা যেনো ভয় না পেয়ে আনন্দ নিয়ে করতে পারে সেজন্য পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের উপযোগী করে প্রস্তুত করতে হবে।
    •  শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অনুকূলে রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ। সবাইকে খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীরা যেন কোনোভাবেই শারীরিক ও মানসিক নির্যাতন এবং বুলিংয়ের শিকার না হয়।
    •  শিক্ষক-শিক্ষার্থী পরস্পরের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক। শিক্ষক যেন কোনোভাবেই শিক্ষার্থীদের ভয়ের কারণ না হন।
    •  শিক্ষকগণ অত্যন্ত আগ্রহ নিয়ে শিক্ষার্থীদের কথা শুনবেন, যেন প্রত্যেক শিক্ষার্থী মনে করে তাকে শিক্ষক অনেক গুরুত্ব দিচ্ছেন। শিক্ষক কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতি বিরক্তিভাব প্রকাশ করবেন না।
    •  শিক্ষার্থীদের লেখাপড়ায় ও পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষকগণ প্রতিনিয়ত উৎসাহ প্রদান করবেন। তাদেরকে বকাঝকা বা তিরস্কার এবং কোনোকিছুর ভয় না দেখিয়ে পাঠ্যবিষয়কে যতোটা সম্ভব আনন্দদায়ক ও সহজ করে বুঝিয়ে দিবেন।
    •  শিক্ষার্থীদের সর্বদা ইতিবাচক কথা বলতে হবে। কোনো শিক্ষার্থীকে তার চেয়ে অধিক যোগ্য কারোর সঙ্গে তুলনা করে অপমান না করে, যা পেরেছে তা যত ছোপটাই হোক বারবার উল্লেখ করে ধন্যবাদ দিবেন। শিক্ষার্থীদের কোনোভাবেই তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না; ডাকা যাবে না বিকৃত কোনো নামে।
    •  শিক্ষার্থীদের মনে স্বপ্ন জাগাবেন, সাহস যোগাবেন শিক্ষক। যেন তারা এমন মনোভাব নিয়ে বেয়ে ওঠে যে, ‘আমি অবশ্যই পারব’। অর্থাৎ শিক্ষকগণ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবেন।
    •  ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র নির্বিশেষে সকল শিক্ষার্থীকেই সমান গুরুত্ব দিবেন শিক্ষক। খেয়াল রাখবেন কোনো শিক্ষার্থী যেনো অর্থের অভাবে ঝরে না পড়ে এবং নিজেকে অবহেলিত না ভাবে।
    •  শিক্ষকগণ লেখাপড়ার পাশাপাশি সকল শিক্ষার্থীকে আগ্রহ অনুসারে কোনো না কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত আয়োজন করতে হবে বিভিন্ন প্যারেড-পিটি ও খেলাধুলার।
    •  প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে শিক্ষক জাগিয়ে দিবেন দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ।
    •  কোনো শিক্ষার্থীর আচরণ অস্বাভাবিক মনে হলে, শিক্ষক একান্তে ডেকে তার সাথে কথা বলবেন। আগ্রহ নিয়ে শুনবেন তার বিস্তারিত সমস্যা, প্রদান করবেন প্রয়োজনীয় পরামর্শ। বিষয়টি গোপনীয় হলে অবশ্যই গোপনীয়তা রক্ষা করবেন। প্রয়োজনে কথা বলবেন অন্য শিক্ষক ও তার অভিভাবকের সঙ্গে।
    •  শিক্ষক নিজে হয়ে উঠবেন বিশ্বস্ত, শিক্ষার্থীদের উপরও রাখবেন বিশ্বাস। শিক্ষার্থীরা যেনো সবকিছু মন খুলে তাদের শিক্ষকদের বলতে পারে।
    •  এছাড়াও উদ্ভ‚ত অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উনয়েনে যখন যা প্রয়োজন তা করবেন শিক্ষকগণ।
    •  শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাউন্সেলিং সেবা প্রদানের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিজ্ঞ মনোবিজ্ঞানী নিয়োগ দেয়াও জরুরি।

    লিখেছেন,
    মাহজাবীন আরা শান্তা
    অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    সূত্র : জানুয়ারি ২০২৩ সংখ্যা। এই সংখ্যাটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষানীতি অংশীজন থেকে শুরু সামাজিক অন্যান্য অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব, করণীয়, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বিশেষজ্ঞদের লেখা নিয়ে সাজানো হয়েছে।

    • আপনার কপি সংগ্রহের জন্য কল করুন : 01797296216, নিয়মিত পেতে গ্রাহক হতে চাইলে কল করুন : 01865466594 এই নাম্বারে।

    /এসএস/মনেরখর/

    মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপাখির কিচিরমিচির ভালো রাখবে আপনার মানসিক স্বাস্থ্য
    Next Article ‘আমি বাঁচতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই’
    মাহজাবীন আরা

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.