Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী
    মন ও ক্রীড়া

    নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 14, 2020Updated:December 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সপ্তাহে তিন থেকে পাঁচ দিন নিয়মিত ৪৫ মিনিট করে ব্যায়াম করলে, তা দূর্বল মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কিন্তু এর চেয়ে অধিক সময় ধরে করলে তা স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী না বলে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় পাওয়া গেছে।

    ১.২ মিলিয়ন মানুষের এক মাসের কার্যকলাপ ও একই সঙ্গে তাদের মানসিক সুস্থতার অবস্থা পরিমাণ করা হয়েছে এই গবেষণায়। সেখানে দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করেনি তাদের তুলনায় যারা নিয়মিত ব্যায়াম করেছে তারা ১.৫ দিনের মত খারাপ দিনের অভিজ্ঞতা লাভ করেছে।

    শারীরিক চর্চার মধ্যে দলগত খেলা, সাইক্লিং এবং যোগব্যায়াম অধিক ফলপ্রসূ। বয়স এবং লিঙ্গ নির্বিশেষে সকল ধরণের কাজই মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। এমনকি প্রতিদিনকার ঘরের কাজ এবং বাচ্চাদের দেখাশোনা করাও এর অন্তর্ভুক্ত।

    এই গবেষণাটি ‘ল্যান্সেট সাইকিয়াট্রি জার্নাল’ এ প্রকাশিত হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে এটিই সর্ববৃহৎ কাজ, তবুও এটা পুরোপুরি আমাদের নিশ্চিত করে না যে নিয়মিত ব্যায়াম আসলেই মানসিক স্বাস্থ্যর উন্নতি ঘটায় কিনা।

    মানসিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব সম্পর্কিত পূর্বের গবেষণা গুলো এক ধরণের মিশ্র ফলাফল দেখায়। তবে কিছু গবেষণার ফলাফলে দেখা যায় যে, অলসতা বা কার্যকলাপের অভাব দুর্বল মানসিক স্বাস্থ্যের প্রভাবক হিসেবে কাজ করে।

    আমরা ইতিমধ্যে জানি যে, ব্যায়াম হার্ট এর রোগ, ডায়াবেটিকস এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।
    এই গবেষণায় অংশ নেয়া ব্যক্তিরা জানিয়েছেন যে, তারা প্রতি মাসের প্রায় ৩.৪ দিন দুর্বল মানসিক স্বাস্থ্যে ভুগে থাকেন। যারা নিয়মিত ব্যায়াম করে কিংবা শারীরিক ক্রিয়াকলাপে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ২ দিনে।

    পূর্বে যারা কিনা ডিপ্রেশনে ভুগতো তাদের ক্ষেত্রে এই শারীরিক ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা প্রতি মাসের ৭ দিন দুর্বল মানসিক স্বাস্থ্যের মধ্য দিয়ে যায় যা কিনা পূর্বে ছিল প্রায় ১১দিন।

    কতদিন এবং কতক্ষনের জন্য তারা শারীরিক কার্যকলাপে লিপ্ত ছিল এটাও বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৩০ থেকে ৬০ মিনিটের মত সক্রিয় থাকাটা সন্তোষজনক রুটিন হিসেবে ধরা হয়। তবে অতিরিক্ত সক্রিয়তা বা অধিক ব্যায়াম শরীরের জন্য হানিকর।

    ইয়েল ইউনিভার্সিটির সাইকিয়াট্রি বিভাগের প্রোফেসর এবং এই গবেষণার একজন লেখক ডক্টর অ্যাডাম চেকরুড বলেন, ‘পূর্বে মানুষ মনে করতো যত বেশি এক্সারসাইজ বা ব্যায়াম করবে তত বেশি তা সুস্থ মানসিক স্বাস্থ্য গড়ে তুলবে, কিন্তু আমাদের গবেষনা প্রকাশ করে বাস্তবে ঘটনা তা নয়। প্রতি মাসে ২৩ বারের চেয়ে অধিক ব্যায়াম করা অথবা প্রতি সেশনে ৯০ মিনিটের চেয়ে অধিক ব্যয় করা দুর্বল মানসিক স্বাস্থ্যর সাথে সম্পর্কিত।’

    তিনি আরও বলেন, দলগত খেলাধুলার ইতিবাচক দিকগুলো ইঙ্গিত দেয় যে খেলাধুলা একাকীত্ব দূর করে, রেজিলেন্স ক্ষমতা বাড়ায় এবং একই সাথে ডিপ্রেশনের পরিমাণ হ্রাস করে।

    এই গবেষণাটি আমাদের প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিটের মত শারীরিক কার্যক্রম করার পরামর্শ দেয়। তবে এই গবেষণাটির বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা স্ব-প্রতিবেদনের উপর ভিত্তি করে করা যা কিনা সবসময় সঠিক ফলাফল দেয় না। এবং এ ক্ষেত্রে শারীরিক কার্যকলাপ পরিমাপ করার কোনো পদ্ধতি নেই।

    কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অফ সাইকোলজির নিউরোসায়েন্টিস্ট এবং অবৈতনিক গবেষণা সহযোগী ডক্টর ডিন বারনেট বলেন, মানসিক স্বাস্থ্য এবং ব্যায়ামের মধ্যকার সম্পর্কটা পিন ডাউন করা কঠিন হলেও এই বৃহৎ গবেষণাটি মানসিক স্বাস্থ্য এবং ব্যায়ামের মধ্যকার সম্পর্কটির ব্যাপারে আমাদের প্রবলভাবে ইঙ্গিত করে।
    এই গবেষণাটির ধরণের কারণে আমরা এর বেশি কিছু অধিক নিশ্চয়তার সহিত বলতে পারি না বলেও তিনি জানান।

    এডিনবার্গ ইউনিভার্সিটির সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডক্টর স্টিফেন লরি বলেন, ‘সামাজিক এবং মাইন্ডফুল এক্সারসাইজ বিশেষভাবে আমাদের সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অত্যধিক ভাবে তা করা উপকারী নয়।’

    তিনি আরো যোগ করে বলেন, ‘আমি সন্দেহ করি আমরা প্রত্যেকেই এমন ব্যক্তিদের চিনি যারা কিনা ব্যায়ামের প্রতি প্রচন্ডভাবে আসক্ত- এখন তা যদি আমাদের জীবনে অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলে যেমন সকালে উঠে কয়েক মাইল দৌড়াতে হবে তাই কোনো সামাজিক কাজে অংশ না নেয়া- ইহা ব্যক্তির জন্য নেতিবাচকই।
    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদৃষ্টিভঙ্গি এবং মানসিকতা পরিবর্তনের ইতিবাচক পদক্ষেপ
    Next Article গর্ভাবস্থায় কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতি চঞ্চল অমনোযোগী শিশু, ভবিষ্যৎ কী?

    December 6, 2023

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

    December 3, 2023

    টাইগারদের ‘পারফরম্যান্স সাইকোলজিস্ট’ ফিল জন্সি’র দৌড়ঝাঁপ

    August 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.