Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোনোকিছুতে আনন্দ না পাওয়া
    প্রশ্ন-উত্তর

    কোনোকিছুতে আনন্দ না পাওয়া

    Moner KhaborBy Moner KhaborNovember 7, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রশ্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।Mk4c Ads

    সমস্যা-আসসালামু আলাইকুম স্যার। আমার নাম রনি। বয়স ২২ বছর। আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি। গত ১ বছর আমার সমস্যা হচ্ছে আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতে আনন্দ পাই না। সারাক্ষণ অস্থির অস্থির লাগে। বুক ধড়ফড় করে। কারো সঙ্গে রাগারাগি বা ঝগড়া হলে হার্টবিট বেড়ে যায়, নার্ভাস লাগে, সারাদিন মাথাটা কেমন যেন ঝিমঝিম লাগে। ঘুম হয় না, খাবার ভালোভাবে হজম হয় না, শুধু শুধু চিন্তা আসে, ভালো লাগে না, সাহস পাই না। শুধু মনে হয় বেশিদিন তো বাঁচব না, এত কিছু কেন করছি। আর মৃত্যুর কথা বার বার আসে। মাথা হ্যাং হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে যায়। আমার ২-৩ দিন পরপর হস্তমৈথুন না করলে ভালো লাগে না। উপরোক্ত সমস্যার কারণে গত ৪ বছর আগে আমি কুমিল্লা মেডিকমপ্লেক্সে নিউরোলজিস্টকে দেখাই। তিনি বলেছিলেন, আমি নাকি কী চিন্তায় মগ্ন থাকি। তিনি আমাকে কিছু ওষুধ দিয়েছিলেন (Amilin-10, Esiguard-20, Napa Extend-665mg, Telazine-1mg) এবং ১ মাস সেবন করতে বলেছিলেন। নিয়মিত ওষুধ সেবন করে আমার সমস্যাগুলো কমে যাওয়াতে আমি ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু একই সমস্যা এখন আবারও দেখা দিচ্ছে। ভেবেছিলাম সমস্যাগুলো নিজে নিজেই সেরে যাবে কিন্তু যাচ্ছে না। স্যার এই সমস্যা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার পড়ালেখাতে এর বিরূপ প্রভাব পড়ছে। স্যার এখন আমি কী করতে পারি? কোনো ওষুধ কি সেবন করব? করলে কী ওষুধ সেবন করব এবং কতদিন? প্লিজ স্যার আমাকে একটু সাহায্য করেন।

    পরামর্শ – রনি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি গত এক বছর ধরে যে সমস্যায় ভুগছেন অর্থাৎ আপনার যে লক্ষণগুলোর কথা বলছেন সেগুলো মেজর ডিপ্রেসিভ এপিসোডের লক্ষণের সঙ্গে মিলে যাচ্ছে। মেজর ডিপ্রেসিভ এপিসোডের ৯টা লক্ষণ থাকে এবং এর মধ্যে যে কোনো ৫টা যদি কারো মধ্যে দেখা যায়, তবে সে এই রোগে ভুগে থাকে। এই ৯টি লক্ষণ হলো-

    ১. তার মনের মধ্যে ভালো না লাগার অনুভূতি থাকে; ভালো লাগে না, শান্তি লাগে না এমন অনুভূতি থাকে।

    ২. যদি তার কাজেকর্মে আগ্রহ বা আনন্দ না পায়; আগে যে
    কাজে আগ্রহ বা আনন্দ পেত এখন আর আগের মতো আগ্রহ বা আনন্দ পায় না।

    ৩. ঘুম ঠিকমতো হয় না অর্থাৎ ঘুমের সমস্যা থাকে। যেমন কারো কারো ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আবার কারো ক্ষেত্রে ঘুম সহজে আসে না বা আসতে দেরি হয় আবার কারো ক্ষেত্রে ঘুম আসে কিন্তু বার বার ঘুম ভেঙে যায়।

    ৪. কারো খাওয়ার রুচি আগের থেকে বেড়ে যায় আবার কারো কমে যায়।

    ৫. শরীরের শক্তি কমে যায়, ক্লান্তি লাগে।

    ৬. চিন্তা করার ক্ষমতা কমে যায় এবং যে কোনো কাজে মনোযোগের ঘাটতি দেখা দেবে। অর্থাৎ ব্যক্তি কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারে না।

    ৭. মনোদৈহিক অস্থিরতা বা স্থবিরতা দেখা যায়।

    ৮. ব্যক্তি নিজেকে মূল্যহীন বা সবকিছু অর্থহীন ভাববে এবং নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করবে।

    ৯. বার বার তার মধ্যে মৃত্যু চিন্তা বা মৃত্যুভীতি কাজ করবে। কারো কারো মধ্যে আত্মহত্যার ইচ্ছা দেখা দেয়।

    উপরোক্ত ৯টি লক্ষণের মধ্যে কমপক্ষে ৫টি লক্ষণ যদি কারো মধ্যে টানা দুই সপ্তাহ ধরে দেখা যায়, তবে আমরা সেটাকে মেজর ডিপ্রেসিভ এপিসোড বলে থাকি এবং সঠিক চিকিৎসা করালে এটি ভালো হয়। আর আপনি আরেকটি সমস্যার কথা বলেছেন, আপনার দুই-তিন দিন পর হস্তমৈথুন না করলে ভালো লাগে না।

    অনেক সময় দেখা যায়, অনেক খারাপ লাগার মাঝে, অনেক আনন্দহীনতার মাঝে ব্যক্তি কোনো একটা কাজ করে তার আনন্দ ফিরে পেতে চায় এবং এই কাজ করে তার সাময়িক বা আপাতত ভালো লাগে। পরবর্তীতে আবার খারাপ লাগা শুরু হয়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনিও মনে করছেন এই কাজটাতেই হয়তো আপনার ভালো লাগছে বা আপনি আনন্দ পাচ্ছেন কিন্তু সেই ভালোলাগা কিছু সময়ের জন্য।

    আপনি বলেছেন, আপনি একজন নিউরোলজিস্টকে দেখিয়েছেন এবং তার পরামর্শে কিছু ওষুধ সেবন করে আপনার সমস্যাগুলো কমে গিয়েছিল। আপনি Amilin- 10mg ওষুধটা প্রতিদিন সকালে ১টা ও রাতে ১টা করে সেবন করাতে কিছুটা উপকার পেয়েছেন।

    তবে সবচেয়ে ভালো হয় যেহেতু আপনি একধরনের মানসিক সমস্যায় ভুগছেন, তাই আপনি অতিসত্বর নিকটস্থ একজন মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখান। যে কোনো রোগের ক্ষেত্রেই প্রয়োজন সঠিক চিকিৎসা। সঠিক চিকিৎসা ছাড়া কোনো রোগই নিরাময় সম্ভব নয়। আর আপনার এই সমস্যার সঠিক সমাধান এবং চিকিৎসা শুধু একজন মানসিক রোগ বিশেষজ্ঞই দিতে পারবেন। আশা করি, এতে আপনি সুস্থ হবেন।

    পরামর্শ দিয়েছেন-

    ডা. মো. মহসিন আলী শাহ
    অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল

    • মানসিক রোগ কি শুধুই একটি রোগ? আসুন জেনে নেই এর বিস্তারিত-

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    আরও দেখুন-

    • অহেতুক টেনশন, শারীরিক ছোট সমস্যাকে বড় করে দেখা
    মনের খবর মনেরখবর মনোরোগবিদ্যা মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভুলে যাওয়া অপকার ও উপকার
    Next Article বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিরসনে বিশেষজ্ঞদের প্রস্তাব, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য একীভূতকরণের আহ্বান
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.