Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য অচিকিৎসায় বা অপচিকিৎসায় গরীবদের মানসিক রোগ
    করোনায় মনের সুরক্ষা

    বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য অচিকিৎসায় বা অপচিকিৎসায় গরীবদের মানসিক রোগ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 5, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সব ধরনের উদ্দীপনাতেই আমাদের মন, স্নায়ুতন্ত্র কমে অভ্যস্থ হয়ে পড়ে। ব্যতিক্রম ব্যথার উদ্দীপনা। আর যার ব্যথা সে-ই বুঝে। ‘কী যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে’। বৈষম্য এমনি এক মনো-সামাজিক উদ্দীপনা, বৈষম্যপীড়িত জনই যা হাড়ে হাড়ে টের পান। বৈষম্য বহুবিধ : ধনবৈষম্য, লিঙ্গবৈষম্য, ধর্মবৈষম্য, বর্ণবৈষম্য, জাতিবৈষম্য, ইত্যাদি। আমাদের দেশে ধনবৈষম্য ও লিঙ্গবৈষম্য সর্বত্র ব্যাপ্ত। আমি সব বৈষম্যের সেরা বৈষম্য ধনবৈষম্য নিয়েই বাগবিস্তার করব। সামগ্রিকভাবে বিশ্বের ধনবৃদ্ধি ঘটে চলেছে। কিন্তু তা ঘটছে ধনী ও নির্ধনের ধনবৈষম্য বাড়িয়ে বাড়িয়ে। এই শুভংকরের ফাঁকিটি বড়ো নির্লজ্জভাবে উদাম করে দিচ্ছে করোনা মহামারি। গরীব দেশের কথা বাদ দিয়ে ধনী দেশের কথাই বিবেচনা করা যাক। সেখানেও দেখি আক্রান্তের হার, মৃত্যুর হার দুই দিকেই বৈষম্যপীড়িত জনতা সুবিধাভোগীদের অনেক ছাড়িয়ে গেছে। (দেখুন : Inequality Deadly Toll, Nature volume ৫৯২, ২৯ October ২০২১) বৈষম্যটি টিকা পাওয়ার বেলাতেও কার্যকর। ধনী দেশগুলো যেখানে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে, সেখানে গরীব দেশগুলোর মানুষ প্রথম ডোজই পাচ্ছেন না। মানসিক স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িতদের মনটি সংবেদনশীল। তাই তারা এবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য করেছেন, ‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য’।

    মানসিক স্বাস্থ্যের ওপর ধনবৈষম্যের প্রভাব

    যদি আমরা মানসিক স্বাস্থ্যের ওপর ধনবৈষম্যের প্রভাব বিবেচনা করি, তাহলে দেখব মানুষকে রোগপ্রবণ হিসাবে গড়ে তোলা, রোগের প্রকাশ ঘটানো, এবং রোগকে জিইয়ে রাখা; সব পর্যায়েই ধনবৈষম্য কাজ করে চলে। শুরুতে আসা যাক মানুষকে মানসিক রোগপ্রবণ হিসাবে গড়ে তুলতে ধনবৈষম্যের প্রভাব নিয়ে। গরীব অন্তঃসত্ত্বা অপুষ্টিতে ভোগে, গর্ভের সন্তানও তার দায় বহন করে। প্রসবকালীন সেবাও তাদের ভাগ্যে জোটে না, প্রসবকালীন জটিলতার ফলাফল সন্তানে বর্তায়। শিশুর বেড়ে উঠার সময় অপুষ্টি, বিভিন্ন রোগ, তুলনামূলকভাবে নিঃস্ব সামাজিকসাংস্কৃতিক পরিবেশ, তার শারীরিক মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে শিশুটিকে মানসিক রোগপ্রবণ হিসাবেই গড়ে তোলে।

    এসব শিশুর শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত। তাদের শৈশব-কৈশোরের দ্রুতই অবসান ঘটে। তারা অপরিণত অবস্থাতেই কর্মক্ষেত্রে প্রবেশ করে। মেয়েদের বাল্য-বিবাহের ঘটনা ঘটে গরীব পরিবারগুলোতেই। তাদের জীবিকা অনিশ্চিত। কর্মের পরিবেশ স্বাস্থ্যের অনুকূল নয়। কাজের চাপ বেশি। দরিদ্ররা শুধুমাত্র পুষ্টিসমৃদ্ধ খাদ্য এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান থেকেই বঞ্চিত হয় না।

    তাদের বাসস্থানের পরিবেশ এবং কাজের দীর্ঘ সময়-এ দুয়ে মিলে তাদেরকে পরিপূর্ণ ঘুমের সুযোগ থেকেও বঞ্চিত করে। এসব কিছুই মনো-সামাজিক চাপ হিসাবে কাজ করে রোগপ্রবণদের মধ্যে মানসিক রোগের প্রকাশ ঘটায়।

    গরীবদের মধ্যে শিক্ষার প্রসার সীমিত। মানসিক রোগ সম্বন্ধেও তাদের ধারণা নাই, কিংবা থাকলেও তা ভ্রান্ত। এই অজ্ঞতার কারণে কিংবা আর্থিক অসামর্থের জন্য তারা মানসিক রোগের চিকিৎসা করায় না। কিংবা মানসিক রোগকে উপরি পাওয়া, জ্বিনে ধরা ইত্যাদি ভেবে ওঝা কবিরাজের শরণাপন্ন হয়। অন্যদিকে মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থাও তাদের নাগালের বাইরে। তাই গরীবদের মানসিক রোগ অচিকিৎসায় বা অপ-চিকিৎসায় দীর্ঘস্থায়ী রূপ নেয়। করণীয় কী?

    ধনবৈষম্যই বলি কিংবা লিঙ্গবৈষম্যই বলি, সব ধরনের বৈষম্য দূরীকরণ সমাজ ও রাষ্ট্রের কর্ম। আমরা পেশাজীবীগণ সমাজ ও রাষ্ট্রের অংশ হিসাবে তাতে অংশ নিতে পারি। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীগণ বৈষম্যের প্রতি সমাজ ও রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। সামাজিক পরিবেশের ইতিবাচক পরিবর্তন না করে শুধুমাত্র রোগ চিকিৎসার মাধ্যমে কোনো সমাজের মানসিক স্বাস্থ্যেও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তবু মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্যতার ক্ষেত্রে যে বৈষম্যসমূহ বিরাজমান, যদি আমরা সেসবকে চিহ্নিত করে দূরীকরণে উদ্যোগী হই, তাতে বৈষম্যের শিকারদের যন্ত্রণা লাঘবে কিছুটা সহায়ক হবে।

     

    অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

    মানসিক স্বাস্থ্য, মাদকাসক্তি এবং যৌন রোগ বিশেষজ্ঞ

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    করোনা ভাইরাস কোভিড ১৯ বিষণ্ণতা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅভিভাবকগণ প্রতিদিন বাসায় বসে রাজার মতো মাদক গ্রহণ করে
    Next Article প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও একটি প্রশ্ন!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.