Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘শিশু বিকাশ কেন্দ্রের সেবা ঘরে ঘরে পৌঁছে যাক’
    জীবনাচরণ

    ‘শিশু বিকাশ কেন্দ্রের সেবা ঘরে ঘরে পৌঁছে যাক’

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 31, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশের ১৫টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ও প্রাইভেট হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র থেকে প্রতিদিন নিউরো ডেভেলপমেন্ট সমস্যাজনিত বিষয়ে সেবা নিচ্ছে অসংখ্য শিশু। বাংলাদেশে শিশুদের নিউরো ডেভেলপমেন্ট রেনেসাঁর প্রচারবিমুখ অগ্রপথিক ও শিশু বিকাশ কেন্দ্র ধারণার প্রবক্তা অধ্যাপক ডা. নায়লা জামান খানের মুখোমুখি হয়েছিলেন মনের খবর প্রতিনিধি মোঃ. মারুফ খলিফা।

    কেমন আছেন?

    ভালো আছি। আমি সবসময় ভালো থাকি।

    শিশু বিকাশ কেন্দ্র শুরুর ভাবনা সম্পর্কে কিছু বলুন।

    আমি ১৯৯১ সালে লন্ডন থেকে পড়ালেখা শেষ করে দেশে আসি। এখানে এসে আমার পুরোনো কর্মস্থল শিশু হাসপাতালে যোগদান করে দেখি আমি ছাড়া আর কোনো স্পেশালিস্ট নেই, তখন আমি একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করাই। তখন অটিজম শব্দটা এদেশে অচেনা, সিজোফ্রেনিয়া সম্পর্কে নেই কোনো ধারণা। সাধারণ মানুষ তো দূরের কথা, মেডিক্যাল কমিউনিটিতেও তখন মানসিক রোগের ব্যাপারে ততটা সচেতনতা ছিল না। তাই চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করাতে একটু বেগ পেতে হয়েছিল। আমি সবাইকে বুঝিয়েছিলাম, একটি বাচ্চার যখন বিকাশ হয় তখন তার ফিজিক্যাল বিকাশ হয়, ইমোশনাল বিকাশ হয়-সাথে বুদ্ধিগত বিকাশ হয়। আপনি যদি শিশুর বুদ্ধিগত বিকাশে সঠিকভাবে সাহায্য করতে চান তাহলে একজন চাইল্ড সাইকোলজিস্ট লাগবে। যা সবার কাছে সমাদৃত হয়েছিল।

    এরপর নিউরোলোজিক্যাল ডিজঅর্ডার নিয়ে অনেকে আসতো। এর জন্য আমি থেরাপিস্টের দিকে নজর দেই। আমি অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট দরকার হয়। এরপর আমি প্রশিক্ষণ দিয়ে থেরাপিস্ট নিয়োগ দেই। আমি ঢাকার কয়েকটি হাসপাতালে এই সেবা চালু করলাম। পরে ২০০৩ সালে একটি জরিপ পরিচালনা করে দেখলাম হতদরিদ্ররা এই সেবা থেকে বনহিত হচ্ছে। তখন এটাকে দেশের বিভিন্ন অনহলে পৌঁছে দিতে সরকারকে প্রস্তাব দিলাম। ২০০৮ সালে সরকার সেটার অনুমতি দিল।

    শিশু বিকাশ কেন্দ্র বর্তমানে কী অবস্থায় আছে?

    সরকারের সহযোগিতায় এটি এখন ১৫টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালেও শিশু বিকাশ কেন্দ্র চলছে। সরকারি হাসপাতালগুলোর কেন্দ্রগুলো এ বছরই রাজস্বভুক্ত হচ্ছে।

    শিশু বিকাশ কেন্দ্র নিয়ে এখন কী ভাবছেন?

    শিশু বিকাশ কেন্দ্র এখন সুপ্রতিষ্ঠিত। তবে এটা শুধু হাসপাতালকেন্দ্রিক। হাসপাতালে মানুষের আসতে হয়। আমি চাই এই সেবা কমিউনিটিতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। যেভাবে প্রাইমারি হেলথ কেয়ার বা ইপিআই কার্যক্রম চলছে। এ বিষয়ে আমাদের কিছু সিম্পল টুলস আছে। আমাদের কাছ থেকে সেটা নিয়ে ভূটান কাজ করছে। আমাদের সরকার চাইলে এটা নিয়ে কাজ করা যেতে পারে।

    আপনার কখনো মন খারাপ হয়?

    নিশ্চয়ই হয়। আমি তো মানুষ, প্রত্যেক মানুষেরই মন খারাপ হয়।

    মন খারাপ হলে কী করেন?

    মন খারাপ হলে নিজে নিজে চিন্তা করি। মন খারাপের কারণটা বোঝার চেষ্টা করি। যেহেতু আমি নিজেও চিকিৎসক, তাই বিষয়টি আমার জন্য সহজ হয়। তারপর আমি বিষয়টি নিয়ে আমার সঙ্গীর সাথে, আমার বন্ধুদের সাথে কিংবা আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করি। এমনকি আমার সহকর্মীদের সাথেও আমি শেয়ার করি।

    মন ভালো রাখার জন্য আমাদের কী করা উচিত?

    যেকোনো মানুষের জন্য মনটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই নিজের মন ভালো রাখার জন্য ভাবা উচিত। প্রতিদিনই নিজের জন্য একটু করে সময় বের করে নেওয়া উচিত। সেটা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা কিংবা পার্কে হাঁটা।

    রাগ কী হোন? হলে কী করেন?

    রাগ তো হয়ই। কিন্তু রাগ তো কোনো সমাধান নয়। তাই রাগ লাগলেও ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি। আজকাল যেহেতু বয়স হয়েছে তাই রাগের অনেক বিষয় আমি ছেড়ে দেই। ওটাকে মাথায়ও রাখতে চাই না। বরং আমার চাহিদা এবং প্রাধান্য নিয়ে ভাবি। কোন জিনিসটা করা দরকার, সেটাতে ফোকাস করি।

    স্মৃতিকাতরতা আছে আপনার?

    স্মৃতিকাতরতা নেই। তবে ১৯৭১ সাল আমার কাছে বিশাল একটা আঘাতের ব্যাপার। আমি অনেক কিছু দেখেছি, তখন আমার আঠারো বছর বয়স ছিল। যেগুলো আমি এখানে বলতে চাই না। ওগুলো বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। মুক্তিযুদ্ধে আমি আমার অনেক আপনজনদের হারিয়েছি। এটা আমার কাছে বড়ো একটা ব্যথা।

    ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য মনের খবর’র পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

    মনের খবরকেও ধন্যবাদ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু বিকাশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডায়াবেটিস রোগীরা দুই–তিনগুণ বেশি হারে বিষণ্ণতায় ভুগে
    Next Article আমি বিভিন্ন বিষয় নিয়ে হতাশাচ্ছন্ন হয়ে আছি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.