Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩
    যৌন স্বাস্থ্য

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানMarch 15, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন আসক্তি বলে কি সত্যিই কিছু আছে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত পর্বে একটি প্রশ্নের মধ্যে দিয়ে আমার লেখাটি শেষ করেছিলাম । প্রশ্নটি হলো ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যার জন্য মানসিক বিশেষজ্ঞের কাছে কেন যাবে একজন রোগী? প্রশ্নটির পাশাপাশি একজন রোগীর মধ্যে একটা প্রচ্ছন্ন দ্বিধাও লক্ষ করা যায়। আর তা হলো মানসিক বিশেষজ্ঞ মানেই তো পাগলের ডাক্তার, যৌন সমস্যা নিয়ে তার কাছে যেতে হবে!

    অবশ্য এ ধরনের দ্বিধার কারণও আছে।

    এ দেশে মানসিক বিশেষজ্ঞদের কর্মকাণ্ড শুরু হয়েছিল পাবনা মেন্টাল হসপিটাল থেকে। এখনো পরিচিত কেউ পাগল হয়ে গেলে তাকে নিয়ে পাবনা দৌড়াবার প্রবণতা আমাদের আছে। তাই এরকম চিন্তাটাই প্রথমে চলে আসে।

    Our sex life is going to change_15-03-2015

    প্রকৃতপক্ষে পাগল বা সাইকোসিস যেমন একটি মানসিক রোগ তেমনি ডিপ্রেশন বা বিষন্নতা, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যাও একেকটি মানসিক রোগ। এরকম প্রায় ৪৫০টি মানসিক রোগ রয়েছে। একেকটি রোগ একএকটি মানসিক অবস্থা নির্দেশ করে।

    সর্বপ্রথম রিচার্ড ভন ক্রাফট এবিং এ বিষয়ে মনোযোগী হন। ১৩৮টি কেসহিস্ট্রি নিয়ে সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিস নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। কেসহিস্ট্রিগুলো ছিল বিকৃত যৌনতার। চিকিৎসার বিষয় ছিল সেইসব বিকৃতির। নারীরা যৌন সক্রিয় না হয়ে ওঠা পর্যন্ত যৌনরোগ বলতে এসব যৌন বিকৃতিই বোঝাত। যেমন ধর্ষকামিতা, মর্ষকামিতা, সমকামিতা ইত্যাদি। তাই মানুষের যৌন আচরণই হয়ে ওঠে চিকিৎসা বিজ্ঞানীদের মনোযোগের কেন্দ্রবিন্দু। সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিসের প্রভাবে গবেষণা শুরু করেন আলফ্রেড কিনসে । ১৯৪৮ থেকে ১৯৫৩ সালের মধ্যে পর পর দুটি গবেষণা গ্রন্থ আকারে প্রকাশ করেন। প্রথমটি পুরুষের যৌন আচরণের ওপর, অন্যটি নারীর যৌন আচরণ বিষয়ে।

    আলফ্রেড কিনসে ছিলেন একজন আমেরিকান মানসিক বিশেষজ্ঞ। তার অক্লান্ত গবেষণায় বেড়িয়ে আসে মানুষের স্বাভাবিক অস্বাভাবিক সব ধরনের যৌন আচরণের প্রকৃতি ও প্রকারভেদ। এরপর গবেষণায় এগিয়ে আসেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ উলিয়াম মাস্টার এবং একজন মনোবিজ্ঞানী ভার্জনিয়া জনসন। তারা উভয়ে একত্রে গবেষণা করেন। তারা মানুষের স্বাভাবিক যৌন আচরণকে পর্যবেক্ষণ করে মানুষের স্বভাবিক যৌন প্রতিক্রিয়াকে বিশ্লেষণ করেন। তাদের সেই গবেষণা যৌনবিজ্ঞানের সূত্রপাত ঘটায়।

    গবেষণার সময়টা ছিল ইউরোপে যৌন বিপ্লবের সময়। নারীরা তখন যৌন ব্যাপারে সচেতন এবং সক্রিয় হয়ে উঠেছে। পুরুষের মতো তারাও স্বাবলম্বী। শুধু পুরুষের সুখের জন্য নয়, নিজেদের প্রয়োজনে তারা যৌন বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং মিলিত হতে চায়। তাই নারী-পুরুষের স্বাভাবিক যৌন প্রতিক্রিয়া জানাটা তখন চিকিৎসার কাজে লাগতে শুরু করে। আর তখন থেকেই সেক্স থেরাপির প্রচলন শুরু হয়।

    আর এভাবেই মনোবিজ্ঞানী ,মনোরোগ বিশেষজ্ঞরা মানুষের স্বভাবিক যৌন আচরণের উন্নয়নের সঙ্গে জড়িয়ে পরে। শরীরের সবকিছু স্বাভাবিক থাকার পর একজন পুরুষের বা একজন নারীর যে যৌন ব্যর্থতা বা পারফরমেন্সের ঘাটতি তা ঠিক করার দায়িত্বটা মানসিক বিশেষজ্ঞের কাঁধে চলে আসে।

    তাহলে কোন ধরনের যৌন সমস্যা নিয়ে আপনি মানসিক বিশেষজ্ঞের কাছে যাবেন? একদম সাদামাটা বাংলায় যদি বলি তাহলে বলা যায় যৌনভীতি, যৌন অনিহা, যৌন অজ্ঞতা জনিত দুশ্চিন্তা অথবা পারফরমেন্স আশানুরূপ না হওয়া ইতাদি।

    আবার অনেক সময় দেখা যায় শারীরিক অথবা মানসিক কোথাও কোনো সমস্যা নেই। মানসিক বলতে যৌনভীতি বা অনিহা কোনটিই নেই, পারফরমেন্সও ভালো কিন্তু দুজনের মধ্যে পারস্পারিক সম্পর্কে একটা ফাঁক আছে। ভাঙাচোরা একটা সম্পর্ককে দুজনে কোনোরকম চালিয়ে নিচ্ছেন। এ ধরনের সম্পর্ক যত পুরাতন হয় ঘনিষ্ঠতা না বেড়ে সময়ের সাথে সাথে শুধু তিক্ততাই বাড়তে থাকে। প্রথম দিকে যৌন সমস্যা না থাকলেও পরবর্তীতে এসে তা দেখা দেয়। আগ্রহ কমে যায়। এই ধরনের সমস্যাতেও মানসিক বিশেষজ্ঞ যথেষ্ট সহায়তা করবে আপনাকে। কাজেই হতাশ না হয়ে আশায় বুক বাধুন।

    চলবে…

    ডা. এসএম আতিকুর রহমান
    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
     

    বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন ধারাবাহিক প্রতিবেদনের অন্যান্য পর্ব গুল পরতে পারেন এখান থেকে

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ১

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ২

     বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন-পর্ব ৪


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    যৌনজীবন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক রোগের শারীরিক উপসর্গ: পর্ব-১
    Next Article সুখী হোন বিবাহিত জীবনে
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    বার্ধক্যে যৌনস্বাস্থ্য

    September 7, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.