Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাফল্যের ভিত্তি দৃষ্টিভঙ্গি
    জীবনাচরণ

    সাফল্যের ভিত্তি দৃষ্টিভঙ্গি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 15, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যে অভ্যাস রপ্ত করলে বাড়বে স্মৃতিশক্তি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জীবন একটাই। এই জীবনকে সুন্দর করার জন্যে অনেক বস্তু বা উপকরণের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে সঠিক জীবনদৃষ্টির। বিশিষ্টজনেরা বলেন, ধনসম্পদের অভাবে মানুষ দরিদ্র হয় না, দরিদ্র সে-ই, যার সঠিক জীবনদৃষ্টি নেই। জীবনদৃষ্টি সঠিক হলে আপনি রক্ষা পাবেন হোঁচট খাওয়া থেকে, বেঁচে যাবেন ভুল করা থেকে। মনে প্রশান্তি থাকবে, সুখ থাকবে।
    বাবা-ছেলের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত একটি গল্প বলি- বিত্তশালী পরিবারের এক সন্তান। বেড়ে উঠেছেন ধন-দৌলতের মধ্যে। দারিদ্র্য কী তা দেখানোর জন্যে বাবা ছেলেকে নিয়ে গেলেন শহরের বাইরে একটি কৃষি ভূমিতে এক হতদরিদ্র পরিবারে। সেখানে ছেলেকে নিয়ে কাটালেন কয়েকটি দিন। শহরে ফিরে এসে ছেলেকে জিজ্ঞেস করলেন তার ভ্রমণ কেমন লেগেছে? ছেলে উত্তর দিল, খুব ভালো। বাবা বললেন, তুমি কী দেখছ দারিদ্র্য কত নির্মম? ছেলে উত্তর দিল, হ্যাঁ- তাই তো বাবা। একটু বিস্তারিত বলো তো তুমি কী দেখলে, কী বুঝলে। ছেলে বলতে লাগল- বাবা আমি দেখলাম, আমাদের বাগানে একটি সুইমিং পুল রয়েছে, আর ওদের রয়েছে এক বিশাল নদী- যার কোনো শেষ নেই। আমাদের আছে বিশাল এক ঝাড়বাতি, আর ওদের রয়েছে আকাশ ভরা তারা। আমাদের বাড়ির সীমানা এই টুকু আর ওদের সামনে বিশাল দিগন্তবিস্তৃত মাঠ। আমরা খাবার কিনে খাই আর ওরা খাবার চাষ করে পেয়ে যায়। আমাদের আছে উঁচু পাঁচিল যাতে আমরা সুরক্ষিত থাকি, আর ওদের তার কোনো প্রয়োজন নেই। কারণ ওদের প্রতিবেশী ও বন্ধুরা যে-কোনো বিপদ-আপদে সাহায্য করে।
    বাবা অবাক বিস্ময়ে শুনলেন, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। ছেলে একটু থেমে বলল, তোমাকে ধন্যবাদ বাবা, আমাকে দেখিয়ে দেওয়ার জন্যে যে, আমরা কত দরিদ্র! আসলে ঘটনা কিন্তু একই, দৃষ্টির ভিন্নতার কারণেই এই পার্থক্য তৈরি হলো।
    জীবনে সাফল্যের মূলমন্ত্র হচ্ছে এই দৃষ্টিভঙ্গি। সেলিব্রেটিদের জীবনযাপন দেখে আমরা মনে মনে ভাবি যে, কী সুখের জীবন তাদের। আসলেই যদি সুখের হতো তাহলে এত খ্যাতি, বিত্ত, ভক্ত, অর্থ থাকা সত্ত্বেও তাদের কাউকে কাউকে নিঃসঙ্গ অবস্থায় আত্মহত্যা করতে হতো না। বিষণ্নতাজনিত কারণে বছর কয়েক আগে আত্মহত্যা করলেন অস্কারজয়ী জনপ্রিয় মার্কিন কৌতুকাভিনেতা রবিন উইলিয়ামস। বৈষয়িক অনেক কিছু তারা অর্জন করলেও, জীবন-যাপন করার যে বিজ্ঞান, জীবনকে সুন্দর করার জন্যে যে দৃষ্টিভঙ্গি প্রয়োজন সেটা তারা অর্জন করতে পারেনি বলেই হতাশা, বিষাদ আর নৈরাশ্যে তারা আত্মহত্যা করেন। তাই জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্যে সঠিক জীবনদৃষ্টির কোনো বিকল্প নেই।
    এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে ? কী এই সঠিক জীবনদৃষ্টি? এক কথায় উত্তর দিলে বলা যায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি-কে গ্রহণ করা। আরও সহজ করে বলতে গেলে যা সত্য, শাশ্বত ও কল্যাণকর তাকেই গ্রহণ করা। দৃষ্টিভঙ্গির দুটি ধরন হচ্ছে : ১. ইতিবাচক দৃষ্টিভঙ্গি ২. নেতিবাচক দৃষ্টিভঙ্গি
    যিনি সবকিছু ইতিবাচকভাবে গ্রহণ করেন তিনি সাফল্যকে আমন্ত্রণ করেন আর যিনি নেতিবাচকভাবে গ্রহণ করেন তিনি ব্যর্থতায় পর্যবসিত হন।
    ইতিবাচকতা (সঠিক জীবনদৃষ্টি) মানে বিশ্বাস করা যে পৃথিবীতে সবকিছুর মধ্যে ভালো বলে একটা ব্যাপার আছে। যারা ইতিবাচক, শত দুঃখ-কষ্টেও তারা কৃতজ্ঞচিত্ত। আর যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে তারা সবকিছুতে খুত খুঁজে বের করে। হবে না, পারব না, হতাশা, হীনম্মন্যতা তাদের নিত্যদিনের সঙ্গী।
    একবার এক রাজার মনে হতে লাগল তার প্রজাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির জন্যে এক সময় তার রাজ্য শেষ হয়ে যাবে। তার চিন্তাটি ঠিক কিনা দেখতে তিনি তার রাজ্যের লোকদের নিয়ে খুব ভোরে বাজারে ঢোকার রাস্তায় বড়সড় একটি পাথর রেখে নিরাপদ দূরত্ব থেকে অপেক্ষা করতে লাগল। সকালবেলা মানুষজন আসতে শুরু করল, কিন্তু তারা বাজারে প্রবেশ করতে পারল না। ব্যবসায়ীরা তার মালপত্র সমেত এসে পাথরটি দেখে সবাই ফিরে গেল। কিন্তু সরানোর চেষ্টা করল না। তারা অভিযোগ করতে করতেই গেল যে এ রাজ্যের রাজা এতটাই অবিবেচক যে পাথরটি সরানো ব্যবস্থা করছেন না। অথচ তাদের মধ্যে থেকে কেউ ব্যাপারটি রাজাকে জানানোর চিন্তাও করছে না। একটু পর রাজার একদল টহলদার সৈন্য বাজারে ঢোকার পথে পাথরটি দেখে তারাও ফিরে গেল আর বলতে লাগল, আজ কেউ বাজারে আসবে না তাই আমাদের টহলও দিতে হবে না। রাজা সবই দেখল ও হতাশ হলো। তার বিশ্বাসও দৃঢ়মূল হলো।
    কিছুক্ষণ পর এক বৃদ্ধ সবজি ওয়ালা এলেন। তিনি পাথরটি দেখে কোনো অভিযোগ না করে সরাসরি গিয়ে ঠেলতে লাগলেন এবং বেশ কিছুক্ষণ ঠেলার পর পাথরটিকে তিনি পথ থেকে সরাতে পারলেন। যখন তার শাকসবজির বস্তা নিতে যাবেন তখন খেয়াল করলেন পাথরের নিচে একটা থলে। তিনি খুলে দেখলেন সেটি স্বর্ণমুদ্রায় পূর্ণ এবং একটি চিরকুটে লেখা আছে‘এই স্বর্ণমুদ্রাগুলি আপনার জন্যে রাজার পক্ষ থেকে পুরষ্কার স্বরূপ, কেননা আপনি জানেন বড় বাধা আপনাকে বড় সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
    পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা সবসময় দায়িত্ব এড়াতে চায়। আর কিছু মানুষ আছে যারা দায়িত্ব গ্রহণ করতে চায়। এটিও এক ধরনের দৃষ্টিভঙ্গি। চারপাশের সবাই যখন দায়িত্ব এড়িয়ে যেতে লাগল যে কারণে তারা পুরষ্কার থেকে বঞ্চিত হলো। আর বৃদ্ধ জানতেন,‘যতব ড় দায়িত্ব নেবেন তত বড় সুযোগ তার জন্যে তৈরি হবে। তাই সমস্যা সমাধানের জন্যে এগিয়ে গেলেন ও পুরষ্কৃত হলেন

    দৃষ্টিভঙ্গি সাফল্যে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইকরি মিকরির শুভযাত্রায় মনের খবর এর শুভকামনা
    Next Article নৈতিক শিক্ষা হোক সন্তানের প্রথম পাঠ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.