Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভাষা আন্দোলন, চিকিৎসা ভাষাবিজ্ঞান : ভাষা পদযাত্রা
    ফিচার

    ভাষা আন্দোলন, চিকিৎসা ভাষাবিজ্ঞান : ভাষা পদযাত্রা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 12, 2022Updated:February 20, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের মানুষের জীবনের গৌরবোজ্জল ঐতিহ্যের একটি বড় অধ্যায় জুড়ে রয়েছে মহান একুশে ফেব্রুয়ারী। মাতৃভাষার জন্য নির্ভয়ে নিজের জীবন উৎসর্গ করার ইতিহাস সৃষ্টির শোকের দিন একুশে ফেব্রুয়ারী। আমরা যদি আমাদের মাতৃভাষা দিবসের ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে এইটা সহজেই অনুধাবন করতে পারি যে, কি দুর্বার আকর্ষণে বাংলার দূর্জয় সন্তানেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবীতে ২১শে ফেব্রুয়ারীতে নিজের জীবন উৎসর্গ করে বাঙ্গালী জাতিকে দিয়ে গেছেন স্বাধীন মাতৃভাষা বাংলা।
    বাংলা ভাষার ইতিহাসের শিকড় অনেক গভীরে প্রোথিত। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী যখন হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হন তখন ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল যা ব্যারাক নামে পরিচিত ছিল (বর্তমানে শহীদ মিনার অবস্থিত) তা ছিল ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র। “বাংলা ভাষা’কে রাষ্ট্র ভাষা করার দাবীতে যখন ক্ষোভে উত্তাল রাজপথ তখন ছাত্রসমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক এবং বাংলা ভাষাভাষী সকল শ্রেণীর জনগণ নেমে এসেছিলেন রাজপথে। তখন আওয়ামী লীগের সভাপতি “মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের সভায় গঠিত হয় বাংলা ভাষার জন্য প্রথম একটি কাউন্সিল যার নাম ছিল “সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ”।

    ছাত্ররা যখন ১৪৪ ধারা ভঙ্গ করে নেমে আসেন রাজপথে তখন বাংলাভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষা শহীদরা অনেক ভাষাবিদরা, কারাবরণ করেন ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
    ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীতে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী পাকিস্তান সরকারের হাতে বন্দী হন এবং কারাবরণ করেন। ১৯৭১ সালে এই ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, নাট্যকার ও সাহিত্য সমালোচক বুদ্ধিজীবী হত্যাকান্ডের অন্যতম শিকার হলেও বাংলাভাষায় তার অবদান চিরস্মরণীয়।
    একুশের ভাষা আন্দোলনের মধ্যেই নিহিত ছিল আমাদের স্বাধীনতার মূল সূত্রপাত। স্বাধীন বাংলাদেশে ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনে প্রতিষ্ঠিত করা হয়েছে “ভাষাবিজ্ঞান বিভাগ”।

    বাংলা ভাষা বিষয়ক বিজ্ঞানসমত চর্চা ও গবেষনায় বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রক্ষা করা এবং আন্তর্জাতিক চাহিদা বিশেষত তথ্য প্রযুক্তির সঙ্গে মিল রেখে বাংলা ভাষাকে বিশ্ব মানসম্মত করার উদ্দেশ্যেই এই বিভাগ প্রতিষ্ঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ভাষাবিদরা বাংলা ভাষাকে নিয়ে গবেষনায় নিয়োজিত রয়েছেন। বাংলাভাষা অর্থাৎ মাতৃভাষার চর্চা, প্রশিক্ষণ, গবেষণায় ভাষা নীতি প্রণয়নে সরকারকে সহায়তা প্রদান ও পরামর্শ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে “আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট”। বর্তমানে “চিকিৎসা ভাষা বিজ্ঞান” “ভাষা বিজ্ঞান“ বিভাগের বাংলা ভাষা ভাষী মানুষদের জন্য গবেষণার আকেরটি নতুন উন্মেষ দ্বার। ২০১১-২০১২ সালে এ বিভাগটি প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে “অটিজমসহ নিউরো ডেভালাপমেন্টাল ডিজঅর্ডার এবং ভাষাবৈকল্য রোগীদের নিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক কার্যবিধি। রোগ ও শোকের কারণে মানুষের শারীরিক ও মানসিক স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ যেমন ব্যাহত হয় তেমনি রোগ ও শোকের কারণে কোন মানুষের বিকশিত “ভাষা” দক্ষতাটি হঠাৎ করে হারিয়ে যেতে পারে অথবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরী হতে পারে।

    বর্তমানে পৃথিবীর সকল চিকিৎসা ভাষাবিজ্ঞানীরা সারা পৃথিবীতে এই বিষয় নিয়ে তৎপর হয়েছে উঠেছেন। বাংলাদেশও এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই। এ গবেষণায় সহায়তা প্রদান ও পরামর্শ প্রদানের জন্য সক্রিয় ভাবে নিয়োজিত আছেন ডীন কলা অনুষদ, ডীন চিকিৎসা অনুষদ ও মানসিক/মনোরোগ বিশেষজ্ঞরা এবং ভাষাবিজ্ঞান বিভাগের ভাষাবিদ শিক্ষকগণ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা অনুযায়ী ভাষাবৈকল্য রোগীদের সেবা প্রদানের কাজ করে যাচ্ছে নিরন্তর যাতে এসব রোগীরা একটি অর্থবহ জীবন অতিক্রম করতে পারে। পরবর্তী প্রজন্ম যেন ভাষা আন্দোলনের চেতনায় উদ্দীপিত হয়ে মাতৃভাষার সম্মানকে অক্ষুন্ন রাখতে পারে তার জন্য পালিত হয় “ভাষা পদযাত্রা”।

    প্রতি বছর মহান একুশ উপলক্ষ্যে ফেব্রুয়ারি মাসে নিয়মিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপনের অংশ হিসেবে ভাষা শহীদদের স্মরণে তাদের অবদানকে জাতির কাছে তুলে ধরতে এবং ইতিহাসকে অম্লান, অক্ষুন্ন রাখতে ও পরবর্তী প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় “ভাষা পদযাত্রা”। এই ভাষা পদযাত্রা শুরু হয় কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অপরাজেয় ভাষ্কর্য্য থেকে ভাষা শহীদের বিনম্র চিত্তে স্মরণ করে ভাষা পদযাত্রা শুরু হয় ভাষাবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ভাষা পদযাত্রার সমাপ্তি হয় ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্প নিবেদন করে। এই ভাষা পদযাত্রার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্দীপিত করা হয় যেন তারা মাতৃভাষার সম্মানকে অক্ষুন্ন রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সাফল্যের দারপ্রান্তে।

    ডাঃ ফাহমিদা ফেরদৌস
    মনোরোগ/মানসিক রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা ভাষাবিদ
    সহকারী অধ্যাপক (মনোরোগ বিদ্যাবিভাগ)
    জেড.এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল।

    চিকিৎসা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌনতা মানসিক চাপ কমানোর প্রাকৃতিক দাওয়াই
    Next Article বিএসএমএমইউ’র সহকারী পরিচালক ডা. আহসানুল কবীর সুমন হৃদরোগে আক্রান্ত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.