Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » গর্ভাবস্থায় কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়
    জীবনাচরণ

    গর্ভাবস্থায় কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    গর্ভাবস্থায় কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন একজন মহিলা গর্ভধারণ করে তখন তার শরীরে ধীরে ধীরে আরেকটি মানুষ  বেড়ে উঠতে থাকে। সেক্ষেত্রে ওই মহিলার মানসিক সুস্থতা আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। অনেকের কাছেই গর্ভাবস্থা অত্যন্ত আনন্দের, উপভোগ্য বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু গর্ভাবস্থার সময়ে আমাদের শরীরে যে নানারকম হরমোনের পরিবর্তন ঘটে, যার ফলে শরীর ও মনের ওঠা-পড়া বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, সেই বিষয়টাকে আমরা অনেকসময়ে গুরুত্ব দিয়ে বিচার করি না। এছাড়াও  একজন সন্তানসম্ভবা মহিলাকে বিভিন্ন শারীরিক ও মানসিক বদলের সঙ্গে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়।

    একজন মহিলা, যে প্রথমবার সন্তানের জন্ম দিতে যাচ্ছে তার কাছে গর্ভাবস্থার সময়টি কিছু ক্ষেত্রে চাপের সৃষ্টি করতে পারে। একটি নির্দিষ্ট বয়সের উপরে থাকা মহিলারা তাদের সদ্যোজাত সন্তানের স্বাস্থ্য নিয়ে যথেষ্ঠ উদ্বিগ্ন ও চিন্তিত থাকে। এর ফলে তাদের মনে নানারকম ভয় জেগে ওঠে।

    গর্ভাবস্থার আগের সময়
    এইসময়ে ডাক্তার বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের শরীর-স্বাস্থ্য সম্পর্কে খবরাখবর জানা একজন মহিলার ক্ষেত্রে একান্ত জরুরি। তাদের নিজের মনের  যেকোনও প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। এসব তথ্যগুলো একজন মহিলাকে গর্ভবস্থাকালীন সময়ে নানাভাবে সাহায্য করে।

    গর্ভাবস্থাকালীন সময়:
    কীভাবে আমি আমার শারীরিক পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেব?
    গর্ভবস্থা এমন একটা সময় যখন মানুষের জীবন বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে থাকে। শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে এইসময়ে নানারকম বাধা বা বদলের মুখোমুখি হতে হয় এবং সেগুলোর সঙ্গে অভিযোজন করেই বেঁচে থাকতে হয়। গর্ভাবস্থার সময়ে নিজের শরীর ও মনের সুরক্ষার দিকে নজর রাখা একজন মানুষের ক্ষেত্রে একান্ত আবশ্যক। গর্ভাবস্থাকালীন পরিবর্তনগুলোকে স্বাস্থ্যকর উপায়ে মোকাবিলা করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে-

    • মা, বোন বা বন্ধু, যারা কোনও না কোনও সময় মা হয়েছে তাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। অথবা বই পড়েও বিষয়টা বোঝার চেষ্টা করা যেতে পারে
    • যখন পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয় তখন বন্ধুবান্ধব, পরিবারের সদস্য বা কাউন্সেলরের সঙ্গে কথপোকথন করা যায়
    • হরমোনের বদলের জন্য মানসিক উদ্বেগ ও মেজাজ-মর্জির ওঠা-পড়া প্রায়শই ঘটতে পারে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা বলে এইসময়ে কোনটা স্বাভাবিক তা বুঝতে হয় এবং কখন বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন তা-ও জেনে নেওয়া জরুরি।

    কীভাবে আমি আমার মানসিক সুস্থতা বাড়াতে পারব?

    • যতক্ষণ না ডাক্তার প্রাত্যহিক রুটিন বদলের জন্য সুপারিশ করছেন ততক্ষণ নিজের দৈনন্দিন কাজকর্ম বজায় রাখা প্রয়োজন। গৃহস্থালীর কাজকর্মও এইসময়ে করা যায়।
    • নিজের শরীরের কথা ভেবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি
    • নিয়মিত শরীরচর্চা করা অর্থাৎ যোগব্যায়াম বা হাঁটাহাঁটির মতো হালকা শারীরিক কসরত শরীরকে সবল রাখতে সাহায্য করে
    • গর্ভস্থ ভ্রূণের যখন বিকাশ শুরু হয় তখন একজন হবু মায়ের উচিত তার সঙ্গে কথা বলা বা তার বেড়ে ওঠার লক্ষণগুলোকে অনুভব করা। এর ফলে বাচ্চার জন্মের আগেই মা ও শিশুর বন্ধন দৃঢ় হতে শুরু করে
    • নিজের আবেগানুভূতি ও চিন্তাভাবনা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া জরুরি
    • নিজেকে বই পড়তে, গান শুনতে বা সিনেমা দেখতে উদ্বুদ্ধ করা প্রয়োজন
    • পুষ্টিকর খাবারদাবার খাওয়া দরকার; এক্ষেত্রে মুখরোচক খাবারদাবার খিদে বাড়াতে সাহায্য করে। তবে এইসময় একান্তভাবে জরুরি সুষম আহার। সেই সঙ্গে নিজের খাওয়ার ইচ্ছাকেও বাড়ানো দরকার।
    • হালকা, রঙিন এবং মানানসই জামাকাপড় পরা দরকার, যা পরে আরাম পাওয়া যায়। এর মধ্য দিয়ে দৈহিক আত্মবিশ্বাস গড়ে ওঠে
    • সন্তানজনিত নানারকম পরিকল্পনা করার ক্ষেত্রে নিজের স্বামী বা সঙ্গীকেও যুক্ত করা দরকার। প্রসব-পূর্ববর্তী সময়ে ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে  নিজের স্বামী বা সঙ্গীকে সঙ্গে রাখা একান্ত আবশ্যক
    • নিজের চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। এক্ষেত্রে নিজের যত্ন ও প্রয়োজনীয়তার কথা অন্যদের পরিষ্কার করে বলে বা জানিয়ে দেওয়া উচিত
    • গর্ভাবস্থা সম্পর্কে অতিরিক্ত পড়াশোনা যদি মানসিক উদ্বেগের কারণ হয়ে থাকে তাহলে তা এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে কয়েকটি ওয়েবসাইটের সাহায্য নেওয়া যেতে পারে, যা একজন সন্তানসম্ভবা মহিলাকে সঠিক দিশা দেখাতে পারে।
    • নিজের মনের সন্দেহ বা চিন্তাভাবনার কথা ডাক্তারের কাছে খুলে বলার ক্ষেত্রে কোনওরকম দ্বিধা না করাই ভাল।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী
    Next Article রংপুর-দিনাজপুর অঞ্চলের মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে মনের খবর টিভিতে আলোচনা আজ রাতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.