Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাদা এপ্রোনের পুতুল
    অপরাধ আচরণ

    সাদা এপ্রোনের পুতুল

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামDecember 30, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাদা এপ্রোন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক.
    অবশেষে মুন্নীদের (ছদ্মনাম) জীবনের সেই কাঙ্ক্ষিত ক্ষনটি চলে এলো। আজ মেডিকেল ভর্তি পরীক্ষা। সেই ছোট বেলা থেকে আজোব্দি মুন্নী তার মা, বাবা, ভাই, বোন,শিক্ষক সহ সবাই যেনো ক্ষন টির অপেক্ষায় ছিলো। তাদের সবার আজন্ম লালিত স্বপ্ন মুন্নী ডাক্তার হয়ে মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করবে।

    ক্লাস ওয়ান থেকে এইচ এস সি পর্যন্ত প্রতি ক্লাসেই মুন্নী হয় প্রথম না হয় দ্বিতীয়। শিক্ষক, আত্মীয় স্বজন সবাই তাই আদর করে বলতো, “আমাদের মুন্নী বড় হয়ে ডাক্তার হবে। সে আমাদের স্কুলের গ্রামের সবার মুখ উজ্জ্বল করবে”। কথা গুলো মুন্নীর হৃদয়ে গেঁথে যায় সেই ছোটবেলায় থেকে। এক সময় সেও স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার। আর তাই সব সময় পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখতো। চোখে মুখে স্বপ্ন লেগে থাকতো সাদা এপ্রোন পরে বসে আছে সে।। ভর্তি পরীক্ষা কেন্দ্রে মুন্নীকে দিয়েই দরিদ্র মা-বাবা দুহাত জোড় করে ঠায় দাঁড়িয়ে রইলেন প্রার্থনায়। টানা দেড় ঘন্টা চুপচাপ ওভাবেই তারা পরীক্ষা কেন্দ্রের সামনে সজল নয়নে ছিলেন। বিড় বিড় করে বললেন “হে প্রভু তোমার নামে আমাদের মেয়েকে মানব সেবায় সমর্পণ করলাম। তুমি কবুল করো..”।

    পরীক্ষার হল থেকে হাসুখুশি মনেই বের হলো মুন্নী। তার আত্মবিশ্বাস, এবার সে চান্স পাবে। সে মেডিকেল কোচিং করেছিলো। সেখানে মডেল টেস্ট গুলোতে সে বরাবর ফার্স্ট হতো। সে হিসাবে এবারের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো তার কাছে তেমন কঠিন মনে হয়নি। কোচিং এর পরিচালক স্যার কাছে এসে বললেন, শুনেছি প্রশ্ন সহজ হয়েছে। অনেক গুলো রিপিট ও হয়েছে। মুন্নী তুমি আমাদের ফার্স্ট গার্ল। সো, আমার দৃঢ় বিশ্বাস সে মেডিকেলে চান্স পাবে, হয়তো ঢাকা মেডিকেলে ও চান্স পেয়ে যেতে পারে। পরীক্ষা শেষে মুন্নী তার কয়েকজন বান্ধবী, কোচিং এর স্যার, স্কুলের একজন শিক্ষক সহ সবাই মিলে একটা রেস্ট্ররেন্টে দুপুরের খাবার খেলেন। মুন্নীর বাবা দারুন খুশী আদরের মামনীর ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। একজন আদর্শ চিকিৎসকের বাবা হতে যাচ্ছেন তিনি, বার বার এটা ভেবে তিনি পুলকিত হচ্ছেন।

    দুই.
    রেস্ট্রুরেন্ট থেকে বের হয়ে ফেরার পথে তারা কিছু একটা কানাঘুষা শুনলেন। রাতে নাকি মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে। পরিচিত অনেকে লাখ লাখ টাকা দিয়ে ফটোকপির দোকান থেকে সেগুলো কিনেছেন। মুন্নীরা কেউ এটা গায়ে মাখলেন না। মুন্নীর টিচার বলেই বসলেন, প্রশ্ন যদিও ফাঁস হয়, তবুও আমাদের মুন্নী মেডিকেলে চান্স পাবেই। ওর জন্যে আমাদের আজীবন আর্শীবাদ। আমাদের এতোদিনের আর্শীবাদ প্রভু কখনই ফিরিয়ে দেবেন না। এতোটা নির্দয় তিনি নন।

    ফল প্রকাশের আগের দিন গুলো খুব দুশ্চিন্তায় কাটলো মুন্নীর বাবার। পত্রিকা, টেলিভিশন সব খানে প্রশ্ন পত্র ফাঁস নিয়ে সংবাদ আর পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক চলছিলো। মুন্নীর বাবা হাটের একটা দোকানে বসে রোজ সেগুলোতে চোখ রাখতেন। তার মনে অজানা শংকা ভর করতে লাগলো। তবুও তিনি আত্মবিশ্বাসী। মুন্নী মেডিকেলে চান্স পাবে। কারণ মুন্নীকে তিনি বিধাতার হাতে সঁপে দিয়েছেন সেই ছেলে বেলা থেকে। পরের ৭ /৮ টা দিন যেনো ৭/৮ বছর লাগলো তার কাছে। প্রশ্ন ফাঁস, আন্দোলন এসব কিছু তিন বাড়ি ফিরে মুন্নীকে আর বলতেন না। মেয়েটি ভয় পাবে।

    ফল প্রকাশের দিন সাত সকালে মেডিকেল কলেজে গিয়ে হাজির যেখানে সে কেন্দ্রে মুন্নীর ভর্তি পরীক্ষা হয়েছে। তার কোচিং শিক্ষকরাও সেখানে। আরো অনেক অভিভাবক এসছেন। অবশেষে বিকেলে রেজাল্ট প্রকাশিত হলো।

    তিন.
    বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়। বাবার অপেক্ষায় অপেক্ষায় ঘুমিয়ে পড়ে মুন্নী। বাবার পায়ের শব্দে মুন্নীর ঘুম ভাঙে। বাবার হাতে চমৎকার একটা পুতুল সেটা। এ রকম পুতুল সেটের প্রতি মুন্নীর আজীবন আগ্রহ । অনেক দামী বলে দরিদ্র বাবার কাছে মুখ ফুটে বলেনি সে। না চাইতেই আজ বাবার হাতে পুতুল দেখে মুন্নী বুঝলো নিশ্চিত তার সুসংবাদ আর সেটার জন্যেই পুরষ্কার নিয়ে এসছেন বাবা। খুশিতে ‘বাবা’ বলে চিৎকার দিয়ে বুকে জড়িয়ে ধরলো। ‘বাবা আমি জানতাম তুমি আজ আমার জন্যে এ পুতুল সেটটিই কিনবেই’। বাবা ও মেয়ে জড়াজড়ি করে অভাবেই কাঁদলেন কিছুক্ষণ।

    মুন্নী কাঁদছে সে সবার স্বপ্ন পুরণ করতে পেরেছে আর বাবা কাঁদছেন তাদের আজীবন লালিত স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। “মা’রে আর কাঁদিস না। শোন, তুই মানব সেবা করবি আজীবন সেই আশা নিয়েই পড়াশোনা করেছিস। তুই মানব সেবাই করবি। কেবল ডাক্তারী করেই কি মানব সেবা হয়? আরো কত কিছু পেশা আছে যা দিয়ে ঢের মানব সেবা করা যায়”। মুন্নী থমকে যায় বাবার কথায়। বাবার চোখের দিকে তাকায়। তার চোখ দুটো লাল। চোখের জলে শার্টটা ভেজা। “কি বললে বাবা?” ধরা গলায় তিনি বললেন, “মা তোর মেডিকেলে হয়নি। প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে। এ নিয়ে ঢাকায় আন্দোলন হচ্ছে। আবার নাকি পরীক্ষা হবে। থাক মা ওসব। বাদ দে। আর দরকার নেই তোর ডাক্তার হবার। তুই ভার্সিটিতে ভর্তি হবি। জজ ব্যারিস্টার হয়ে মানব সেবা করবি…”।

    সেদিন থেকে বাবা মেয়ের আর কোন কথা হয় না। হয়না স্বপ্ন বিনিময়। পরের কয়েকটা দিন মুন্নী তার মা, বাবা, ভাই, বোন কেউই আর ঘর থেকে খুব একটা বের হতেন না। সবার চোখ থাকতো ভেজা। মুন্নী ভার্সিটিতে পরীক্ষা দেয়। ভালো একটা সাবজেক্টে চান্স পায়। কিন্তু কি কারণে আর ভর্তি হয়নি। পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ঐ বছরই তার বাবা মারা যান। মুন্নীরও বিয়ে হয়ে যায়।

    প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসে আর যায়। এ, ও চান্স পায়। মুন্নীর কানে সেসব খবর আসে। মুন্নী ড্রয়ার থেকে সাদা এপ্রোন পরা কয়েকটা ছোট পুতুল বের করে বুকে চেপে ধরে চুপচাপ কাঁদে। এই প্রিয় পুতুল সেট গুলো তার বাবার দেয়া যেদিন তার স্বপ্ন ভঙ্গ হয়। বিয়ের পর থেকে ওগুলো তার কাছেই, ড্রয়ারে। কয়েকটা এপ্রোন বানিয়ে পুতুল গুলোকে সে পরিয়ে রেখেছে । ধবধবে সাদা সে এপ্রোন গুলো। এপ্রোন পরিহিত মেয়ে ডাক্তার দেখলে সে আনমনা হয়ে যায়। চোখে জল আসে। বিড় বিড় করে বিধাতাকে বলে, “হে বিধাতা, যারা আমার, আমার বাবা মায়ের স্বপ্ন’কে ভেঙ্গেছে তাদের বিচার তুমি করো, ইহকালে না হয় পরকালে”।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    মনের খবর মানসিক চাপ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশহুরে কিশোর-কিশোরীদের ৬০ শতাংশের বেশি মানসিক চাপে ভুগছে
    Next Article ভাত-ঘুম: বদভ্যাস নয়, এর রয়েছে দারুণ সব উপকারিতা
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.