Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থাও মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ’
    কার্যক্রম

    ‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থাও মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ’

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনOctober 10, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থা মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম প্রধান কারণ। চলমান যুদ্ধ-সংঘাতসৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় বিশ্বের প্রতিটি ঘরে ঘরে হানা দিচ্ছে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। কেননা, মন ভালো থাকলে শরীর ভালো থাকে। ভালো থাকার বিকল্প কিছু নেই।’

    আজ সোমবার (১০ অক্টোবর) বিশ্বা মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এনআইএমএইচ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) যৌথভাবে এ সভার আয়োজন করে।

    দিবসটি উপলক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে (এনআইএমএইচ) সকাল ১০ টায় র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বেলা ১১টায় এনআইএমএইচ এর কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এনআইএমএইচ এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

    এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রব্বানী, এনআইএমইচ এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিএপির সহ-সভাপতি ব্রি.জে. (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, বিএসএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ প্রমুখ।

    বিএপির সাধারণ সম্পাদক ও এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. তারিকুল আলম এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সাইকিয়াট্রিস্টস ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর।

    এসময় বক্তারা বলেন, দেহ ভালো রাখতে হলে মনকে গুরুত্ব দিতে হবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে।
    ভালো থাকার বিকল্প আর কিছু নেই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। কারণ, বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ও ভালো থাকতে না-পারার অন্যতম একটি কারণ এ সময়ে। চলমান যুদ্ধ-সংঘাতসৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় হানা দিচ্ছে বিশ্বের প্রতিটি ঘরে ঘরে। তবু আমরা ভালো থাকতে চাই। চাই মানুষের মন ভাল থাকুক। মানুষ শান্তিতে থাকুক।
    আমরা চাই সবাই মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিক।

    উল্লেখ্য, ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে আজ সোমবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব  মানকি স্বাস্থ্য দিবস’। বাংলাদেশও বিভিন্ন মেডিকেলে কলেজ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

    /এসএস/মনেরখবর/

    এনআইএমএইচ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
    Next Article উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ নেবে এমএমসিএইচ
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.