Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগের শারীরিক উপসর্গ: পর্ব-১
    মানসিক স্বাস্থ্য

    মানসিক রোগের শারীরিক উপসর্গ: পর্ব-১

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়By অধ্যাপক ডা. সুস্মিতা রায়March 14, 2015Updated:November 7, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কলেজ পড়ুয়া ১৯ বছরের সদ্য বিবাহিতা মেয়েটির স্বামী বিয়ের কয়েক দিন পরই চাকরি সুবাদে বিদেশে পাড়ি জমায়। তার কিছু দিন পর হঠাৎ করেই একদিন মেয়েটি তার শ্বশুর বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে। এর পর থেকেই মেয়েটি ঘন ঘন অজ্ঞান হয়ে যেত, পাশাপাশি  খিঁচুনিও দেখা দেয়।

    এ সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করে নানা নিরীক্ষায়ও  যখন দৃশ্যমান কোনো শারীরিক রোগ ধরা পড়েনি, সব পরীক্ষার ফলাফল যখন স্বাভাবিক আসে এবং বলা হয় এটি একটি মানসিক  রোগ, তখন চিকিৎসকদের সব উপদেশ অমান্য করে পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক বাড়ি নিয়ে যায়। তারা নিজেরাই নির্ণয় করে যে, মেয়েটির রোগের নাম ‘উপরী’। আর এজন্য ডাক্তারি চিকিৎসার কোনো প্রয়োজন নেই। এটা একটা খারাপ  বাতাস লাগার ফলস্বরূপ দেখা দিয়েছে।

    manoshik_roger_sharirik_15.03.2015

    যেমন নির্নয় তেমন চিকিৎসা। তাকে নিয়ে যাওয়া হয় তাবিজ আর পানি পড়া জাতীয় অপচিকিৎসার অধীনে, ঠেলে দেওয়া হয় অন্ধকারে।

    আসলে গল্পটা শুধু এ মেয়েটির না, তা আামাদের সমাজের একটা অতি পরিচিত দৃশ্য। বর্তমানে আমাদের সমাজে মানসিক রোগীর চিকিৎসা সেবাদানে সবচেয়ে বড় অন্তরায় মানসিক রোগ ও তার চিকিৎসার প্রতি সাধারণ মানুষের ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারনা, কুসংস্কার আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থার ঘাটতি। সাধারণ মানুষ এখনও মানসিক রোগকে রোগ মনে না করে অভিশাপ, বান দেওয়া, বাতাস লাগা নানা অভিধায় আখ্যায়িত করে এবং তার প্রতিকার হিসেবে তাবিজ, পানি পড়া, তেল পড়া জাতীয় অপচিকিৎসার দ্বারস্থ হয়।

    কিছু মানসিক রোগের আবার শারীরিক উপসর্গও থাকে। তাদের ভান ধরা হিসেবে চিহ্নিত করে দিনের পর দিন অবহেলা করা হয়। মানসিক চাপ অথবা দ্বন্দ্বের জন্য যে শারীরিক উপসর্গ হতে পারে, তা মেনে নেওয়ার মতো মানসিকতা এখনও আমাদের সমাজের বেশির ভাগ মানুষেরই হয়নি। আর যদিও বা কেউ কেউ মানসিক রোগকে রোগ মনে করেন, তারপরও তারা নানা সামাজিক কারণে কিংবা লোকলজ্জার ভয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে অনিচ্ছুক থাকেন। ফলে এসব রোগী মানসিক প্রশান্তি তথা সুস্থতার পরিবর্তে অন্ধকারেই থেকে যায় দিনের পর দিন।

    কাজেই যত দ্রুত সম্ভব সব ভ্রান্ত ধারণা দূরে ঠেলে মানসিক রোগ ও তার শারীরিক উপসর্গ সম্পর্কে জানা উচিৎ। ব্যক্তি, পরিবার তথা সমাজের মঙ্গল কামনায় কুসংস্কারের বেড়াজাল ভেঙে, একজন মানসিক রোগীকে অপচিকিৎসার কবল থেকে মুক্ত করে অন্যান্য রোগীর মতো বিজ্ঞানসম্মত চিকিৎসার আওতায় নিয়ে আসার বিকল্প আার কিছুই নেই। সব মানসিক রোগীরই অধিকার আছে সুচিকিৎসা ও আলোকিত জীবনের পরশ পাওয়ার।

    চলবে…

    মানসিক রোগের শারীরিক উপসর্গ : পর্ব-২


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকদমই কথা শোনে না! কি করবেন?
    Next Article বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩
    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.