Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব
    ফিচার

    মানসিক স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 31, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলে।

    জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বর্তমানে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমরা সবাই এই সমস্যাগুলি নিয়ে কম বেশি চিন্তিত। একটু একটু করে প্রতিনিয়ত পরিবেশের তাপমাত্রা বাড়ছে এবং এই বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করছে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ। লক্ষ কোটি বছরের জমে থাকা বরফ ধীরে ধীরে গলে বৃদ্ধি করছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা।

    তাছাড়া প্রতি বছরই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে প্রায় ২৫,০০০০ মানুষ প্রায় প্রতি বছর জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা যেমন- জলোচ্ছ্বাস, বন্যা, খাবার পানির সংকট, অপুষ্টি, মহামারী, ডায়রিয়া, হিট স্ট্রেসসহ নানা ধরণের সমস্যায় প্রাণ হারাবে।

    জলবায়ু পরিবর্তনের ফলে শুধু প্রাকৃতিক দুর্যোগই বৃদ্ধি পাচ্ছেনা সাথে সাথে বাড়ছে আমাদের মানসিক স্বাস্থ্য সমস্যা। পরিসংখ্যান বলছে, প্রায় ২৫-৫০ শতাংশ মানুষ, যারা সরাসরি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলির শিকার, মানসিক স্বাস্থ্য সমস্যার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে রয়েছে নিদ্রাহীনতা, বিরক্তি, মানসিক উদ্বিগ্নতা, বিষণ্নতা ইত্যাদি। ২০০৫ সালে হ্যারিকেন, ক্যাট্রিনা আঘাত হানার পর প্রায় ৪৯ শতাংশ ভুক্তভোগীদের মাঝে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল। এমনকি অনেকের মধ্যে ছিল পিটিএসডি এর মতো মানসিক সমস্যা। তাছাড়া নতুন নতুন মানসিক সমস্যা সৃষ্টির সাথে সাথে যারা আগের থেকেই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের মধ্যে এই সমস্যা আরও বৃদ্ধি পেতে দেখা গেছে।

    ২০১৭ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন মানসিক আঘাতের একটি অন্যতম উৎস যা অতি সূক্ষ্ম মাত্রায় প্রভাব বিস্তার করে। এ ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যাকে বিশেষজ্ঞরা ‘ইকো এংজাইটি’ নামে অভিহিত করেছেন যা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। এ ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি সাধারণত মানুষের মধ্যে মনোবলের অভাব, হতাশা, সামাজিক ও আর্থিক অসহায়ত্ব থেকে সৃষ্টি হয়।

    এ ধরণের মানসিক সমস্যা এড়াতে শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে তাই নয় বরং জলবায়ু পরিবর্তন রুখে দিতে নিতে হবে দীর্ঘস্থায়ী পদক্ষেপ যা আমাদেরকে সার্বিক সুরক্ষা প্রদান করতে পারে। যাদের মাঝে ইতোমধ্যে বিভিন্ন মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে সেসব সমস্যা দূর করতে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুরক্ষার ভয় জয় করে সুস্থ স্বাভাবিক  জীবন যাপন করতে সবাইকে উৎসাহিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে পুনরায় তাদের মাঝে ঘুরে দাঁড়ানোর মনোবল প্রদান করতে হবে। তাদের মাঝে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সুরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে।

    মানসিক স্বাস্থ্য যেমন ভালো রাখা জরুরী তেমনি এই পৃথিবীটাকেও আমাদের সবার ভালো রাখতে হবে। পৃথিবী সুস্থ থাকলেই আমাদের দীর্ঘস্থায়ী ভালো থাকা নিশ্চিত করা সম্ভব হবে।

    সাইকসেন্ট্রাল থেকে অনুবাদ করেছেনঃ প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মানসিক মানসিক চাপ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅভিভাবকত্বের একাল-সেকাল  
    Next Article শুধু ব্যাটে নয়, মানসিক সামর্থ্যতেও সেরা আসিফ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.