Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের খবর যখন জীবনের প্রদীপ
    দিনের চিঠি

    মনের খবর যখন জীবনের প্রদীপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 3, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    তখন বয়স মাত্র ১৬ -১৭ হবে। ১৯৯৭ সালে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, কয়েক বন্ধু মিলে ঘুরাঘুরির নেশায় চলে গেলাম তাবলীগ জামাতে ৪১ দিনের চিল্লায়। কাকরাইল মসজিদ হতে আমাদের পাঠানো হলো শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে। খুবই সুন্দর জায়গা আমাদের মনের ইচ্ছা পূরণ হলো।

    ঢাকা থেকে যেতে যেতে প্রায় বিকাল হলো। সন্ধ্যায় মাগরিবের নামাযের জন্য জামাতে দাঁড়িয়েছি হঠাৎ তখন মাথায় চিন্তা আসলো আল্লাহ নেই,হ্যাঁ আল্লাহ নাই। আকষ্মিক এ চিন্তা মাথায় আসায় আমি বিচলিত হয়ে পড়লাম আমার মাথায় এমন চিন্তা আসছে কেন? যতই আটকাতে চাচ্ছি ততই বেশি আসছে ,কোনভাবেই আটকাতে পারলাম না। এমন অযৌক্তিক চিন্তা মাথায় আসায় নিজেকে অপরাধী মনে হতে লাগলো। এভাবেই সৃষ্টিকর্তা,ধর্মীয় পুস্তক ,হাদীস কোরআন সব বিষয়ে অবিশ্বাস ও দ্বিধাদ্বন্ধ হতে থাকলো। যার ফলশ্রতিতে হাসিখুশি প্রাণবন্ত ছেলে আমি একদম ভেঙ্গে পড়লাম। আস্তে আস্তে নেগেটিভ চিন্তা বাড়তে লাগলো,এবং এত নোংরা চিন্তা আস্তে লাগলো যা কাউকে বলার অযোগ্য ,যৌন ইমেজ এবং আগ্রাসি মনোভাব সহ এত বাজে বাজে চিন্তা যার ফলে নিজেকে অভিশপ্ত মানুষ মনে হলো। ফেরাউন নমরুদ এদের চাইতেও আমি খারাপ এবং আমিই একমাত্র মানুষ এ পৃথিবীতে যার এমনটা হয়। সৃষ্টিকর্তার কাছে ক্ষমার জন্য মনে মনে বিড়বিড় করে তওবা করতাম সবসময়।

    এমনটা দীর্ঘদিন চলতে থাকে এক পর্যায় কমে যায় স্বাভাবিক কাজকর্ম ও করতে পারি। পরবর্তীতে ২০১৫ সালে বৈবাহিক সম্পর্কের তিন মাসের মাথায় স্ত্রী নিয়ে সন্দেহ জাগতে থাকে যে সে মনে হয় অন্য ধর্মের কোন মানুষের সাথে প্রেম করেছে এবং এক পর্যায় এটার সাথে ১৯৯৭ সালের সেই চিন্তাগুলো আরো শক্তিশালী হয়ে ফিরে আসলো। চিন্তাগুলো এত কষ্টের যে আমি সহ্য করতে পারছিলাম না। এত কষ্ট এবং ডিপ্রেশণের ফলে মৃত্যু কামনা ও সুইসাইডের তাড়ণা আসতে লাগলো। পাশাপাশি আত্মীয় স্বজনের পীর ফকিরের দ্বারা ঝাড়ফুঁক করানো আরো অসহ্য লাগতে লাগলো।

    এরই মাঝে ২০১৬ সালের মাঝামাঝি ঢাকা যাই এবং শাহবাগ মোড়ে পত্রিকার স্টলে “মনের খবর” নামক একটি ম্যাগাজিনে চোখ আটকে যায় নামের কারণে। সঙ্গে সঙ্গে ক্রয়করে পড়তে শুরু করলাম এবং সন্ধান পেলাম আমার সমস্যাটা একটা রোগ যার নাম শুচিবাই। সঙ্গে সঙ্গে শরীরে প্রাণ ফিরে এলো আমি কোন অভিশপ্ত নই এবং অর্ধেক সুস্থ অনুভব করলাম।

    ম্যাগাজিনে আরো জানলাম, এ রোগের চিকিৎসা হয় বিএসএমএমইউতে মনোরোগবিদ্যা বিভাগের ওসিডি ক্লিনিকে। তারপর হতে আমি নিয়মিত ওসিডি ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়ে অদ্যবধি নিজেকে সুস্থ এবং নিয়ন্ত্রণে রেখেছি। পরবর্তীতে জানতে পারলাম মা,মামা বাড়ী থেকে জেনেটিক লোডের মাধ্যমে এ রোগ অর্জন করেছি। এখন ভাবি ‘মনের খবর ম্যাগাজিন’ যদি সেই ১৯৯৭ সালে হাতে পরত অথবা স্কুল পাঠাপুস্তক বা সঠিক তথ্য পেতাম তাহলে আমার ওসিডি ডাল-পালা শাঁখা-প্রশাখার মতো গজিয়ে এতটা বিস্তার হতে পারত না, জীবনটা হয়তো আরো রঙ্গীন হতো। সত্যিই মনের খবর আমার জীবনে আশার প্রদীপ হয়ে আসে।

    ধন্যবাদ মনের খবর।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    দুশ্চিন্তা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসংসারে অশান্তি লেগে থাকছে
    Next Article প্রতি ৩ সেকেন্ডে একজন ডিমেনশিয়াতে আক্রান্ত হন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.