Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » পরীক্ষা এবং মানসিক চাপ: এর সমাধান
    মানসিক স্বাস্থ্য

    পরীক্ষা এবং মানসিক চাপ: এর সমাধান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 31, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের দেশে পরীক্ষা শব্দটিই ভীতিকর বলে মনে হয়। শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন পাওয়ার সময় থেকেই এক ধরনের মানসিক চাপ ভোগে। পরীক্ষার সময়কালে সেই চাপ রীতিমতো ভয়াবহ আকার ধারণ করে। অনেকে তো মানসিক দুঃশ্চিন্তার জন্যই পরীক্ষার সময় পড়ালেখা ঠিকমতো করতে পারে না। ফলে পরীক্ষা যথারীতি খারাপ হয় এবং মানসিক চাপের পরিমাণ আরও বাড়তে থাকে। যার ফলে অল্প বয়স থেকেই শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে পড়ে।

    পরীক্ষার আগে মেধাবী থেকে শুরু করে কম মনোযোগী শিক্ষার্থী সকলের মধ্যে এই মানসিক চাপ কাজ করে। এই সময় অনেকে অকারণে পায়চারি করে। বুকের ভেতর কেমন জানি খালি খালি অনুভব করে। চোখে ঝাপসা দেখে। হাত-পা ঠান্ডা হয়ে আসে। শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া শুরু করে। খেতে পারে না, ঘুম আসে না। এসব উৎকণ্ঠায় পরীক্ষার দিকেই মনোযোগ দিতে পারে না শিক্ষার্থীরা।

    পরীক্ষার আগে এ ধরনের অনাকাঙ্খিত চাপ থেকে মুক্তির উপায় নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল কিছু সমাধান দিয়েছেন। তাঁর দেওয়া কার্যক্রমগুলো নিচে দেওয়া হলো।

    রুটিন তৈরি করা

    পরীক্ষার আগে নিয়ম করে দৈনন্দিন কাজগুলো সাজাতে হবে। কেবল পড়া নয়, দিনের প্রতিটি কাজ এই রুটিনমাফিক করার চেষ্টা করতে হবে।

    পর্যাপ্ত ঘুম

    মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ঘুম খুবই প্রয়োজনীয়। পরীক্ষার আগে পরিমিত ঘুম মনোযোগ আর একাগ্রতাকে বাড়িয়ে দিবে। তাই পরীক্ষার আগে রাত জাগার অভ্যাস ত্যাগ করে পর্যাপ্ত ঘুমাতে হবে।

    সুষম খাদ্য
    শুধু পড়লেই হবে না, নিয়মিত সুষম খাদ্যও খেতে হবে। বাইরের জাঙ্ক ফুড ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে। আর প্রচুর পানি ও ফলের রস পান করতে হবে। এতে করে প্রয়োজনীয় পুষ্টি আর শরীরে খনিজ লবণের পরিমাণ সঠিক থাকবে।

    নিজের যত্ন
    নিজের যত্ন নিতে হবে ঠিকমতো। ফলে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসও বাড়বে। নিজের বই, খাতা থেকে শুরু করে এসবও ঠিকঠাকমতো রাখতে হবে। তাহলে পড়ালেখার প্রতি আগ্রহও বাড়বে।

    টানা পড়া নয়
    পরীক্ষার আগে একটানা অনেকক্ষণ পড়া উচিত নয়। এতে মস্তিষ্কের উপর বেশ চাপ পড়ে। পড়ার মাঝে মাঝে বিশ্রাম নেওয়া উচিত। নিজের ইচ্ছেমতো কিছু করা উচিত। এর ফলে মানসিকভাবে প্রশান্তি পাওয়া সম্ভব। এছাড়াও নিজের বিনোদন পাওয়ার কাজগুলোও করা উচিত।

    উৎকণ্ঠা সংক্রমিত করবেন না
    অভিভাবকেরা তাঁদের নিজেদের উৎকণ্ঠা পরীক্ষার্থী সন্তানদের মধ্যে সংক্রমিত করেন। তাই অভিভাবকদেরও উৎকণ্ঠামুক্ত থাকতে হবে। সন্তানের প্রতি অহেতুক চাপ দেবেন না, তাঁকে নিজের মতো করে প্রস্তুতি নিতে দিন। সন্তানের পড়াগুলো আপনিই পড়ে ফেলবেন না! এমনকি পরীক্ষার হলে যাওয়ার আগে তাড়াহুড়ো করার দরকার নেই। সময় নিয়ে বেরুনো উচিত।

    পথে বা পরীক্ষার হলে পড়া নয়
    পরীক্ষা দিতে যাওয়ার পথে, গাড়ি-বাস-রিকশায় বসে অথবা পরীক্ষার হলে পরীক্ষা শুরুর মিনিট কয়েক আগে পড়বেন না। তখন আপনার মনে হতে থাকবে, ‘এখনো অনেক পড়া বাকি রয়ে গেল।’ এই ‘মনে হওয়া’টুকু আপনার পরীক্ষার ওপর প্রভাব ফেলবে।

    নিয়মিত ব্যায়াম করা
    পরীক্ষার সময় বা নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে। ডিপ ব্রিথ নিতে হবে। তাহলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়ানো সম্ভব। তাহলে নিজের মধ্যে সতেজতা আর আত্মবিশ্বাস বেড়ে যাবে।

    লিখেছেনঃ কামরুল ইসলাম ইমন

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅভিবাসন এবং মানসিক স্বাস্থ্য
    Next Article বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ সামলাবেন কিভাবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.