Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু যৌন নির্যাতনঃ প্রয়োজন অভিবাবকদের সচেতনতা
    শিশু কিশোর

    শিশু যৌন নির্যাতনঃ প্রয়োজন অভিবাবকদের সচেতনতা

    খাদিজা শুভBy খাদিজা শুভAugust 3, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশু আমাদের সবার কাছেই অনেক প্রত্যাশিত। শিশুদের কে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেক বাবা-মায়ের কাছে সন্তান স্রষ্টা থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ উপহার। শিশু পৃথিবীতে ভুমিষ্ট হওয়ার পর আমরা তাদেরকে নিয়ে নানান স্বপ্ন দেখতে শুরু করি, কিন্তু আমরা কি কখনও তার সার্বিক নিরপত্তার কথা চিন্তা করি?
    সমাজে আমাদের আশেপাশেই বাস করছে হাজারও মুখোশধারী ব্যক্তিত্ব (আমাদের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী বা অন্যান্যরা) যাদের কাছে আমাদের সন্তান নিরাপদ নয়। আমরা তাদেরকে অনেক বিশ্বাস করি অনেক সময় তা সন্তানের চেয়েও বেশি হয়ে যায়। সন্তান কি বলছে বা কিছু বলতে চাইছে কিনা তা আমরা বোঝার চেষ্টাও করিনা, উল্টা সন্তানকে বকাঝকা করি যেন পরবর্তিতে তার সম্পর্কে কিছু বলার চেষ্টা না করে।
    নিরাপত্তা কি শুধু মেয়ে সন্তানের জন্য নাকি ছেলে সন্তানও এর সমান অংশীদার?
    না। মেয়ে এবং ছেলে উভয়ই নিরাপত্তার সমান অংশীদার। আমরা অনেক সময়ই মনে করি শুধু মেয়ে সন্তানের নিরাপত্তা অনেক বেশি জরুরি, কিন্তু পাশাপাশি যে আমাদের ছেলে সন্তানদের নিরাপত্তাও অত্যন্ত জরুরি আমরা তা ভুলেই যাই। আমাদের সমাজে ছেলেরাও বিভিন্নভাবে যৌন নির্যাতনের স্বীকার হচ্ছে। অনেক সময় সে বুঝে উঠতে পারেনা তার সাথে কি ঘটেছে। সন্তান হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়, পরিবার থেকে নিজেকে আলাদা মনে করে, নিজেকে সবার থেকে আড়ালে রাখাকেই সবকিছুর সমাধান বলে মেনে নেয়।  কিন্তু কতদিন এভাবে থাকা সম্ভব?
    আমরা অনেকেই শুধু মাত্র কন্যা সন্তানের নিরাপত্তার জন্য তার চলাফেরার গন্ডি তৈরি করে দেই, অপরদিকে আমরা ছেলে সন্তানকে চলাফেরার গন্ডি উন্মুক্ত করে দেই। একবারও ভাবিনা আমাদের সন্তান কি নিরাপদ?
    আমাদের আশেপাশে শিশু যৌন নির্যাতনের ঘটনা অহরহ ঘটছে, আর তা থেকে সন্তানকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব।
    ছেলে সন্তান ও মেয়ে সন্তান উভয়ের নিরাপত্তার জন্য আমাদের কিছু জিনিষ জেনে রাখা অত্যন্ত প্রয়োজন।
    => সন্তানের সাথে খুব ভালো এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা।
    => সন্তানের প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনা, তাঁকে বোঝার চেষ্টা করা।
    => তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সম্পর্কে তাঁকে সচেতন করা। ভালো স্পর্শ, মন্দ স্পর্শ সম্পর্কে তাকে বলা।
    => তার শরীরের গোপনাঙ্গ সম্পর্কে সচেতন করা এবং কেউ যেন তার গোপনাঙ্গ স্পর্শ করতে না পারে সেই সম্পর্কে তাকে বুঝানো।
    => সন্তানের সামনে অনৈতিক শব্দ উচ্চারণ থেকে নিজেকে বিরত রাখা।
    => সন্তানের সামনে প্রাপ্ত বয়স্ক কথা, স্থিরচিত্র, অথবা সিনেমা দেখা থেকে বিরত থাকা।
    => সন্তান যদি কারো সাথে স্বাচ্ছন্দ্যবোধ না করে তবে সেই ব্যক্তি সম্পর্কে সচেতন হওয়া এবং সন্তানের কাছ থেকে তার সাথে স্বাচ্ছন্দ্য না হওয়ার কারণ জানার চেষ্টা করা। পাশাপাশি কোন বিশেষ ব্যক্তিত্বের প্রতি দূর্বলতা প্রকাশ করছে কিনা তা লক্ষ্য রাখা।
    => সন্তানের কক্ষকে সকলের জন্য উন্মুক্ত না করা।
    => সন্তানের খেলার জায়গা এবং সঙ্গী সম্পর্কে সচেতন থাকা।
    => বয়ঃসন্ধিকালে (ছেলে-মেয়ে) উভয়ের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে আগে থেকেই তাকে সচেতন করা।
    => আত্মীয়-স্বজন বা পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ আপনার সন্তানকে উত্যক্ত করছে কিনা লক্ষ্য রাখা।
    => সন্তানকে নৈতিকতা শিক্ষা দেয়া, সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা।
    => বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের সকলের ঘরে ঘরেই আছে। সন্তানকে বিভিন্ন ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি সাইটে প্রাইভেসি দিতে পারেন।
    => কিছু ব্যাপার মনে রাখা ভালো যে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক নারী বা পুরুষ উভয়ই তার জন্য অনিরাপদ হতে পারে। সেদিক থেকে নিজেকে সচেতন রাখা অত্যন্ত জরুরি।
    সুন্দর ভবিষ্যৎ গড়তে সন্তানকে সহায়তা করুন। তার জন্য সব কিছু উন্মুক্ত না করে তাকে একটি গন্ডি তৈরী করে দিন। তাকে সমাজের জন্য নিরাপদ করে গড়ে তুলুন। বর্তমানে ইন্টারনেট- এর ব্যবহার অত্যন্ত বেড়ে গেছে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে পর্ণ সাইট, যা আমাদের সন্তানদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেক্ষেত্রে এই সাইটগুলো প্রাইভেসি দিয়ে রাখা। মনে রাখতে হবে, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পথ দেখানোর দায়িত্ব আপনার, আমার এবং আমাদের সকলের।
    খাদিজা শুভ
    সাইকোলজিস্ট, ট্রেনিং ইন সাইকোথেরাপি
    মনোরোগবিদ্যা বিভাগ,
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    কৈশোর শিশু কিশর শিশু যৌন নির্যাতন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইরিটেবল বাওয়েল সিনড্রোম: পেটের সমস্যায় মানসিক চিকিৎসকের ভূমিকা- ২য় পর্ব
    Next Article প্যারেনটিং স্ট্যাইল এবং শিশুর বিকাশে তার প্রভাব
    খাদিজা শুভ

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.