Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ট্রাইকোটিলোম্যানিয়া বা চুল তোলা রোগ
    ফিচার

    ট্রাইকোটিলোম্যানিয়া বা চুল তোলা রোগ

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবAugust 26, 2023Updated:August 26, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব: মনের আনন্দে কিংবা রেগে গিয়ে মাথা থেকে দুএকটা চুল তুলে ফেলা, অথবা নাতী নাতনী দিয়ে মাথার চুল উঠানো খারাপ কিছু নয়, আরাম আছে। কিন্তু মনের অজান্তে কিংবা জানামতে এক এক করে চুল তুলতে তুলতে বিরাট একটা অংশ খালি করে ফেলা নিশ্চয়ই ভালো কিছু নয়। ‘ট্রাইকোটিলোম্যানিয়া’ এমনি একটি মানসিক রোগ যেখানে, নিজে নিজেই টেনে টেনে চুল তুলে ফেলেন। যদিও আমাদের দেশের বেশীরভাগ মানুষ এই রোগকে স্ক্রিন ডিজিস বা চর্ম রোগ ভেবে থাকে।

    ট্রাইকোটিলোম্যানিয়া (বা চুল তোলা রোগ)
    এটি এমন একটি মানসিক রোগ যেখানে রোগী বা আক্রান্ত মানুষটি নিজেই তার চুল টেনে টেনে তুলে ফেলেন। তুলতে তুলতে একটা বিশাল জায়গা খালি করে ফেলেন। বিষয়টি এমন না যে, হঠাৎ একদিন বসে বসে এক সাথে অনেক চুল তুলে ফেললেন। এ কাজটি তিনি অনেক দিন ধরে করেন এবং করতেই থাকেন। ইচ্ছে করেও সে অভ্যাস বা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন না।
    প্রথম প্রথম হয়তো বিষয়টিকে কোন সমস্যা মনে করেন না। কিন্তু এক পর্যায়ে দেখা যায় তিনি নিজেই সে আচরণ থেকে আর বিরত থাকতে পারছেন না। বুঝে শুনেই অথবা অজান্তে চুল তুলতেই থাকেন। বিরত থাকার চেষ্টা করলে মনের ভিতর এক ধরনের অস্বস্তি অনুভব তৈরি হয়। চুল তোলার পর পর সাময়িক একটু স্বস্তি অনুভব করলেও বেশিরভাগ সময়েই সেটা কষ্ট ও অস্বস্তির কারণ হিসেবেই থেকে যায়। দেখা যায়, ধীরে ধীরে বিরাট একটা অংশ খালি হয়ে যায়। বর্তমানে এই রোগটিকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের একটি অংশ হিসেবে ধরা হয়।
    অনেকে বলেন, চুল তোলার বিষয়টিতে আক্রান্ত মানুষটি কোন ব্যথা অনুভব করেন না। অনেকে বলেন, তাদের ব্যথার অনুভূতি কমে যায়। কেউ কেউ এই চুল তোলার ভেতর দিয়ে অন্য টেনশন বা এনজাইটিকে প্রশমিত করেন, এমন কথাও আছে।
    কাদের হয়, কখন হয়?
    নারী পুরুষ দুজনেরই এ রোগ হতে পারে। তবে তুলনামূলক ভাবে মেয়েদেরই বেশি হয়। সাধারণত দেখা যায় ১২-১৩ বছর বয়সে এ রোগের শুরু হয়। কোন কোন ক্ষেত্রে আগেও দেখা দিতে পারে (২-৬ বছর), তবে সেসবের বেশিরভাগই কিছুদিনের ভেতর সেরে যেতে দেখা যায়।
    এ রোগের প্রকোপ  একই পরিবারের বিভিন্ন মানুষের ভেতর দেখা যায়। তাই হেরেডিটরি লিংক আছে বলে ভাবা হয়। নিউরোট্রান্সমিটার, সেরোটোনিন ও ডোপামিনের সমস্যার কারণে এগো হয় বলে ধরা হয়ে থাকে। বিড়াল, কুকুর কিংবা ঘোড়ারও একই রকম সমস্যা হয়ে থাকে।
    কোন কোন জায়গার চুল তুলতে দেখা যায়?
    মাথার চুল ৭৫%, চোখের পাপড়ি ৫৩%, চোখের ভ্রু ৪২%, যৌনাঙ্গের ১৭%, দাড়ি ১০%, গোঁফ ৭%, বাহু ১০%, পা ৭%, বুকের চুল ৩%, পেটের চুল ২%। কম বেশী হলেও, চিত্রটি প্রায় এ রমকই হয়ে থাকে।
    সামাজিক অস্বস্তি
    আক্রান্ত মানুষটি তার তুলে ফেলা চুলের অংশটুকু ঢাকার জন্য সব সময় তটস্থ থাকেন। পরচুলা লাগানো কিংবা চুলের আঁচড়ানোর স্টাইলটাই এমন করে করার চেষ্ট করেন যাতে বাইরে থেকে বোঝা  না যায়। অনেকে এমনকি পানি বা বাতাসের ভেতর যেতে চাান না,সামাজিক অনুষ্ঠানে বিব্রতবোধ করেন। নিজেকে বা সমস্যাটিকে লুকিয়ে রাখার সমস্ত চেষ্টা তার করে থাকেন। অনেক সময় এ রোগটির সাথে অন্যান্য মানসিক রোগও তৈরি হতে পারে।
    বিশেষ গ্রুপ
    এদের ভেতর একটি গ্রুপ আছে যারা তুলে ফেলা চুল খেয়ে ফেলেন। যা অত্যন্ত ভয়ঙ্কর। পেটের ভেতর আটকে গিয়ে, গুল্লা পাকিয়ে ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে। পেটের ভিতরের টিউব বন্ধ হয়ে যেতে পারে। অনেকে চুল তোলার পর কামড়ানোর অভ্যাস আছে, তাতেও ক্ষতি। দাঁতের সব ধরনের ক্ষতি হতে পারে।
    চিকিৎসা-
    সাইকো এডুকেশন

    চিকিৎসার বড় অন্তরায় হলো, আক্রান্ত মানুষটি যেহেতু অন্য সবকিছুতেই স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন, কোন অসুবিধা ছাড়াই। তাই তার এ ব্যাপারটি ভিতরে ভিতরে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুতেই তারা চিকিৎসার মুখোমুখি হতে চান না। এমনকি চিকিৎসকের সামনে প্রকাশও করতে চান না। অনেকে ভাবে, এসবের আবার চিকিৎসা কিসের! তাই পরিবারের লোকজন বা রোগীর মধ্যে, এ বিষয়ে গ্রহণযোগ্যতা বাড়ানো।
    ওষুধ ও সাইকোথেরাপী
    অনেকটা ওসিডি এর মতোই হয়ে থাকে এরোগের চিকিৎসা। সেরোটোনিন রিপআপটেক ইনহিবিটর ও কগনেটিভ বিহেভিয়ার থেরাপি। হ্যাবিট রিভার্সাল থেরাপিও এ রোগের চিকিৎসার জন্য উপকারী।
    সতর্কতা
    অনেকে এই রোগকে চর্মরোগ বলে ধরে নেয়। অনেকে চর্মরোগের ডাক্তারও দেখান। মনে রাখতে হবে নিজে নিজে চুল তুলে ফেলা আর এমনিতে চুল পরে যাওয়া এক বিষয় নয়। ফলে চিকিৎসা শুরু করতেও দেরি হয়।

    লেখাটি পুনঃপ্রকাশিত। প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব ট্রাইকোটিলোম্যানিয়া মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সাইকোথেরাপী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঢাবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ
    Next Article নিরাপত্তাহীনতা-এর প্রভাব; ব্যক্তিত্বের দীর্ঘস্থায়ী যে-সব সমস্যা তৈরি করে
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.