Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাকালে মানসিক চাপ কমাতে যা করতে পারেন
    টিপস্

    করোনাকালে মানসিক চাপ কমাতে যা করতে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 17, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাকালে মানসিক চাপ কমাতে যা করতে পারেন
    করোনাকালে মানসিক চাপ কমাতে যা করতে পারেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাস পরিস্থিতি পাল্টে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবনধারা। তাই বলে কিন্তু মানসিক চাপ থেকে রেহাই মেলেনি; বরং এই দুর্যোগকালীন মুহূর্তে অনেককেই সামলাতে হচ্ছে বাড়তি মানসিক চাপ। এ ছাড়া অল্পবয়সী বা প্রাপ্তবয়স্ক, মানসিক চাপ এখন কমবেশি সবার জীবনকেই গ্রাস করছে। পড়াশোনা, কাজ, পরিবার, কাছের মানুষের সঙ্গে সম্পর্কের রসায়ন, সমাজের প্রত্যাশা—এমন হাজারো কারণ থেকে যে কেউই মানসিক চাপে পড়তে পারেন।
    অনেকে সহজেই এ পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। কিন্তু অনেকেই আছেন, যাঁদের পক্ষে মানসিক চাপ সামলানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে এমন কতগুলো পথ বেছে নিতে হবে, যা মেনে চললে নিশ্চিতভাবে জীবন অনেক সহনীয় ও সুন্দর হয়ে উঠবে।

    প্রতিদিনের জীবনযাপনে যোগ করে নিন এমন কিছু অভ্যাস, যা সহজেই আপনাকে মানসিক চাপমুক্ত হতে সাহায্য করবে।

    নিজেকে গুরুত্ব দিন
    বাইরের কাজ, অফিস, কলেজ আর বাড়ি, এতেই দিন শেষ। নিজের জন্য নেই সামান্য অবসরটুকুও। কিন্তু মানসিক চাপ থেকে দূরে থাকতে হলে নিজেকে অবহেলা করলে চলবে না। যদি নিজে ঠিক না থাকেন, তবে জীবনের সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হবে।
    অফিস থেকে ফেরার পথে বা রাতে ঘুমানোর আগে নিজেকে খানিকটা সময় দিন। কিছুটা সময় একান্তে উপভোগ করুন। নিজের পছন্দের চা বা কফি খেতে খেতে প্রিয় বইটি পড়ুন বা গান শুনুন। এসব পছন্দ না হলে নিজের ভালো লাগার শখকে ঝালিয়ে নিন। ডায়েরি লেখার অভ্যাস থাকলে লিখুন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকেই নিজে কিছু উপহার কিনে দিলে অথবা পছন্দের খাবার খেলেও অনেক সময় মানসিক চাপ কমতে পারে।
    প্রকৃতির সঙ্গে সময় কাটান
    রোজ ভোরে বা সকালে হাঁটার অভ্যাস গড়ে তুলুন। তবে রাস্তায় না হেঁটে পার্কে যান। শুধু শরীরের জন্যই নয়, প্রাকৃতিক দৃশ্য আপনার মনকেও সতেজ রাখবে। গাছ, ফুল, পাখির ডাক, প্রকৃতির হাওয়া সত্যিই মন ভালো করে দেবে। রোজ সম্ভব না হলেও সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন রুটিন করে গেলেও ভালো লাগবে।
    মন ভালো রাখবে এমন কাজ করুন
    অনেকেই আছেন, যাঁরা ব্যায়াম করলে বিশেষ আনন্দ পান। কারো কারো ক্ষেত্রে আবার ভালো সিনেমা বা নাটক দেখলে সেই অনুভূতি আসে। যা-ই হোক না কেন, নিজের পছন্দগুলো খুঁজে বের করুন। এতে মন ভালো থাকে এবং মানসিক চাপ দূর হয়।
    ধ্যান করুন
    মানসিক চাপ কমানোর ক্ষেত্রে ধ্যান বা মেডিটেশনের কোনো বিকল্প হয় না। তাই রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একান্তে বসে ধ্যান করুন। এই সময় হালকা কোনো মিউজিকও শুনতে পারেন। মনকে শান্ত রাখলে মানসিক চাপ অনেকটাই দূর হবে।
    দুঃসময় আসে, কেটেও যায়
    এই ধ্রুব সত্য মাথায় রাখতে পারলে আর কোনো সমস্যা হওয়ার কথাই নয়। নানা সময় সমস্যা আসে, আবার তা সময়ের সঙ্গে কেটে যায়। বেশি চিন্তা করলেই যে তা খুব স্বাভাবিক হয়ে যাবে, এমনও নয়। তাই অহেতুক চিন্তা না করে বরং সমস্যা থেকে বের হওয়ার উপায় খোঁজায় মন দিন।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডেক্সামেথাসোন: কোভিড-১৯ এর জীবনরক্ষাকারী প্রথম ওষুধ?
    Next Article বিষণ্ণতার পারিবারিক ব্যবস্থাপনা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.