Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরিচিত কাউকে দেখলে হঠাৎ করে মনে পড়ে না
    প্রশ্ন-উত্তর

    পরিচিত কাউকে দেখলে হঠাৎ করে মনে পড়ে না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 22, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যাঃ আসসালামু আলাইকুম। আমি অন্তর (ছদ্মনাম)। আমার বয়স ২৩, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (বিবাহিত)। আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি সব কিছু অপেক্ষাকৃত দ্রুত ভুলে যাচ্ছি। খুব পরিচিতদের নামও কয়েকদিন দেখা না হলেই ভুলে যাচ্ছি, পরিচিত কাউকে দেখলে হঠাৎ করে মনে পড়ে না, জানাশোনা কারো নাম নিয়েও কনফিউশনে ভুগি (যেমন হৃদয় নাকি রিয়াদ)। ভালো করে পরিচিত হওয়ার ১ সপ্তাহ পর যদি অন্য কোথাও দেখি কনফিউশনে পড়ে যাই (চেহারা কিছুটা মনে পড়ে কিন্তু কোথায় দেখেছি, জুনিয়র নাকি সিনিয়র মনে করতে পারি না)। একসঙ্গে চার পাঁচজনের সাথে পরিচিত হলে কারো নামই মনে থাকে না। বারবার পরিচিত হয়েও ১৫-২০ দিন পরে আবার ভুলে যাই। একটু দূর থেকে কাউকে দেখলে সে যত দ্রুত আমাকে চিনতে পারে আমি তত দ্রুত চিনতে পারিনা। আমার মনোযোগে সমস্যা হচ্ছে, এক বিষয়ে বেশিক্ষণ মনোযোগ থাকে না। সমস্যাটি এক দেড় বছর ধরে হচ্ছে। আগে স্বাভাবিক মনে হতো কিন্তু ইদানীং খুব প্রকট আকার ধারণ করেছে। পড়ালেখার ব্যাপারেও একই সমস্যা। মাথায় কোনো আঘাত লাগেনি, কোনো স্ট্রেইসও অনুভূত হয়না। কিন্তু তিন বছর আগে এডমিশনের আগে অতিরিক্ত বেশি পড়ার কারণে ১২ দিন অসুস্থ ছিলাম- ঐ ১২ দিন পড়তে বসলেই মাথা গরম হতো, পড়তে পারতাম না। খুব সমস্যায় ভুগছি সমাধান জানাবেন আর ডাক্তার দেখাতে হলে কোন ধরনের চিকিৎসা নেব? জানাবেন প্লিজ

    অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমানঃ মনে করতে পারনা বা কোন জায়গায় দেখেছ মনে করতে পারনা; এটা এক ধরনের মেমোরি ডিস্টারবেন্স। এ ধরনের মেমোরি ডিস্টারবেন্স সাধারণত যাদের বয়স বেশি তাদেরই হওয়ার কথা। এ বয়সে এ ধরনের সমস্যা সাধারণত হওয়ার কথা না। তবে কখনও কখনও মানুষ যদি টেনশনে থাকে বা তার মধ্যে কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ থাকে তাহলে এরকম হতে পারে, আবার তুমি যে বললে মনোযোগ দিতে পারছ না; এই মনোযোগের অভাবেও এধরনের সমস্যা হতে পারে। সাধারণত আমরা যে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া রোগের কথা বলি সেটা বয়স্কদের হয়ে থাকে। কোনো কারণে এডিক্টেড হলে অল্প বয়সে ডিমেনশিয়া হতে পারে। তোমার স্মৃতিভ্রমের কারণ হতে পারে মনোযোগের অভাব অথবা হয়তো তুমি কোনো কারণে মানসিক চাপে আছ বা অ্যাংজাইটিতে ভুগছ বা তোমার মধ্যে ডিপ্রেশনও থাকতে পারে যা তুমি বলনি। এর ফলে তোমার যে স্মৃতিভ্রম হচ্ছে সেটাকে আমরা বলি সিউডো ডিমেনশিয়া; সিউডো ডিমেনশিয়া হল মানুষের কিছু কিছু মনে থাকে, কিছু কিছু ভুলে যায়। আর ডিমেনশিয়া হলো একেবারে ভুলে যাওয়া। বিভিন্ন কারণে তোমার সমস্যা হতে পারে। পরিবারে কোনো বিষয়ে কোনো মানসিক চাপ আছে কিনা, তুমি বিয়ে করেছ তাই বিবাহিত জীবনে কিংবা যেহেতু তুমি এখনও ছাত্র তাই পড়াশুনাতে চাপ আছে কিনা সেগুলো জানার দরকার ছিল। তুমি জানতে চেয়েছ কোন ধরনের চিকিৎসা নেবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তিনি যদি মনে করেন তুমি টেনশনে ভুগছ বা তোমার ডিপ্রেশন আছে এবং এর পেছনে কোনো কারণ আছে, কোনো রিলেশনশিপ প্রবলেম আছে তখন সাইকোথেরাপি প্রয়োজন হতে পারে। আর এ মুহূর্তে কোনো নিউরোলজি দেখানোর প্রয়োজন নেই। কারণ অরগানিক কোনো সমস্যায় আমরা নিউরোলজি দেখাতে বলি। যেমন- মাথায় আঘাত লাগার জন্য হেমাটোমা হলে বা ব্রেনের অন্য কোনো সমস্যা হলে। সেক্ষেত্রে অনেক লক্ষণ দেখা যায়। তোমার সেরকম কোনো সমস্যা নেই আর তুমি মাথায়ও কোনো আঘাত পাওনি। তাই তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও এবং তিনি যে পরামর্শ দেবেন সেভাবে চিকিৎসা নাও। আশা করি উপকার পাবে।

    পরামর্শ দিয়েছেন
    অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান
    মনোরোগ বিশেষজ্ঞ।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/yTsoIJSddFA

    চিকিৎসা ডিপ্রেশন পরিবার মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতিচঞ্চলতার প্রভাব
    Next Article অকারণে রেগে যাওয়া মানসিক রোগের লক্ষণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.