Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক আক্রান্ত অবস্থায় নিজেকে কিভাবে শান্ত রাখবেন
    করোনায় মনের সুরক্ষা

    প্যানিক আক্রান্ত অবস্থায় নিজেকে কিভাবে শান্ত রাখবেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 26, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্যানিক অ্যাটাক একধরনের মানসিক সমস্যা। যুক্তিসংগত কোন কারণ বা প্রকৃত বিপদের উপস্থিতি ছাড়াই অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় বা আতঙ্কে হঠাৎ করে যে শারীরিক প্রতিক্রিয়া বা উপসর্গ প্রকাশ পায় সেটাই প্যানিক অ্যাটাক। যেকোনো সময় যেকোনো স্থানে প্যানিক অ্যাটাক হতে পারে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা যেমনি বাধাগ্রস্ত হয়; তেমনি আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতাও হ্রাস পায়। হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় বা বুকে ব্যাথা, ঘাম হওয়া, দম বন্ধ হয়ে আসা, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, শরীর কাঁপা ইত্যাদি উপসর্গ প্যানিক আক্রান্ত রোগীকে এক ধরণের নারকীয় অনুভূতি প্রদান করে। তাই যে কারো জন্যই প্যানিক অ্যাটাক একটি ভয়ংকর অভিজ্ঞতা। প্যানিক অ্যাটাক সম্পর্কে ধারণা থাকলে এর জটিলতা বা তীব্রতা অর্ধেক কমানো যেতে পারে; কারণ তখন রোগী নিজেকে শান্ত রাখতে আগে থেকেই কিছু পদক্ষেপ নিতে পারেনঃ

    মানসিকভাবে প্রস্তুত থাকা

    যেকোন অস্থিরতার সময় আমরা যদি আরো ভয় পাই বা বিচলিত হয়ে পড়ি তাহলে তা আমাদের জন্য বেশ ক্ষতিকর। প্যানিক অ্যাটাক শুরু হবার আগ মুহুর্তে মনের জোর রাখতে হবে। অর্থাৎ সেই পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুতি রাখলে কিছুটা শান্ত থাকা যায়।

    ইতিবাচক আত্মকথন       

    প্যানিক অ্যাটাক শুরু হবার আগেই মনে মনে বলুন যে, এতে আপনার কোনো বড় সমস্যা বা কোন শারীরিক ক্ষতি হবে না। এটি অস্থায়ী; কিছু সময় পরে এই খারাপ সময়টা কেটে যাবে। প্যানিক আক্রান্ত ব্যাক্তি যদি নিজের মনকে এটা বুঝাতে পারেন অর্থাৎ ইতিবাচকভাবে আত্মকথন করেন তবে নিজেকে স্থির রাখা সহজ হয়।

    মনোযোগ অন্যত্র ঘুরানোর চেষ্টা করা    

    প্যানিক আক্রান্ত হবার সময় মনোযোগকে অন্য দিকে ফোকাস করার জন্য মনে মনে পছন্দের কোন কবিতা বা গান মনে করার চেষ্টা করতে পারেন; অথবা আপনার আশেপাশে কেউ থাকলে বা পছন্দের কোন ব্যাক্তির সাথে কথা বললে দেখবেন কখন সময়টা দ্রুত কেটে গেছে টেরই পাবেন না।

    গভীর শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দেয়া   

    সেই পরিস্থিতিতে এমনকিছু করতে হবে যা আমাদের শরীরে শিথিল অনুভূতির সৃষ্টি করে। গবেষণা বলছে, গভীর শ্বাসপ্রশ্বাস শরীরের শিথিলায়ন প্রক্রিয়াকে দ্রুত উদ্দীপ্ত করে এবং হৃদস্পন্দন কমাতে সাহায্য করে। তাই প্যানিক আক্রান্ত অবস্থায় গভীর শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিন। প্রথমে, মনে মনে এক থেকে চার গণনা করতে করতে ধীরে ধীরে শ্বাস নিন। এবার কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন। এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার মনোযোগের সাথে গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়ার পদ্ধতিটি অনুসরণ করুন। মনোযোগের সাথে শ্বাসপ্রশ্বাস নিতে থাকলে প্যানিক অ্যাটাকের তীব্রতা সেভাবে অনুভূত হবে না।

    বর্তমানে মনোনিবেশ করা

    মাইন্ডফুলনেস চর্চাও একটি অন্যতম উপায় হতে পারে। মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে থাকা। যখন যেখানেই প্যানিক অ্যাটাক হোক না কেন, ওই মুহূর্তে আশপাশের যা কিছু আছে তাতে গভীর মনঃসংযোগ করলে দুশ্চিন্তা বা আতঙ্ক দূর হবে। এসময় কোনোকিছু বিচার করা বা করণীয় কি- সেটা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু চারপাশটা পর্যবেক্ষণ বা চোখ বন্ধ করে অনুভব করবেন। কিছুটা সময় এভাবে মাইন্ডফুলনেস চর্চা করলে একসময় সেই খারাপ সময় চোখের পলকে কেটে যাবে।

    মাহজাবিন আরা শান্তা

    প্রতিবেদক, মনের খবর।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    করোনা ভাইরাস মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঘুমের মধ্যে কথা বলা কী কোনো সমস্যা?
    Next Article টনসিলের জানা-অজানা কথা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.