Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কন্ডাক্ট ডিজঅর্ডার চিকিৎসা (ওষুধ ও পরিবার)
    শিশু কিশোর

    কন্ডাক্ট ডিজঅর্ডার চিকিৎসা (ওষুধ ও পরিবার)

    ডা. এস এম ইয়াসির আরাফাতBy ডা. এস এম ইয়াসির আরাফাতAugust 22, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এগারো বছরের ক্লাস ফাইভের একটা বাচ্চা ছেলে মাথাব্যথা নিয়ে আমাদের ওয়ার্ডে ভর্তি হল। অনেকদিন যাবত তার মাথা ব্যথা, তবে মাঝে মাঝে সেটা বেড়ে তীব্র হয় যেমনটি এবার হয়েছে। স্কুল যাওয়া বন্ধ। এজন্য মা খুব ব্যতিব্যাস্ত। মাথাব্যথার জন্য শিশু ডাক্তার, নিউরলজি ডাক্তারসহ আরও অনেককেই দেখানো হয়েছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে সবই স্বাভাবিক পাওয়া গেছে, ওষুধ নিয়মিত খাওয়ানো হয় কিন্তু মাথা ব্যথা কমে না। আমরা বাচ্চাটির সাথে বেশ কয়েকবার কথা বলে জানতে পারলাম বাচ্চাটি একটি সাইকেল কিনতে চেয়েছিল এবং মা দিতে চায়নি, তারপর থেকে তার মাথা ব্যথা চরম আকার ধারণ করে। আগের মাথা ব্যথাগুলোও দেখা যায় কোনো না কোনো আবদারের সাথে জড়িত। ছেলেটি তিন ভাই বোনের মধ্যে সবার বড়। বাবা বিদেশ থাকেন, মা একা তিন বাচ্চা নিয়ে সংসার সামাল দিয়ে যাচ্ছেন।

    ছেলেটি বেপরোয়া ধরনের। মায়ের কথা শোনে না, মাকে মাঝে মাঝে মারে, স্কুলে যেতে চায় না, খেলতে গেলে বন্ধুদের সাথে মারামারি করে, বিভিন্ন জায়গায় আগুনও লাগায়, ছোট ছোট পোকামাকড় ধরে ধরে টেনে টেনে তাদের ছিড়ে, ছোট ভাইবোনদের মারে, ইত্যাদি অত্যাচারে মা ভারী বিরক্ত। মা মাঝে মাঝে মারে বাচ্চাটিকে, কিন্তু বাচ্চাকে বুঝিয়ে কমই বলে, বাচ্চার ভালো কাজের প্রশংসা করা হয় না, জিনিস পত্র চাইলে সব ক্ষেত্রেই বাচ্চা ভাংচুর না করা পর্যন্ত দেয় না, অনেক সময় মা না দিলে বাচ্চাটির নানা নানী, মামা মামীরা তার আবদার পূরণ করে।

    আমরা সবাই মিলে দেখে এই সিধান্তে উপনীত হলাম যে, বাচ্চাটির এবারের রোগটি হল ‘কনভার্সন ডিজঅর্ডার’, যেটা তার সাইকেল না পাওয়াতে মাথা ব্যথা দেখা দিয়েছে এবং তার আগে এরকম ঘটনা অনেক ঘটেছে এবং এবার বাচ্চাটি সেইটাই প্র্যাকটিস করেছে। কিন্তু বাচ্চাটির আরেকটি আচরণগত রোগ আছে সেটা ‘কন্ডাক্ট ডিজঅর্ডার’।

    এই বাচ্চার দুটি রোগের চিকিৎসায়ই ওষুধের ভূমিকা খুবই কম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা তার মাকে বিশ্বাস করানোই আমাদের জন্য বেশ কঠিন হয়ে গেলো। যদি বিশ্বাসই না করানো যায় তাহলে চিকিৎসা আরও কঠিন হয়ে যাবে। অনেকবার অনেকভাবে বোঝানোর পর বাচ্চাটির মা মেনে নিল এবং চিকিৎসা শুরু হল। কয়েকদিনের মধ্যে মাথা ব্যথা চলে গেলো। কনভার্সন ডিসঅর্ডার এবারের মত গেলো কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডার তো চিকিৎসা করা দরকার। নিয়ম অনুযায়ী বাচ্চা, মা ও ডাক্তার বসে একটি বাস্তবায়ন যোগ্য রুটিন করা হল। মাকে বোঝানো হল প্যারেন্টিং এর সঠিক প্রশিক্ষণ। সামান্য ওষুধ, সাইকথেরাপি, রুটিন, প্যারেন্টিং প্রশিক্ষণ সব মিলিয়ে বাচ্চাটি উন্নতি বোধ করল ও ছুটি নিয়ে বাড়িতে গেলো। আমরা দুই সপ্তাহ পরে বহিঃবিভাগে যোগাযোগ করতে বললাম। একমাস পরে আবার বাচ্চা ও তার মাকে দেখা গেলো। মা বললেন বাসায় গিয়ে ভালই ছিল বাচ্চাটি এবং মা সেখানো নিয়ম অনুযায়ী পালন করতে পেরেছিলেন, ছেলেটিও স্কুলে নিয়মিত হয়েছিল, রুটিন মেনে ছিল কিন্তু এবার ছেলেটি একটি ট্যাব কিনতে চায় এবং আবার মাথা ব্যথা দেখা দিয়েছে।

    বাচ্চাদের রোগ ও রোগের চিকিৎসা দুটোতেই পরিবার ও বাবা-মার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান। শুধু ওষুধে কাজ হবে এমন মানসিক ও আচরণগত রোগ পাওয়া বেশ কঠিনই।

    আমাদের সমাজে কেন জানি সবাই ভাবতে থাকি রোগ হয়েছে ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। আমাদের রোগীদের সাথে সাথে বাবা মাদের নিয়ে যে কাজ করতে হয় তা রোগীদের নিয়ে কাজের চেয়ে কম নয় বেশি বৈকি। মুশকিল হয়ে যায়, যখন রোগীরা বোঝেন তাদের রোগের চিকিৎসার বিস্তারিত কিন্তু আমরা বাবা মাদের বুঝাতে পারি না তাদের ভূমিকা, রোগ হওয়া ও রোগের চিকিৎসায়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইদানিং আমার বিছানায় কেউ বসলে অস্বস্তি লাগে
    Next Article স্বামীর চেয়ে এগিয়ে যখন স্ত্রী
    ডা. এস এম ইয়াসির আরাফাত

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.