Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইকরি মিকরির শুভযাত্রায় মনের খবর এর শুভকামনা
    কার্যক্রম

    ইকরি মিকরির শুভযাত্রায় মনের খবর এর শুভকামনা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 15, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশু কিশোরদের কাছে আনন্দের এক স্বপ্নরাজ্য ইকরি মিকরি। তিন বছর ধরে শুধু ছোটদের উপযোগী ৫০টির বেশি রঙিন বই বের করেছে ইকরি মিকরি। এবার পড়ালেখার চাপের বাইরে ছোটদের জন্য আরও আনন্দময় এক জগত নিয়ে প্রকাশিত হয়েছে ‘ইকরি মিকরি’ পত্রিকা।
    গতকাল পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে বেরিয়েছে ‘ইকরি মিকরি’র প্রথম সংখ্যা। ইকরি মিকরির এই শুভযাত্রায়  মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন `মনের খবর‘ এর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। শিশুদের মনোজাগতিক বিকাশে অবদান রাখার ক্ষেত্রে ইকরি মিকরির ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে মনের খবর।
    পত্রিকা প্রকাশ সম্পর্কে ইকরি মিকরির উদ্যোক্তা চিত্রশিল্পী মাহবুবুল হক বলেন, ‘শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছি আমরা। প্রতি মাসে যদি অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা আর মজার সব কান্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কী! এমন ভাবনা থেকে ইকরি মিকরি পত্রিকার জন্ম।’

    ইকরি মিকরি বৈশাখ সংখ্যায় রয়েছে আব্দুল্লাহ আবু সায়ীদের ‘আমার শৈশবে নদী’, রফিকুন নবীর ‘আমার বৈশাখ’, শাহাবুদ্দিন আহমেদের ‘ছেলেবেলার বৈশাখ’। ছয়টি গল্প ইমদাদুল হক মিলনের ‘বাবান ও টুনটুনি পাখি’, ইমতিয়ার শামীমের ‘সূর্য্যি মামা রাগে কালবোশেখি আসে’, তরিকুল ইসলামের ‘চৈত্র সংক্রান্তি’, মনি হায়দারের ‘আকালু দেশের বুড়ো’, মাশুদুল হকের ‘একটা সবুজ পুটুস’ ও মানবের ‘তারমিনো’।
    ছড়ার তালিকায় আছে সুকুমার বড়ুয়ার ‘কালবোশেখী’, মাহমুদউল্লাহর ‘আমার বোশেখ’, ধ্রুব এষের ‘মনে আছে মনে থাকবেই’, আনজির লিটনের ‘ছুটি নিয়ে ছোটাছুটি’, ব্রত রায়ের ‘বৈশাখী মেলায়’, চন্দন চৌধুরীর ‘তোমায় দিলাম’, কাজী তাহমিনার ‘বারো মাসের ছড়া’। কমিকস আহসান হাবীবের ‘পটলা ক্যাবলা’, মেহেদী হকের ‘দাদু নাদু’। ফিচারগুলো হলো তুষার আব্দুল্লাহর ‘সবুর করে বরষাতে হোক ইলিশ ভোজ’, সালেক খোকনের ‘বাহাপরব’, মোমিন রহমানের ‘হালখাতা’, নয়ন রহমানের ‘গাঁয়ের বৈশাখ’ ও সাজ্জাদুল ইসলাম নাবিলের ‘বায়োস্কোপ’।
    বৈশাখ সংখ্যা ১৪২৬-এ আরো আছে পৃথা প্রণোদনার ‘নালন্দার বৈশাখ ও আমি’, শামামতা বিন্দাহর ‘স্কলাসটিকায় আমার বৈশাখ’, গানে গানে ‘বোশেখের মিষ্টি মুখ’। পটচিত্রে নিখিল চন্দ্র দাসের পটের ছড়া, নিয়মিত বিভাগে ছবি লেখো গল্প আঁকো, খনার বচন, হাপুস হুপুস গাপুস, আঁকার ঘর, শব্দজট, ছবির ধাঁধাঁ, আঁকো কাটো বানাও, একটা কিছু বানাই আমার রবীন্দ্রনাথ। ফটোফিচারে ঘোড়া দৌড়, রঙিন বৈশাখ, শোলার পাখি, ট্যাপা পুতুল, কাঠের পুতুল, লক্ষ্মী সরা, শখের হাঁড়ি, নাগরদোলা।
    ছবি এঁকেছেন রফিকুননবী, আব্দুস শাকুর শাহ, আহসান হাবীব, খালেদা ফারজানা জাহান, নিয়াজ চৌধুরী তুলি, দেওয়ান আতিকুর রহমান, চিন্ময় দেবর্ষি, সব্যসাচী মিস্ত্রী, সারা টিউন, বিপ্লব চক্রবর্তী, শামীম আহমেদ, মানব গোলদার, নাজমুল হাসান মাসুম, তন্ময় হাসান, আরাফাত করিম, চঞ্চল বিশ্বাস, রামিন, আয়ান।
    ৯৬ পৃষ্ঠার ইকরি মিকরির মূল্য ১০০ টাকা। পত্রিকাটি সংগ্রহের জন্য ০১৮১৭৫৪৮১৯১, ০১৭২৭৬৫৬৫৪৯, ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে ফোন করতে হবে। এছাড়া ওয়েবসাইট www.ikrimikriworld.com অথবা ফেসবুক পেজে www.facebook.com/ikrimikriworld বিস্তারিত জানা যাবে।

    ইকরি মিকরি মনের খবর শুভযাত্রা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅস্থিরতা অশান্তি আনে
    Next Article সাফল্যের ভিত্তি দৃষ্টিভঙ্গি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.