Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিয়ের আগের মানসিক চাপ
    অন্যান্য

    বিয়ের আগের মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 4, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পুরোদমে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। ছবির মতো সুন্দর বিয়ের আসর, পক্ষীরাজে চড়া স্বপ্নের নায়ক, আলো ঝলমলে বাসরঘর— এমন একটা স্বপ্ন সম্ভবত অধিকাংশ মেয়েই দেখে থাকেন৷ কিন্তু মুশকিল হল, স্বপ্নের সঙ্গে বাস্তবের জগৎ বেশিরভাগ সময়েই মেলে না। সম্বন্ধ করে বিয়ের বেলায় তো বটেই; এমনকী প্রেম করে বিয়ে হলেও সেই বিয়ে ঘিরে থাকে একরাশ মানসিক চাপ। অনিশ্চয়তা কাজ করতে থাকে মেয়েদের মনে। নতুন পরিবেশ, নতুন সংসারে মানিয়ে নেওয়ার চাপ তো আছেই। সঙ্গে গোটা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে শেষ হবে কিনা, বিয়ে করার সিদ্ধান্তটা আদৌ সঠিক হল কিনা- এমন নানাধরনের চাপ গ্রাস করে তাঁদের। দীর্ঘ সময় ধরে চাপ নিতে নিতে একটা সময় মেয়েটি আর পুরুষটি আবিষ্কার করেন সম্পর্কের ভিতটাই নড়বড়ে হয়ে গেছে।

    বিয়ের আগেই সম্পর্ক তেতো হয়ে যাওয়া আটকাবেন কীভাবে? জীবনে যে কোনও পরিবর্তন এলে মানসিক চাপও আসে। নতুন দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তা থেকেই চাপের সূত্রপাত। দীর্ঘদিন ধরে এই চাপ চলতে থাকলে একসময় তার ছাপ শরীরের উপরেও পড়তে বাধ্য। অকারণ চাপ এড়াতে প্রথমেই নিজেকে জিজ্ঞেস করুন, পারিবারিক বা সামাজিক চাপের কারণে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছেন না তো? তেমন হলে পিছিয়ে আসুন। নিজের কাছে যদি সৎ থাকেন, তা হলে চাপমুক্তির পথও নিজের ভিতর থেকেই খুঁজে পাবেন।

    আত্মবিশ্বাস ধরে রাখুন
    সমীক্ষায় দেখা গেছে, বিয়ের আগের দিনগুলোয় মেয়েদের স্ট্রেসের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এখন মেয়েরা একটু বেশি বয়সে বিয়ে করছেন। ফলে নতুন পরিবেশ, নতুন অভ্যাসের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এ সব ক্ষেত্রে আগে থেকেই হবু স্বামী এবং শ্বশুরবাড়ির অন্য লোকজনের সঙ্গে কথা বলে নিজের অভ্যাসগুলো বুঝিয়ে দিন। মেজাজ না হারিয়ে শান্ত গলায় কথা বললে সুফল আসবেই।

    অর্থ যখন অনর্থের মূল
    পারস্পরিক সম্পর্কে সবচেয়ে বেশি সমস্যার সূত্রপাত হয় টাকা-পয়সাকে কেন্দ্র করে। কাজেই বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পরে হবু স্বামীর সঙ্গে বিয়ের বাজেট নিয়ে বসুন এবং নিজেদের ও দুই পরিবারের ইচ্ছে ও পছন্দগুলো জেনে নিন। এরপরে বিয়েবাড়ি ভাড়া, খাবারের মেনু, অন্দরসাজ, অতিথি তালিকা, ফটোগ্রাফারের মতো বিষয়গুলো ঠিক করে প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা বাজেট তৈরি করে নিন। প্রথম থেকেই টাকা-পয়সার দিকটা গুছিয়ে নিলে সংঘাতের আশঙ্কা কমবে।

    নিজের মত প্রকাশ করুন
    বিয়েবাড়িতে প্রত্যেকেই, বিশেষ করে পাত্র-পাত্রীর বাবা-মা, প্রতিটি বিষয়ে নিজেদের মত জাহির করতে শুরু করেন। অনেক মেয়েই এ সব ব্যাপারে নিজের মত প্রকাশ করতে দ্বিধা করেন। যা থেকে পরে মনে অসন্তোষ জমা হতে পারে। গুরুজনদের কথা অবশ্যই শুনবেন, কিন্তু নিজের পছন্দ-অপছন্দগুলোও চেপে রাখার দরকার নেই। আমার শাড়ির রং, গয়নার ডিজাইন থেকে শুরু করে খাবারের মেন্যু বা অন্য যে কোনও ব্যাপারে আপনার যদি কোনও বক্তব্য থাকে, তা হলে খোলাখুলি আলোচনা করুন।

    অহেতুক উদ্বেগ বাদ দিন
    বিয়ে মানেই এতদিন যে জীবনটা কাটিয়ে এসেছেন, তা থেকে অনেকটাই সরে আসা।  যাকে বিয়ে করছেন, সারাজীবন তার সঙ্গে থাকতে পারবেন কিনা, শ্বশুর-শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক হবে, বাড়তি দায়িত্বের বোঝা টানতে পারবেন কিনা, এমন হাজারটা দুশ্চিন্তা মাথার মধ্যে ঝেঁপে আসে বিয়ের আগে। বিয়ে-পরবর্তী শারীরিক ঘনিষ্ঠতা নিয়েও মেয়েরা উদ্বেগে থাকেন। এই চাপ থেকে মুক্তির একটাই উপায়। মনের মধ্যে কোনও ধারণা পুষে রাখবেন না। টেনশন চেপে না রেখে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। মা বা পরিবারের মুরব্বীদের কাছ থেকে অনেক টিপস পাবেন। বিবাহিত বান্ধবীরাও নানা পরামর্শ দিতে পারেন। যদি চান, হবু স্বামীর সঙ্গে কথা বলেও সহজ হয়ে নিতে পারেন। কাজ না হলে কাউন্সিনিং্যের সাহায্য নিন।

    সারাক্ষণ বিয়ের আলোচনা নয়
    বিয়ে নিয়ে সঙ্গীর উদাসীনতা অনেক সময়ই নানা সংশয়ের জন্ম দেয়। তবে সারাক্ষণ বিয়ে নিয়ে কথা বলতে থাকলে একঘেয়েমি আসতে বাধ্য। তাই হবু স্বামীর সঙ্গে সারাক্ষণ বিয়ের গল্প না করে অন্য কথাও বলুন। কফি খেতে যান, সিনেমা দেখুন। এতে আপনি এবং উনি; দু’জনেই চাপমুক্ত থাকবেন।

    সুত্রঃ ইন্টারনেট

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    ডিপ্রেশন বিষণ্ণতা মনের খবর মানসিক চাপ মানসিক স্বাস্থ্য স্ট্রেস হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleব্রেকআপের মানসিক ও শারীরিক ক্ষতি
    Next Article গেমোফোবিয়া: বিয়ে নিয়ে মানসিক দুশ্চিন্তা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.