Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মায়ের সাথে কথা বললে মানসিক চাপ কমে: গবেষণা
    ফিচার

    মায়ের সাথে কথা বললে মানসিক চাপ কমে: গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 10, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মায়ের সাথে কথা বললে মানসিক চাপ কমে: গবেষণা
    মায়ের সাথে কথা বললে মানসিক চাপ কমে: গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মায়ের আলিঙ্গন সন্তানের মানসিক স্ট্রেস কমাতে যে প্রভাব ফেলে, মায়ের সাথে কথা বলা এমনকি ফোনের মাধ্যমে শোনা যাওয়া মায়ের কণ্ঠস্বরেও ঠিক সেরকমই প্রভাব বিদ্যমান।

    আপনি কি স্ট্রেস বা মানসিক চাপে ভুগছেন? প্রচন্ড অস্থির লাগছে? একাকিত্ব অনুভব করছেন? পানিতে তলিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে? চারপাশের সবকিছু অর্থহীন লাগছে? জীবনটা একেবারেই মূল্যহীন মনে হচ্ছে? সামাজিক বিজ্ঞানীরা এসব সমস্যার এক অসাধারণ নিরাময় আবিষ্কার করেছেন। সেটির সত্যতা যাচাই করতে আপনাকে মিনিট পাঁচেকের বেশি ব্যয় করতে হবে না। স্রেফ আপনার মায়ের সাথে কথা বলুন। কিংবা মা যদি ধারেকাছে না থাকেন, তবে তাকে ফোনে একটি কল দিয়ে মায়ের সাথে কথা বলুন।  এতে আপনার স্ট্রেস কমা ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
    মায়ের ভালোবাসার ক্ষমতা
    সম্পর্ক-বিজ্ঞানে মায়ের ভালোবাসার মতো ক্ষমতাশালী বস্তু খুব কমই আছে। গবেষকরা দীর্ঘদিন ধরেই জানতেন যে একজন সন্তান যদি তার মাকে জড়িয়ে ধরে, তাহলে মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্কে ভালো লাগার অনুভূতিসম্পন্ন হরমোন অক্সিটোসিনের স্রোত বয়ে যায়, যা মা ও সন্তানের মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরো জোরালো করে, মানসিক চাপ কমায়, এবং পারস্পরিক বিশ্বাসের খুঁটিকে আরো মজবুত করে। এমন অভিজ্ঞতার সম্মুখীন নিশ্চয়ই অনেকেই হয়েছেন যে, আপনি হয়তো মানসিকভাবে সেরা অবস্থায় ছিলেন না, কিন্তু মায়ের সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর পরই আপনার মেজাজ চাঙ্গা হয়ে উঠেছিল।
    গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, মায়ের ভালোবাসার শক্তি কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়। একজন মায়ের পক্ষে হাজার মাইল দূরে থেকেও সন্তানের মন ভালো করে দেয়া সম্ভব, যেটি রীতিমতো একটি গবেষণা থেকেই প্রমাণিত। ইউনিভার্সিটি অব উইসকনসিনের চাইল্ড ইমোশন ল্যাব থেকে করা গবেষণাটির ফল বলছে, মায়ের আলিঙ্গন সন্তানের মানসিক স্ট্রেস কমাতে যে প্রভাব ফেলে, মায়ের সাথে কথা বলা এমনকি ফোনের মাধ্যমে শোনা যাওয়া মায়ের কণ্ঠস্বরেও ঠিক সেরকমই প্রভাব বিদ্যমান।
    যেভাবে পরিচালিত হয়েছে গবেষণাটি
    ৭ থেকে ১২ বছর বয়সী ৬১ জন মেয়েকে এই গবেষণার জন্য বেছে নেয়া হয়। তাদের মানসিক স্ট্রেস বাড়িয়ে দেয়ার লক্ষ্যে অজানা অচেনা দর্শকদের সামনে তাদেরকে বিভিন্ন কৌশলী গাণিতিক সমস্যার সমাধান করতে দেয়া হয়। তাদের মনে পর্যাপ্ত পরিমাণ স্ট্রেস ঢুকিয়ে দেয়ার পর, তাদেরকে তিনটি পৃথক দলে বিভক্ত করা হয়। এরপর:

    • প্রথম দলকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়, যাতে করে মায়ের সাথে তাদের শারীরিক সংযোগ ঘটে;
    • দ্বিতীয় দলকে ফোন দেয়া হয়, যাতে তারা তাদের মায়ের সাথে ১৫ মিনিট করে কথা বলতে পারে;
    • তৃতীয় দলকে একটি আবেগ-নিরপেক্ষ ভিডিও দেখতে দেয়া হয়।

    এরপর গবেষকরা প্রতিটি মেয়ের শরীর থেকে তরল নমুনা সংগ্রহ করেন, যাতে করে তাদের শরীরের অক্সিটোসিন ও স্ট্রেস হরমোন কোর্টিসলের মাত্রা পরিমাপ করা যায়।
    ফলাফল
    গবেষকরা কিছু বিস্ময়কর ফলাফল পান। তারা দেখেন, যারা মায়ের সাথে শারীরিক বা মায়ের সাথে কথা বলা কিংবা ফোনের মাধ্যমে সংযোগের সুযোগ পায়নি, তাদের মানসিক স্ট্রেসের সবচেয়ে কম নিঃসরণ ঘটেছে। কিন্তু যারা মায়ের শারীরিক সংস্পর্শ পেয়েছে, আর যারা ফোনে মায়ের সাথে কথা বলেছে, তাদের সকলেরই প্রায় সমান মাত্রায় মানসিক স্ট্রেসের নিঃসরণ ঘটেছে। এ প্রসঙ্গে গবেষণাপত্রের প্রধান রচয়িতা লেসলি সেলৎজার বলেন, “যেসব বাচ্চারা মায়ের সাথে কথা বলেতে বা সংযোগ স্থাপন করতে পেরেছে, হোক তা ফোনে কথা বলে কিংবা সশরীরে উপস্থিত হয়ে, তাদের সকলেরই প্রায় সমান মাত্রার হরমোনাল প্রতিক্রিয়া ছিল। এতদিন আমরা জানতাম সামাজিক সম্পর্কের ভিত্তিতে অক্সিটোসিন বৃদ্ধির জন্য শারীরিক স্পর্শের প্রয়োজন হয়। কিন্তু আমাদের প্রাপ্ত ফলাফলের মাধ্যমে এটি এখন পরিষ্কার যে মায়ের কণ্ঠস্বর আলিঙ্গনের সমতুল্য প্রভাব বিস্তারে সক্ষম ।“
    প্রতিক্রিয়া
    ড. লেন স্ত্রাথার্ন, বর্তমানে বেইলর কলেজ অব মেডিসিন এবং টেক্সাস চিলড্রেন্স হসপিটালে পিডিয়াট্রিকসের একজন অধ্যাপক, এ গবেষণায় প্রাপ্ত ফলাফলকে ‘খুবই শক্তিশালী’ হিসেবে অভিহিত করেন।
    স্ত্রাথার্ন, যিনি নিজে উপরোক্ত গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন না, বলেন যে, এটিই প্রথম কোনো গবেষণা যেখানে দেখানো হয়েছে যে মায়ের স্পর্শই শুধু নয়, এমনকি মায়ের সাথে কথা বলা অর্থাৎ কণ্ঠস্বরও সন্তানের মস্তিষ্কে অক্সিটোসিনের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিতে সক্ষম। এর আগে তিনি নিজেও একটি গবেষণার মাধ্যমে দেখিয়েছিলেন যে, শিশুদের অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, যখন তারা তাদের মায়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং আয়নায় তাদেরকে দেখতে পায়। তবে পরিসংখ্যানগতভাবে সেই বৃদ্ধি খুব বেশি তাৎপর্যপূর্ণ ছিল না।
    অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি
    মানব মস্তিষ্কে বুকের দুধ খাওয়ানো, আলিঙ্গন ও অর্গাজমের সময় অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায়। অপরদিকে কায়িক পরিশ্রমকে গতিশীল করতেও এটি বিশেষ ভূমিকা রাখে। বস্তুতঃ, পিটোসিন নামে একটি ড্রাগ রয়েছে, যেটি অক্সিটোসিনের কৃত্রিম সংস্করণ; কায়িক পরিশ্রম বৃদ্ধির লক্ষ্যে এই ড্রাগটি ব্যবহৃত হয়।
    এছাড়াও অক্সিটোসিন মানুষের যা যা উপকার করে:

    • সম্পর্কের অন্তরঙ্গতা বৃদ্ধি করে;
    • শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘব করে;
    • মানসিক স্ট্রেস ও উদ্বিগ্নতা কমায়;
    • ডিপ্রেশন বা বিষণ্ণতা দূর করে।

    জীবজন্তুর উপর চালানো গবেষণা থেকে দেখা গেছে, অক্সিটোসিন একজন নারীর মস্তিষ্ককে মাতৃত্বের জন্য প্রস্তুত করে তোলে। ড. স্ত্রাথার্ন ও অন্যরা মস্তিষ্ক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে দেখিয়েছেন যে, মস্তিষ্কের যে অংশগুলো অক্সিটোসিন উৎপাদন করে, একজন মা তার সন্তানকে দেখামাত্রই সেই অংশগুলো জ্বলে ওঠে। এটি রক্তপ্রবাহে উচ্চমাত্রার অক্সিটোসিনের উপস্থিতির সাথেও সম্পর্কিত।
    যদি মাকে ফোন দেয়া সম্ভব না হয়?
    ফিরে যাওয়া যাক আমাদের প্রাথমিক আলাপে; অর্থাৎ মানসিক স্ট্রেস কমাতে মায়ের সাথে কথা বলা বা মাকে ফোন করার উপকারিতা বিষয়ে। এই বিষয়টি অনেকের জন্যই স্পর্শকাতর হতে পারে, বিশেষত যাদের মা নেই, কিংবা অন্য যেকোনো কারণেই হোক, যাদের পক্ষে ফোনে মায়ের সাথে কথা বলা সম্ভব নয়। মানসিক স্ট্রেস কমাতে তাদের কী করণীয়? বাবার সাথে কথা বলা কি কোনো সুফল বয়ে আনতে পারে? সম্ভবত না।
    জার্নাল অব পারসোনাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বলছে, আপনি নিজে যে লিঙ্গেরই হোন না কেন, একজন পুরুষের চেয়ে যেকোনো নারীর সাথে (তার সাথে আপনার সম্পর্ক যা-ই হোক না কেন) কথা বললে আপনার একাকিত্ব দূর হওয়া ও মানসিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়বে। টানা দুই সপ্তাহ যাবত ৯৬ জন কলেজ শিক্ষার্থীকে মনিটরিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।
    এক্ষেত্রে মনিটরিংয়ের জন্য ৯৬ জন কলেজ শিক্ষার্থী তাদের সকল সামাজিক মিথস্ক্রিয়া রেকর্ড করেছেন, এবং প্রতিটি মিথস্ক্রিয়ার পর সেটিকে রেট করেছেন। এক্ষেত্রে দেখা গেছে, নারী ও পুরুষ সকলেই একজন নারীর সাথে আলাপচারিতার পর অপেক্ষাকৃত কম একাকিত্ব অনুভব করেছেন। এর একটি কারণ সম্ভবত এই যে, নারীরা প্রাকৃতিকভাবেই বেশি দক্ষ কারো কথা মনোযোগ দিয়ে শুনে, আবেগিক জায়গাগুলোতে যথোপযুক্ত প্রতিক্রিয়া দেখাতে।
    সাইকোলজি টুডে’র কিরা আসাট্রায়ান বলেন, “নারীদের মস্তিষ্ক সামাজিক দক্ষতা ও স্মৃতিশক্তির ক্ষেত্রে বেশি কার্যকরী। এর ফলে তারা অন্য একজন মানুষের ব্যক্তিগত জীবনের সূক্ষ্ম বিষয়গুলো সহজেই মনে রাখতে পারে।”
    এ কারণেই মনে করা হয়, আপনি যদি কারো সাথে কথা বলে নিজের মানসিক চাপ ও একাকিত্ব দূর করতে চান এবং আপনার কথার বিপরীতে উপযুক্ত সাড়াও পেতে চান, তাহলে একজন নারীর সাথে কথা বলাই আপনার জন্য সবচেয়ে ফলদায়ক হবে।
    মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকন সর্তক থাকুন

     

    মা মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাস মানুষের শরীরে ৩৭ দিন সক্রিয় থাকতে পারে
    Next Article মা-সন্তানের সম্পর্কঃ বিজ্ঞান কী বলে?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.