Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যারেনটিং স্ট্যাইল এবং শিশুর বিকাশে তার প্রভাব
    শিশু কিশোর

    প্যারেনটিং স্ট্যাইল এবং শিশুর বিকাশে তার প্রভাব

    ডা. এস এম ইয়াসির আরাফাতBy ডা. এস এম ইয়াসির আরাফাতAugust 9, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পিতা মাতা কিভাবে শিশুদের সামাজিক ও বুদ্ধিগত বিকাশে প্রভাব ফেলেন তা নিয়ে বিকাশ মনোবিজ্ঞানীরা প্রায় একশ বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন। শিশুর বিকাশে পিতা মাতার এই প্রভাব বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্যারেনটিং স্ট্যাইল কে বোঝা।
    প্যারেনটিং স্ট্যাইল কিঃ এটি একটি জটিল প্রক্রিয়া যার অর্ন্তভুক্ত হল বিভিন্ন নির্দিষ্ট আচরণ, যেগুলো বিকাশ প্রক্রিয়ায় একক বা যৌথভাবে ক্রিয়া করে।
    প্যারেনটিং স্ট্যাইল নিয়ে গবেষণার কথা বলতে গেলে সর্বপ্রথম যার কথা আসে তার নাম হল Diana Baumrind। তিনি প্যারেনটিং স্ট্যাইলকে চার ভাগে ভাগ করেছেন। যখাঃ
    Authoritarian Parents: এসব পিতামাতারা উচ্চচাহিদা সম্পন্ন এবং উচ্চ নিদেশর্নাপূর্ণ কিন্তু তারা সন্তানদের প্রতি কম সহানুভূতি সম্পন্ন। তারা সন্তানদের কাছ থেকে বিনাশর্তে আনুগত্য পেতে পছন্দ করে। তারা আশা করেন তাদের সন্তানেরা কোন ব্যাখ্যা চাওয়া ছাড়াই তাদের আদেশ মেনে চলবে। এসব পিতা মাতারা একগুয়ে ধরনের হন এবং তাদের ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান করেন। তাদের কিছু শক্ত নিয়ম কানুন থাকে এবং তাদের মতের সাথে দ্বিমত হওয়া তারা মোটেও পছন্দ করেন না।
    Authoritative Parents: এধরনের পিতামাতাদের সন্তানের বিভিন্ন বিষয়ে প্রত্যাশাও থাকে আবার তারা সন্তানদের প্রতি সহানুভূতিশীল। তাদের সন্তানদের দায়িত্ব কর্তব্য কি হবে, কিভাবে সমাজে চলাফেরা করবে তা পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দেন। তারা সন্তানের উপর কড়াকড়ি আরোপ করা পছন্দ করেন না। তারা তাদের সন্তানের প্রতি অ্যাসারটিভ হন এবং আশা করেন তাদের সন্তানেরাও অ্যাসারটিভ হোক এবং সামাজিক দায়িত্বজ্ঞান সম্পন্ন হোক। তারা চান তাদের সন্তানেরা আত্ননিয়ন্ত্রিত হোক এবং অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করুক। সন্তানেরা যত বড় হতে থাকে তত এসব পিতামাতা তাদের সন্তানদের কাছে বিভিন্ন বিষয়ের কারণ ব্যাখ্যা করেন।
    Permissive Parents: এসব পিতামাতাকে প্রশ্রয়দানকারী পিতামাতা বলা হয়। তারা তাদের সন্তানের প্রতি অতি সহানুভূতিশীল এবং সন্তানের কাছে তাদের চাওয়া পাওয়া কম থাকে। তারা নরম প্রকৃতির এবং প্রথাগত বা গতানুগতিক পিতামাতা থেকে আলাদা। এরকম পিতামাতারা তাদের সন্তানদের উপর কড়া বিধিনিষেধ আরোপ করেন না। তারা সন্তানদের যে নির্দেশনা দেন সেগুলো প্রায় অসামজ্ঞস্যপূর্ণ হয়ে থাকে।
    Uninvolved Parents: এধরনের পিতামাতা সন্তানের প্রতি কম সহানুভূতিশীল এবং তাদের প্রতি প্রত্যাশাও কম। তাদের সন্তানের প্রতি কোন আবেগীয় বন্ধন থাকে না। সন্তানেরা অবজ্ঞা, অবহেলা পেয়ে মানুষ হতে থাকে। সন্তানকে শুধু খাদ্য, বস্ত্র, আশ্রয় দেওয়াই তাদের দায়িত্ব বলে মনে করেন। সন্তানের প্রতি তাদের আগ্রহ কম থাকে। তাদের সন্তানেরা প্রায়ই শারীরিক ও মানসিক অ্যাবিউজের শিকার হয়ে থাকে।
    monon-600
    প্যারেনটিং এর ক্ষেত্রে আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ন আর তা হলো Psychological Control. সাইকোলজিক্যাল কন্ট্রোল বলতে এমন কিছু নিয়ন্ত্রনকে বোঝায় যা সন্তানের শারীরিক ও আবেগীয় বিকাশে বাঁধা দেয় (Berber, 1996)। এই নিয়ন্ত্রন করা হয় মূলত সন্তানদের কাছ থেকে ভালোবাসা তুলে নিয়ে, মান অপমান করে, নানা ভাবে লজ্জা দিয়ে ইত্যাদি।
    Authoritarian and Authoritative Parenting এর মধ্যে Psychological Control এই বিষয়টি তে পার্থক্য দেখা যায়। এই দুই ধরনের পিতামাতারাদেরই তাদের সন্তানের প্রতি উচ্চ প্রত্যাশা থাকে এবং আশা করেন যে তাদের সন্তানেরা সঠিকভাবে আচরণ করবে এবং পিতা মাতা কর্তৃক আরোপিত নিয়ম কানুন মেনে চলবে। Authoritarian parents- রা আরও আশা করেন যে তাদের ছেলেমেয়ে তাদের বিচার, মুল্যবোধ ইত্যাদি বিনা প্রশ্নে মেনে নিবে। অন্যদিকে, Authoritative Parents রা কোন বিষয়ে আলোচনার বিষয়ে বেশ উদার মনের হন। কোনবিষয়ে সন্তানের মতামত সঠিক হলে সেটা মেনে নিতে দ্বিধাবোধ করেন না।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    পিতা মাতা প্যারেন্টিং শিশু কিশর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশু যৌন নির্যাতনঃ প্রয়োজন অভিবাবকদের সচেতনতা
    Next Article হস্ত মৈথুন ক্ষতিকর নয়
    ডা. এস এম ইয়াসির আরাফাত

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.