Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যাও মানসিক রোগ!
    ফিচার

    ইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যাও মানসিক রোগ!

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবAugust 10, 2023Updated:August 10, 2023No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. ওয়ালিউল হাসনাত সজীব: মুনির সাহেব দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। প্রায় প্রতিদিন বিশেষ করে সকালের দিকে পেটে ব্যথা হয় আর প্রায় সঙ্গে সঙ্গেই তাকে বাথরুমে যেতে হয়। এমনটা দিনে বেশ কয়েকবার হয়। বহুদিন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন কিন্তু অবস্থার আশানুরূপ সমাধান হয়নি। ওষুধ আর খাদ্যাভাসের নিয়ম মেনে কিছুটা যাও ভালো হন, তবে তা আবার দীর্ঘস্থায়ী নয়। মুনির সাহেবকে এক সময় বলা হলো মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে। দ্বিধায় পড়ে যান তিনি। তবে কি তিনি কোনো মানসিক রোগে ভুগছেন?

    কিন্তু তিনি তো নিজেকে মানসিকভাবে সুস্থই ভাবেন, পরিবার বা সমাজ তো তাকে পাগল বলে না। তবে কেন তাকে মানসিক চিকিৎসকের কাছে যেতে হবে? তিনি বুঝতে পারছেন না কী করবেন।

    পাক ও পরিপাকতন্ত্র বিভাগ থেকে মানসিক চিকিৎসকের কাছে যাওয়া রোগীদের একটি বড় অংশই ইরিটেবল বাওয়েল সিনড্রোম (Irritable bowel syndrome) বা বিরক্তিকর বা অস্বস্তিকর পেটের সমস্যা সংক্ষেপে আইবিএস (IBS) এর রোগী। এ বিভাগ থেকে রোগীকে যখন পরবর্তীতে একজন মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয় তখন অধিকাংশ রোগীই মুনির সাহেবের মতো দ্বিধায় পড়ে যান।

    স্বভাবতই মনে প্রশ্ন জাগে আইবিএস কি কোনো মানসিক রোগ?

    আইবিএস মানসিক রোগ কিনা বা এর চিকিৎসায় মানসিক চিকিৎসকের ভূমিকাই বা কী তা জানার আগে জানতে হবে আইবিএস কী, কেন হয়, এর লক্ষণ কী এবং এর চিকিৎসাই বা কী?

    আইবিএস (IBS) কী?

    ইরিটেবল বাওয়েল সিনড্রম সংক্ষেপে আইবিএস (IBS) হচ্ছে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যা। বিভিন্ন গবেষণায় এর কারণ হিসেবে নানা থিওরি বা ব্যাখ্যা দেওয়া হলেও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই একে বলা হয় ফাংশনাল গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ডিজঅর্ডার (Functional Gastrointestinal Disorder) । অন্য নামে একে বলা হয় স্পাসটিক কোলন (Spastic Colon). সর্বশেষ ‘Rome III Diagnostic Criteria’ অনুসারে আইবিএসকে বর্ণনা করা হয় এভাবে-

    বারবার পেট ব্যথা বা অস্বস্তি যদি মাসে কমপক্ষে তিন দিন সর্বশেষ তিন মাসে দেখা যায় এবং সেই সাথে আরো দুই বা ততোধিক লক্ষণ থাকে, যেমন- মলত্যাগের পর অবস্থার উন্নতি হওয়া, মলত্যাগের পরিমাণ বেড়ে যাওয়া বা মলের ঘনত্ব ও অবস্থার পরিবর্তন হওয়া- তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রমে ভুগছেন।

    কোথায় ও কাদের বেশি হয়?

    সারা বিশ্বে প্রায় ১১ ভাগ লোক এই সমস্যায় ভোগেন। যার মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকায়, যেখানে প্রায় ২১ ভাগ মানুষের মধ্যেই এই রোগ দেখা যায়। তবে দক্ষিণ এশিয়ায় এর সংখ্যা কিছুটা কম যা প্রায় ৭ ভাগ।

    গবেষণায় দেখা গেছে ২০-৪০ বছর বয়সী মানুষের বিশেষ করে নারীদের মধ্যে এ সমস্যাটি বেশি দেখা যায়।

    রোগের লক্ষণ:

    • পেট ব্যথা বা অস্বস্তি যা মলত্যাগের ফলে কমে যায়
    • মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, এ ছাড়া পাতলা পায়খানা অথবা পায়খানা শক্ত হয়ে যাওয়া।
    • কোনো কোনো ক্ষেত্রে দুটি একসাথেও থাকতে পারে।

    অন্যান্য লক্ষণ:

    • পেট ভরা ভরা লাগা।
    • পায়খানার বেগ বা চাপ বেড়ে যাওয়া।
    • পায়খানার সাথে স্লেমা জাতীয় পদার্থ বের হওয়া।
    • মলত্যাগের পরেও মনে হয় সম্পূর্ণ হলো না ।

    রোগের কারণ যদিও মূল কারণ জানা যায়নি তবুও এর কারণ হিসেবে নানাবিধ থিওরি বা ব্যাখ্যা দেওয়া হয়। যেমন-

    • মস্তিষ্ক-অন্ত্র চক্র বা অক্ষে জটিলতা:  মস্তিষ্ক অন্ত্রের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, আবার অন্ত্র মস্তিষ্ককে প্রভাবিত করে। এভাবে মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে যে চক্র বা অক্ষ গড়ে ওঠে, সেই চক্রে বা অক্ষে ত্রুটির জন্য এটি হতে পারে বলে ধারণা করা হয়।
    • হাইপোথেলামাস-পিটিউটারি অক্ষে জটিলতা: Stress বা চাপ আইবিএস এর সমস্যা বাড়িয়ে দেয়। এর কারণ হিসেবে দেখা যায় Stress বা চাপ হাইপোথেলামাস-পিটিউটারি অংশের এবং সিমপেথেটিক নার্ভাস সিস্টেমের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
    • অন্ত্রের সক্রিয়তার পরিবর্তন: অন্ত্রের সক্রিয়তার পরিবর্তনও এ রোগের অন্যতম একটি কারণ। যেমন- অন্ত্রের অধিক সংযোজনশীলতা, অন্ত্রের প্রদাহ, শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত কার্যকারিতা, ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি, আইলিয়াম (Ilium) এ সেরটনিন (Serotonin) পরিবহনকারীর (transporter) অতিরিক্ত বৃদ্ধি, অতিরিক্ত সাইটোকাইন (Cytokine)।
    • বংশগত: যেমন-২৮৬ জিন ডায়রিয়া প্রধান আইবিএসএ দেখা যায়।
    • অন্ত্রের স্বাভাবিক ভাবে উপস্থিত ব্যাকটেরিয়ার (Bactorial florae) মধ্যে সমস্যা, যেমন- Backterioidetes ব্যাকটেরিয়ার সংখ্যা হ্রাস।
    • মস্তিষ্কের গ্রে মেটারের মধ্যে পরিবর্তন বিশেষ করে নারীদের।

    কখন শুরু হয়?

    সুনির্দিষ্ট কারণ না থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়-

    • জীবাণু সংক্রমণের পর: ১০ ভাগ ক্ষেত্রে দেখা যায় অন্ত্রের জীবাণু সংক্রমণের পর আইবিএস শুরু হতে পারে। কোনো কোনো প্রোটোজোয়া যেমন- Blastocystis hominis, Dientamoeba Fragilis এর সংক্রমণের পর আইবিএস শুরু হতে পারে।
    • দীর্ঘদিন জ্বরে ভোগার পর।
    • দুশ্চিন্তা বা বিষণ্নতায় ভোগার ফলে।
    • অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এ রোগ দেখা দিতে পারে।

    শ্রেণিবিন্যাস:

    • আইবিএস-ডি (IBS-D) যেখানে ডায়ারিয়া বা পাতলা পায়খানা প্রধান সমস্যা।
    • আইবিএস-সি (IBS-C) যেখানে কোষ্ঠকাঠিন্য প্রধান।
    • আইবিএস-এম (IBS-M) কখনো পায়খানা পাতলা হয় আবার কখনো কোষ্ঠকাঠিন্য থাকে।
    • আইবিএস-ইউ (IBS-U) এটাকে কোনো বিশেষ শ্রেণিতে ফেলা যায় না।
    • আইবিএস-পিআই (IBS-PI) এটা ইনফেকশনের পর শুরু হয়।

    পরীক্ষা–নিরীক্ষা:

    রোগ নির্ণয়ে কোনো বিশেষ পরীক্ষা-নিরীক্ষা নেই। মূলত রোগের লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা হয়। তবে এই লক্ষণগুলো অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে দেখা দিয়েছে কিনা যেমন-জিয়ারডিয়াসিস (Giardiasis), সিলিয়াক ডিজিস (Coeliac Disease), পিত্তথলীল পাথর (Gall Stone), বিলিয়ারি ডিজিস (Billiary Disease) তা দেখার জন্য কিছু পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন হয়। যেমন-

    • মল পরীক্ষা (Stool R/M/E)
    • রক্ত পরীক্ষা (CBC)
    • লিভার বা যকৃৎ পরীক্ষা (LFT)
    • আলট্রাসনোগ্রাম (USG)
    • অ্যান্ডোসকপি (Endoscopy)
    • হাইড্রোজেন ব্রেদ টেস্ট ইত্যাদি।

    চিকিৎসা:

    এটা দীর্ঘমেয়াদি একটি সমস্যা। কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে রোগের লক্ষণ অনুসারে কিছু কিছু ওষুধ, সাইকোথেরাপি ও খাদ্যাভাসের পরিবর্তন এর চিকিৎসা পদ্ধতি হিসেবে চলে আসছে।

    ওষুধ:

    এ রোগের ওষুধ হিসেবে এন্টিস্পাজমোটিক যেমন-হাইসোমাইড (Hysomide), এলভেরিন সাইট্রেট ((Alverine Citrate) খাওয়া যেতে পারে । এ ছাড়া এন্টিডায়রিয়াল ওষুধ লোপেরামাইড (Loperamide), অ্যান্টিবায়োটিকস হিসেবে রিফাক্সিমিন (Rifaximine), এন্টিডিপ্রেসেন্ট হিসেবে অ্যামিট্রিপটালিন (Amitryptaline) এবং লেক্সেটিভ (Laxatives) ও প্রোবায়োটিকস (Probiotics) ব্যবহার করা হয়। তবে অবশ্যই তা চিকিৎসকের পরামর্শ মোতাবেক গ্রহণ করতে হবে।

    সাইকোথেরাপি:

    এ রোগে আক্রান্ত ব্যক্তি সাইকোথেরাপিও নিতে পারেন। সে হিসেবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT) ও হিপনোথেরাপি (Hypnotherapy) নিলে তারা উপকার পাবেন।

    খাদ্যাভাসের পরিবর্তন:

    খাদ্যাভাসের পরিবর্তন করেও এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।  সে দিক থেকে যেসব খাবারে এই সমস্যা বাড়ে এসব খাবার পরিহার করতে হবে। যেমন- দুধ বা দুধ জাতীয় খাবার, কিছু কিছু শাক, ভাজা-পোড়া ও তৈলাক্ত খাবার, কৃত্রিমভাবে তৈরি চিনি, ক্যাফেইন জাতীয় খাবার, মদ জাতীয় পানীয়। এ ছাড়া খাদ্যের একটি ডায়েরি বা নিয়ম মেনে চললে উপকার পাওয়া যেতে পারে। যেমন- অল্প অল্প করে বার বার খাওয়া, FODMAP (গ্লুটিনমুক্ত, আইবিএসের জন্য উপযুক্ত) খাবার খাওয়া।

    এই পর্বে আইবিএস সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে আইবিএসের সঙ্গে মানসিক রোগের সম্পর্ক এবং এর চিকিৎসায় মানসিক চিকিৎসকের ভূমিকা কি তা জানানোর চেষ্টা থাকবে।

    লেখাটা ২রা জুলাই ২০১৫ সালে মনের খবর অনলাইনে প্রকাশিত হয়েছিল। পুনঃপ্রকাশিত হলো। প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট ভার্সন পড়তে ক্লিক করুন

    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    CBC আইবিএস ইরিটেবল বাওয়েল সিনড্রোম পেটের সমস্যা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সভা’, ২১ থেকে ২৪ সেপ্টেম্বর
    Next Article টেলি সাইকিয়াট্রি সেবা দিচ্ছে ‘মনের খবর ফর কেয়ার’
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.