Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বামীর চেয়ে এগিয়ে যখন স্ত্রী
    ফিচার

    স্বামীর চেয়ে এগিয়ে যখন স্ত্রী

    তামিমা তানজিনBy তামিমা তানজিনAugust 24, 2016Updated:June 12, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের সামাজিক প্রেক্ষাপটে স্বামী অধিক শক্তি বা যোগ্যতা সম্পন্ন হবে, এমনটা দেখে বা ভেবেই সবাই অভ্যস্ত। অর্থনৈতিক, সামাজিক, চাকরিগত দিক, শারীরিক ক্ষমতা, এমনকি বাকশক্তির দিক থেকেও সবাই আশা করেন পুরুষের অবস্থান হবে নারীর চেয়ে উচ্চে। অনদিকে, সৌন্দর্য্যে এবং সংসার কর্মদক্ষতায় স্ত্রী এগিয়ে থাকবে স্বামীর তুলনায়। তাহলে সারমর্ম দাঁড়ায়, নারী বা স্ত্রীদের রূপ ও গুণের (সংসার ও সন্তান পালন) আধিক্য থাকাই যথেষ্ট, অন্য সবদিকের আধিক্য পুরুষের জন্য বরাদ্দ। যদি কখনও এর ব্যতিক্রম দেখা দেয়, তবেই যেন বিপত্তি।

    খুবই কম সংখ্যক স্বামী আছেন যারা স্ত্রীর সাফল্য, নাম-যশ, উঁচু পদমর্যাদাকে সম্মান করতে পারেন এবং মন থেকে খুশি হতে পারেন। যারা নিজের স্ত্রীর বেলায় খুশি হতে পারেন না, তারা কিন্তু অন্যের স্ত্রীর সাফল্যে ঐ স্বামীকে বাহবা দিতে ছাড়েন না। কেউ কেউ স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে উসকানীমূলক বাক্যবাণেও পিছপা হন না। এই স্বামীদের অবস্থা হয়ে দাঁড়ায় অদ্ভুত এক অনুভূতিতে, ‘আমি কি আকাশে আছি নাকি মাটিতে’, ‘আমার কি খুশি হওয়া উচিত নাকি আত্মগ্লানিতে কাঁদা উচিত’। কিছুই সে মনস্থির করতে পারেনা। এমতাবস্থায় দীর্ঘদিন থাকতে থাকতে একদিন জয়ী হয় নেতিবাচক মনোভাবের। স্ত্রীর তুলনায় নিজের সামান্য এই অনুভূতি মনের ভেতর পদচারণা শুরু করে। স্ত্রীর প্রতি হিংসা, রাগ, দুঃখ, সন্দেহ মনের ভেতর বাসা বাঁধে। স্ত্রীর উচ্চ পদমর্যাদা বারবার তাকে মনে করিয়ে দেয়, স্বামী হিসেবে সে কত তুচ্ছ, কতটা সামান্য হয়ে বেঁচে আছে। নিজের বেঁচে থাকার প্রতিও চলে আসে ধিক্কার। একে বলা হয়, ‘বনের বাঘে খায় না, মনের বাঘে খায়’।

    আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি যখনই কেউ তার সামনে স্ত্রীর প্রশংসা করে তখনই মনের ভেতর জ্বলে উঠে হিংসার আগুন। হিংসা থেকে রাগ, রাগ থেকে হয় শাস্তি দেয়ার বাসনা। হিংসা ও রাগের ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তার অসংখ্য উদাহরণ আমরা খবরের কাগজ এবং আমাদের আশপাশ থেকেই জানতে পারি।

    স্বামীর পদোন্নতি, প্রশংসা, সাফল্যে যদি স্ত্রী খুশি হতে পারে, তাহলে স্বামী কেন পারবেনা? স্বামীর কারণে স্ত্রী যদি অহংকারী হতে পারেন, তবে স্বামী কেন পারেন না? স্বামীর অর্থ প্রাচুর্য যদি স্ত্রীকে শক্তিশালী করতে পারে, তবে স্ত্রীর অর্থ প্রাচুর্য কেন স্বামীকে দুর্বল করে দেয়? এর উত্তর কী? পুরুষ শাসিত সমাজে আমাদের বসবাস, তার উপর কী নির্ভর করছে উত্তর? নাকি স্বামীর পুরুষত্ব আঘাত প্রাপ্ত হয়? নাকি নিছক হিংসা?

    ‘হিংসা’ শব্দটি বরাবরই নারী জাতীর জন্য প্রযোজ্য বলে আমরা মনে করি। হিংসুটে, খুনসুটি এইগুলো যদি নারীদের চরিত্রগত বৈশিষ্ঠ্য হয়ে থাকে, তবে এই বিশেষ ক্ষেত্রে (নারীর উচ্চাবস্থা) পুরুষ কি ব্যতিক্রম হতে পারছে?

    মূলত নিজের প্রতি হীনমন্যতার কারণেই স্বামীরা স্ত্রীর প্রতি সহিংস হয়ে উঠেন। তবে নারীর অর্থ প্রাচুর্য বা উচ্চ পদমর্যাদার উপর যদি স্বামী নির্ভরশীল থাকেন, সে ক্ষেত্রে হয়তো স্বামী সমস্যা মনে করে না। এক ধরনের নতি স্বীকার করে বসবাস করে। কিন্তু নতি স্বীকারের বিষয়ও এটি নয়। নারী সমাজ ক্রমশই সবদিক থেকে প্রশংসনীয় অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছে। দেশে-বিদেশে সব জায়গাতেই নারীরা আজ তাদের কর্মদক্ষতা ও যোগ্যতার বিশেষ প্রমাণ তৈরি করছে। যে সকল নারীরা সফলতার আকাশ ছুঁতে পেরেছেন তাদের সঙ্গী হিসেবে অবশ্যই তাদের স্বামীদের অবদান রয়েছে। স্বামীর সাহায্য, সহযোগিতা ও উৎসাহ ছাড়া স্ত্রীর এগিয়ে যাওয়া শুধু কষ্টকরই নয় বরং অনেক ক্ষেত্রে অসম্ভব। তাহলে নারীর সাফল্য এক অর্থে পুরুষের সাফল্য। প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে যদি একজন নারীর ভূমিকা থাকতে পারে, তবে স্ত্রীর সাফল্যের পেছনেও স্বামীর ভূমিকা থাকে। তা না হলে বেগম রোকেয়া নারীদের পথপ্রদর্শক হতে পারতেন না। আর বেগম রোকেয়া শুরু করেছিলেন বলেই নারীরা সফলতার যাত্রা শুরু করতে পেরেছিল।

    স্ত্রীর উচ্চাবস্থান মেনে নিতে কী খুব বড় মন মানসিকতার প্রয়োজন আছে? নাকি নারী-পুরুষ সম অধিকার মানসিকতার দরকার আছে? ভাই যদি বোনের উন্নতিতে খুশি হতে পারে, বাবা-মা যদি মেয়ের কারণে গর্বিত হতে পারেন, দেশ যদি কোনো দেশের কন্যার উন্নতিতে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে তবে স্বামী স্ত্রীর কারণে কেন নয়?

    কিছু ব্যতিক্রম রয়েছে, যাদের কথা উল্লেখ না করলে স্বামীরা দোষী অনুভব করবেন হয়তো। যে সকল স্ত্রী নিজের উন্নতির কারণে অহংকারী হয়ে উঠেন, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করা শুরু করেন, আচার ব্যবহারের মাধ্যমে কেবল নিজের বড়ত্বটাই প্রমাণ করতে থাকেন, এমন কি নিজের ‘স্ত্রী’ নামক ভূমিকাটি ভুলে যান সে সকল নারীদের কথা আলাদা। তারা হয়তো এ সকল আচরণের মাধ্যমে দিনকে দিন স্বামীর সাথে তাদের দূরত্ব বাড়াতে থাকেন, স্বামীর রাগ, ঘৃণা ও হিংসার পাহাড়টিকে উচ্চ থেকে সুউচ্চ করে থাকেন।

    নিজের আত্মপরিচয় ভুলে গেলে চলবেনা। সব কিছুর আগে আমি একজনের সঙ্গিনী, তার প্রতি দায়িত্ব, কর্তব্য, বিশ্বাস রক্ষা এবং সর্বোপরি ভালোবাসার বিষয়টি বজায় রাখতে জানতে হবে। তবেই না সফল স্ত্রী।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    অধিকার অবহেলা অহংকার উঁচু কর্তব্য খুশি গর্বিত জয়ী তাচ্ছিল্য তুচ্ছ দায়িত্ব দুঃখ নাম নারী পদ পুরুষ বাঁধে বাসনা বাসা বাহবা বিপত্তি বিশ্বাস মনস্থির মনেরভেতর মর্যাদা যশ যোগ্যতা রক্ষা রাগ শক্তি শাস্তি সঙ্গিনী সন্দেহ সম সম্মান সাফল্য হিংসা হিংসুটে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকন্ডাক্ট ডিজঅর্ডার চিকিৎসা (ওষুধ ও পরিবার)
    Next Article মন ও চ্যালেঞ্জ
    তামিমা তানজিন

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.