Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুখী হোন বিবাহিত জীবনে
    ফিচার

    সুখী হোন বিবাহিত জীবনে

    ফরিদা আকতারBy ফরিদা আকতারMarch 18, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘সুখী হোন বিবাহিত জীবনে’ শিরোনামের গত লেখায় বিবাহিত জীবনে সুখী হওয়ার কিছু উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। যেসব উপায় আলোচিত হয়েছে সেগুলো হলো- ভালবাসার উপাদানসমূহ, মানসিক বন্ধন, সংসারের সংস্কৃতি, অংশগ্রহণ ও সিন্ধান্ত নেওয়া, আলাপ আলোচনা করা ও প্রশংসার সংস্কৃতি গড়ে তোলা। আজকের লেখায় আরো কিছু উপায় আলোচনা করা হলো যা স্বামী-স্ত্রীর বন্ধনকে সূদৃঢ় ও সুন্দর করবে।
    148
    ●    সর্ম্পক ভালো রাখার একটি অন্যতম উপায় হলো পরস্পরকে ক্ষমা করে দেওয়া। অনেক বিষয় নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সে বিষয়গুলো নিয়ে বারবার ভাবতে থাকি। আসল ঘটনা থেকে যতটুকু কষ্ট হয়েছিল বারবার ভাবার কারণে কষ্ট আরও গভীর হয়। এই গভীর কষ্ট মনের মধ্যে চেপে বসে এবং পরবর্তীতে সময় সুযোগ পেলে আবার উঠে আসে। যেমন-আরেকবার ঝগড়ার সময় পুরানো কথা মনে পরে যায় যা পরবর্তী ঝগড়াকে বাড়িয়ে দেয়। 
    এ সমস্যা থেকে উঠে আসার ভালো সমাধান হলো একজন আরেকজনকে নেতিবাচক আচরণের জন্য ক্ষমা করে দেওয়া। ক্ষমা করলে মনের ভার কমে যায় ও মন হাল্কা হয়।
    ●    স্বামী-স্ত্রীর সর্ম্পক ভালো রাখার আরেকটি দিক হলো যৌন জীবনকে স্বাভাবিক রাখা। যৌন সর্ম্পকের সমস্যার জন্য অনেক সংসারে অশান্তি নেমে আসে এবং বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে। 
    অনেক দম্পতির জীবনে বিয়ের সময় থেকেই যৌন জীবনে সমস্যা দেখা দেয়। আবার কোনো কোনো সংসারে বিয়ের প্রথম দিকে সর্ম্পক ঠিকই থাকে তবে কয়েকবছর  পর সমস্যা নেমে আসে। 
    অনেক পরিবার এ ধরনের সমস্যার সমাধান না খুঁজে  সমস্যা নিয়েই জীবন কাটাতে থাকে। এ অবস্থা পরস্পরের প্রতি শারীরিক ও মানসিক  আকর্ষনকে নষ্ট করে দেয়। তাই যৌন সমস্যা দেখা দিলে খুব তাড়াতাড়ি চিকিৎসার সাহায্য নিতে হবে।

    ●    স্ত্রী-স্বামী একজন আরেকজনের মন ভালো রাখাতে ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পরস্পর পরস্পরকে প্রশংসা করা খুবই জরুরি। সংসারে একটা প্রশংসার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। পরস্পর পরস্পরকে নানা কাজের জন্য প্রশংসা করতে পারেন। যেমন- রান্নার কাজ, ঘর গোছানো, সৃজনশীল কোনো কাজে উৎসাহ দেওয়া, বাজার করার কাজ, মেহমানদারি করা, শিশু লালন-পালনের কাজ, পরিপাটি হওয়ার কাজ ইত্যাদি। প্রশংসা শুনলে আমাদের মন ভালো হয়, যে কাজের জন্য প্রশংসিত হয়েছি তা বার বার করার ইচ্ছা জাগে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়।
    ●    শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা স্বামী-স্ত্রীর সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করে। অনেক স্ত্রী শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন না। ভাবেন স্বামীর সঙ্গে ঠিকভাবে থাকলেই চলবে। আবার অনেক স্বামীই ভাবেন শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক রাখার কি দরকার। কিন্তু আসল কথা হলো স্বামী-স্ত্রী কেউ সংসার বিচ্ছিন্ন নন। দুজনেরই ভিত্তি হলো তাদের পরিবার। তাই স্বামী-স্ত্রীর ভেতর ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য পরস্পরের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, তাদের আপন করে নিতে হবে।
    ●    স্বামী-স্ত্রী দুজনকেই দুজনের বন্ধু-বান্ধবীর সঙ্গে মিশতে হবে। অনেক পরিবারে দেখা যায় বিয়ের পর স্বামীর বন্ধুদের সঙ্গে বেশি মেলা-মেশা হয় কিন্তু স্ত্রী তার নিজের বন্ধুর সঙ্গে তেমনভাবে মেশার সুযোগ পান না। কিন্তু মন ভালো রাখার জন্য এবং নিজের পরিচিতিকে বহাল রাখার জন্য দুজনকে দুজনের বন্ধুদের গুরুত্ব দিতে হবে ও তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।
    চলবে…
    ফরিদা আকতার
    মনোচিকিৎসক

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩
    Next Article বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন-পর্ব ৪
    ফরিদা আকতার

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.