Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান
    কার্যক্রম

    মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 29, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধিতাকে প্রাথমিক স্বাস্থ্য সেবা গণ্য করে বিনিয়োগ বাড়াতে জাতিসংঘের সদস্য দেশ ও উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার ‘টেকসই সার্বজনীন স্বাস্থ্য সেবা: মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধিতাসহ সমন্বিত প্রাথমিক স্বাস্থ্য সেবা’ বিষয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বিপুল সংখ্যক মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যা ও প্রতিবন্ধিতায় ভুগলেও সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিতের ক্ষেত্রে বিষয় দুটি অবহেলিত। অথচ অর্জনযোগ্য সর্বোচ্চ মানের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেকের অধিকার।
    “তাই প্রাথমিক স্বাস্থ্য সেবায় মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধিতাকে অন্তর্ভুক্ত করে এতে সম্পদের বিনিয়োগে মনোনিবেশ করতে জাতিসংঘের সকল সদস্য দেশ ও উন্নয়ন অংশীদারদের প্রতি আমি আহ্বান জানাই।”
    স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু, প্রতিবন্ধী সুরক্ষা আইন ও মানসিক স্বাস্থ্য আইন প্রণয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তার সরকার এখন জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশলপত্র তৈরির কাজে গুরুত্ব দিচ্ছে।
    মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করা হলে যে নানামুখী সুফল পাওয়া সম্ভব সে বিষয়টিও আলোচনায় তুলে ধরেন শেখ হাসিনা।
    তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, তাতে দ্রুত আরোগ্যের সম্ভাবনা বাড়বে।
    দ্বিতীয়ত, কারও ক্ষেত্রে একসঙ্গে একাধিক সমস্যা থাকলে মানসিক স্বাস্থ্য সেবা তার অন্য রোগের চিকিৎসাতেও সহায়ক হবে।
    আর তৃতীয়ত, হাসপাতাল থেকে কাউকে মানসিক স্বাস্থ্য বিষয়ে ব্যবস্থাপত্র দেওয়া হলে কমিউনিটি ক্লিনিকেই তার ‘ফলোআপ’ করা সম্ভব হবে, যদি মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করা হয়।
    ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও নেপালের উপপ্রধানমন্ত্রী উপেন্দ্র যাদবের উপস্থিতিতিতে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাশনাল এডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অনুষ্ঠানে বক্তব্য দেন।

    প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্য শেখ হাসিনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউ’তে আর্ন্তজাতিক সিপিডি ২৩ অক্টোবর
    Next Article চাকরি তো পেয়েই গেলেন; এখন কি করবেন, ভেবেছেন ?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.