Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভয়ভীতির কথা মনে হলে খুব বিষণ্ণতায় ভুগতাম
    প্রশ্ন-উত্তর

    ভয়ভীতির কথা মনে হলে খুব বিষণ্ণতায় ভুগতাম

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 27, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: আমার নাম মিন্টু, বয়স ৩৮, পেশায় একজন শিক্ষক। আমি ২০১২ সালে পারিবারিক একটা বিষয় নিয়ে খুব রাগান্বিত হলে, এত পালপিটেশন হয়েছিল যে, সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম।

    তখন কিছুদিন পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে দেখাই। কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরেও মনের ভয়ভীতি দূর করতে না পেরে ময়মনসিংহ মানসিক বিভাগে দেখাই, তখন ডাক্তার আমাকে NEXITO 10 ও revotril 5 দিলেন। ১ মাস খাওয়ার পর আবার গেলাম।

    আবার দুই মাস খেতে বললেন, খেলাম। মনের জোর নিয়ে চলি, কতদিন ভালো যায়। এর মধ্যে যখনই এই ভয়ভীতির কথা মনে হতো খুব বিষণ্ণতায় ভুগতাম আর তখনই মাসখানেক NEXITO 10 খেতাম। এভাবে এই চার বছরের মধ্যে চার পাঁচবার মাসখানেক করে NEXITO 10 খেয়েছি।

    এখন ইদানীং দুইমাস ধরে প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছি। কোনো কিছুতেই ভালো লাগে না। মন ভীষণ দুর্বল। এখন আমার মূল সমস্যা হলো সবসময় অহেতুক ভয়ভীতির কথা মনে আসে। এক জায়গায় যেতে চাইলে মনে হয় যেতে পারব না। আসলে কিছুই হয় না। কিন্তু এই চিন্তা মনে নানা রকমের নেতিবাচক চিন্তার জন্ম দেয়।

    আমার চলাচল সীমাবদ্ধ করে দেয়। একেক সময় অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে দেই এই ভেবে যে, আমি এ কোন রোগে ভুগছি, আমি কেন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারছি না। এখানে আরো একটি বিষয় উল্লেখ করছি। এই চিন্তাগুলো এক সময় দূর করে ফেলি, কিন্তু আমার স্কুলটা বাড়ি থেকে অনেক দূর হওয়ায় যাওয়া আসার সময় এই চিন্তাগুলো আবার আসতে আসতে আমায় বিষণ্ণতার দিকে নিয়ে যায়।

    এমনও হয় চার পাঁচদিন ঘর থেকে বের হই না। তখন আরো বেশি করে আঁকড়ে ধরে এই ভয়-ভীতির চিন্তা ও নিজের শরীরকে নিয়ে নানাবিধ উদ্বেগ উৎকণ্ঠা।

    স্যার গত পাঁচ মাস আগে হরমোন টেস্ট করেছিলাম TSH ছিল ৬.২৫, তখন আমাকে SYNROID 50 হাফ করে তিন মাস খেতে বলেছিলেন এবং তিন মাস পর আবার পরীক্ষা করতে বলেছিলেন, কিন্তু করা হয়নি। এখন কীভাবে এসব চিন্তা থেকে বের হয়ে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারব? আমি জানি এই ভয়-ভীতির চিন্তা আমার কিছু হবে না।

    কিন্তু আমার মনকে বিষিয়ে তোলে যার ফলে দুই মাস ধরে খুবই বিষণ্ণতায় ভুগছি, মনে হয় বাঁচব না। সারাদিন শুয়ে শুয়ে দিন পার করি আর দুর্বল দুর্বল চিন্তা এসে ভর করে।

    উত্তর: আপনার রোগের শুরুতে প্রচণ্ড রাগান্বিত হওয়া এবং পরবর্তীতে হতাশা, দুর্বলতা, হতাশাজনিত রোগ (Major depressive disorder)-এরই বহিঃপ্রকাশ। এ হতাশা কাটিয়ে উঠতে না পারায় আপনার বুক ধড়ফড় করে এবং ভয় কাজ করে। যদিও সাধারণের দৃষ্টিতে উল্টোটাই মনে হবে, অর্থাৎ ভয়ের কারণে হতাশা আসছে।

    তবে আপনার সমস্যার উৎস যাই হোক এ রোগের খারাপ দিক হলো দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। এমনকি যথাযথ চিকিৎসা না করলে আত্মহননের ইচ্ছাও জাগাতে পারে।

    কাজেই আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো এক নাগাড়ে ৯-১২ মাস খাওয়া যেতে পারে। তবেই বারবার হতাশায় পেয়ে বসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ওষুধের বাইরেও আপনি যে যে পারিবারিক ও দৈনন্দিন কাজগুলো করছেন তা নিয়মিত চালিয়ে যেতে হবে। উপলব্ধি করতে হবে যে এ অসুখ সাময়িক সময়ের জন্য আসে।

    আরেকটা ব্যাপার হলো, ভয়-ভীতি কোনো যুক্তিসঙ্গত কারণে আসে কিনা তাও খতিয়ে দেখবেন, আর যে জিনিসে বা ঘটনায় ভয় পান সে ঘটনা বা জিনিসে বারবার মুখোমুখি হলে আস্তে আস্তে ঐ ঘটনা বা জিনিসের প্রতি ভয়-ভীতি কেটে যায়। কাজে নিজেই সচেতন হয়ে, ভয়-ভীতি থেকে মুক্ত হয়ে, কর্ম-চাঞ্চল্যের মধ্যে নিজেকে নিয়োজিত করে হতাশা থেকে দূরে থাকতে পারবেন। আপনাকে ধন্যবাদ।

    প্রশ্ন-উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

    পরামর্শ দিয়েছেন

    অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ্

    সহযোগী অধ্যাপক

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    মস্তিষ্ক মানসিক মানসিক চাপ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসম্পর্কে অন্তরঙ্গতা ও সহমর্মিতার গুরুত্ব এবং বজায় রাখার কৌশল
    Next Article ওসিডিতে ভুগতেন ডিক্যাপ্রিও
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.