Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশা পরিবর্তন ,পেশাহীনতা, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব
    জীবনাচরণ

    পেশা পরিবর্তন ,পেশাহীনতা, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 4, 2023Updated:March 4, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা মো আব্দুল্লাহ ছায়ীদ
    মনোরোগ বিশেষজ্ঞ

    কোনো পেশাই ছোট নয়। ক্রিস জেমির মতে প্রতিটা পেশাই যদি মন থেকে করা হয় তবে তার মূল্য সমান। লেইঘ হান্ট বলেন সকল বিনোদনেরই মূল ভিত্তিটা হলো পেশা; যা না থাকলে কিছুই হবে না।

    পেশা হল প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কোনো প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জন করাকে বৃত্তি বলে যার জন্য কোনো তাত্ত্বিক জ্ঞান বা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না।

    পেশা মূলত ফারসি শব্দ। অন্যদিকে পেশার ইংরেজি প্রতিশব্দ হলো ‘Profession’। যার অভিধানিক অর্থ জীবিকা বা জীবন ধারণের বিশেষ উপায়। তবে জীবিকা নির্বাহের সকল উপায় বা পন্থা পেশা নয়। কোনো বিষয়ে সুনির্দিষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নির্ধারিত সময়ে অর্জন করে সে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে জীবিকা অর্জনের উপায় হচ্ছে পেশা।

    যেমন রিক্সাচালক ও ডাক্তারের কাজ উভয়ই জীবিকা নির্বাহের উপায় হলেও রিক্সাচালকের কাজ বৃত্তি এবং ডাক্তারের কাজ পেশা হিসেবে বিবেচিত হবে। কেননা জ্ঞানের কোনো একটি শাখায় দক্ষতা অর্জন করে সে জ্ঞানকে অর্থনৈতিক উদ্দেশ্যে তথা জীবন ধারণের উপায় হিসেবে প্রয়োগ করলে তা পেশা হিসেবে বিবেচিত হবে।

    সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী পেশা হলো এমন একদল জনগোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক প্রয়োজন বা চাহিদা পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ, দক্ষতা, কৌশল, জ্ঞান এবং বিশ্বাস অনুসরণ ও ব্যবহার করে। সুতরাং পেশা বলতে বিশেষ কোনো বিষয়ে নির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, নৈপূন্য, মূল্যবোধ, বিশেষ নীতি ও বৈশিষ্ট্যসম্পন্ন বৃত্তিকে বোঝায় যা সাধারণত জনকল্যাণমুখী এবং পেশাগত সংগঠনের মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে।

    • যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে হয়। পেশার বৈচিত্রময় দিক হল কেউ সহজে পেশা পেয়ে যাচ্ছে, কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও পেশা পাচ্ছে না, আবার কেউ পেশা পেয়েও ছেড়ে দিচ্ছে, কেউ ব্যাক্তিত্ত্বের জটিলতার জন্য বার বার পেশা পরিবর্তন করছে, কেউ পেশা হারাচ্ছে।

    Social Readjustment Rating Scale অনুযায়ী পেশা পরিবর্তন ও পেশাহীনতা দুটিই মনস্তাত্ত্বিক চাপের কারণ। নানাবিধ কারণ যেমন মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ,নদী দূষণ, জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে মানুষ পেশা পরিবর্তন করে বা পেশাহীন হয়ে যায়।

    সাম্প্রতিক সময়ে করোনা মহামারীতে আমরা দেখেছি অনেকে পেশা হারিয়ে কর্মহীন হয়ে পড়ছে, শুধু সংসারের দু’মুঠো ভাতের জোগান দিতে অনেকে পেশা পরিবর্তন করেছে। অনেকে মূল পেশা বদল করে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি, সবজি বিক্রি,  ফুটপাতের দোকান দেয়া, রিকশা চালানো সহ ছোট ছোট বিভিন্ন পেশায় জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন।

    অনেক বেসরকারি চাকুরিজীবি চাকরি হারিয়ে ইউটিউব চ্যানেল পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। পেশা পরিবর্তন অনেক সময় ইচিবাচক প্রভাব নিয়ে আসে। তবে পেশা পরিবর্তন বা পেশাহীনতা বেশিরভাগ সময় নেতিবাচক প্রভাব নিয়ে আসে।

    • যেমন নতুন পেশা হয়ত পূর্বের চেয়ে বেশী ঝুকিপূর্ণ যেখানে হয়ত কাজে থাকা পর্যন্ত পরিবারের লোকজন উৎকণ্ঠতায় থাকে, কর্মঘণ্টা বেশী-পরিবারকে সময় দিতে পারছে না, বেতন কমে যাওয়া, পেশাগত সন্তুষ্টির অভাব যা পারিবারিক ও অর্থনৈতিক বিষয়ে প্রভাব ফেলে। যার ফলে মানুষ তাদের পারিবারিক ব্যয় কমিয়ে দেয়, খরচ কমাতে গিয়ে খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করে। সবচেয়ে বড় সমস্যা এদের বেশিরভাগই পুরনো পেশায় ফিরতে পারে না।

    বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণায় বলা হয়েছে, করোনাকালে দেশের ৩ কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়েছেন। আর সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এক জরিপে বলেছে, করোনা শুরু হওয়ার বিভিন্ন সময়ে ৬২ শতাংশ মানুষ চাকরি ও কাজ হারিয়েছেন। লাখ লাখ পরিবার করোনাকালে আয় রোজগার না থাকায় খাবার কমিয়ে দিয়েছেন। আবার লাখ লাখ পরিবার সঞ্চিত পুঁজি ভেঙে খেয়েছেন।

    পেশা পরিবর্তন ও পেশাহীনতার নেতিবাচক প্রভাব লাঘবের জন্য প্রয়োজন পেশাদারিত্ব মনোভাব, চাকুরিবিধির যথাযত প্রয়োগ ও সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

    লেখক : ডা. মো আব্দুল্লাহ ছায়ীদ
    এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি)
    সহকারী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ
    নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট।

    মৃগী রোগীর জন্য যেসব পেশা ঝুকিপূর্ণ : ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। মনের খবর অনলাইনে লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com এই ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ  01844618497 নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    moner khabor occupation ডা. মো. আব্দুল্লাহ ছায়ীদ পেশা মনের খবর মনেরখবর মনোরোগ বিশেষজ্ঞ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘মানসিক রোগ চিকিৎসা কতদূর এগিয়েছে’
    Next Article আচরণ, ইতিবাচক আচরণ এবং ‘না’ বলতে পারার পদ্ধতি ও প্রয়োজনীয়তা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.