Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শারীরিক পরিশ্রমে মানসিক উন্নতি
    জীবনাচরণ

    শারীরিক পরিশ্রমে মানসিক উন্নতি

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 3, 2020Updated:October 3, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শারীরিক পরিশ্রমে মানসিক উন্নতি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    গবেষণায় দেখা গেছে যে প্রাত্যহিক ব্যায়ামের অভ্যাস বিষণ্ণতা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা সহ সব রকমের মানসিক সমস্যা কমায় এবং সুস্বাস্থ্য বজায় রাখে।

    করোনা মুক্ত থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাভাবিক জীবন থেকে দূরে থাকায় সব মানুষই ভীষণ রকম মানসিক চাপ, বিষণ্ণতা, অবসাদ ইত্যাদি নানা ধরণের মানসিক সমস্যায় ভুগছে যা অনেকের মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি সাধন করছে। এমনকি এসব সমস্যা অনেকের মধ্যে আত্মহত্যা প্রবণতাও বাড়িয়ে দিচ্ছে। ঘরের বাইরে না যেতে পারার জন্য আমাদের শারীরিক পরিশ্রমের মাত্রাও কমে গেছে। এতে আমাদের ঘুম, সারা দিনের কাজ কর্ম, চিন্তাভাবনা সব কিছুর উপরই এর দুস্প্রভাব পড়ছে।

    প্রতি দিনের শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী থাকার একটি অন্যতম প্রধান উপায়। এই শারীরিক ব্যায়ামের মধ্যে আমাদের হাঁটা চলা, দৈনন্দিন কাজের জন্য আমাদের চিন্তা ভাবনা সহ অন্যান্য কাজ গুলোও পড়ে। প্রাত্যহিক এসব কাজ আমাদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের আবেগ, চিন্তাশক্তি, মানসিক অবস্থা , শারীরিক সুস্থতা সব কিছুর মধ্যে সামাঞ্জস্য বিধান করে। কিন্তু এই সময়ে এগুলো চরম ভাবে ব্যহত হওয়ায় আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা চরম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমরা কাজ করছিনা, সারা দিন খেয়ে এবং ঘুমিয়েই সময় কাটাচ্ছি। আমাদের চিন্তা শক্তির উপর নেতিবাচক প্রভাব পড়ায় করোনা আতঙ্ক সারাক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা বহু দিন ধরে এই একই জীবন ব্যবস্থায় যেন হাপিয়ে উঠেছি। মানসিক অবসাদ আমাদের ঘিরে ধরেছে। আর এসব কিছুর প্রধান কারণ আমাদের দৈনন্দিন এই কর্মশূন্য অবস্থা। এই অস্বাভাবিক অবস্থায় আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারে প্রাত্যহিক শারীরিক পরিশ্রম বা ব্যায়াম।

    সব সময় শারীরিক কসরত করতে বাইরেই যেতে হবে এমন কোন কথা নেই। আমাদের অনেকের মাঝেই এই ভুল ধারণা আছে যে, লকডাউনে আমরা জিম যেতে পারছিনা, অতএব আমাদের ব্যায়াম করার ও কোন সুযোগ নেই। এটি অত্যন্ত ভুল একটি ধারণা। আমরা আমাদের প্রাত্যহিক কাজ কর্মের মধ্য দিয়েই প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করে নিতে পারি। যারা বাইরে হাঁটতে যেতেন তারা নিয়ম করে ঘরের মধ্য দিয়েই প্রতি দিন হাঁটতে পারেন। তাছাড়া বিভিন্ন শারীরিক পরিশ্রম হয় এমন কাজ যেমন, বাসাবাড়ির কাজ, ঘর গোছানো, গাছ পালার যত্ন নেওয়া, পশু পালন ইত্যাদি করতে পারেন। এতেও শরীরে প্রয়োজনীয় পরিশ্রমের অভাব লাঘব হবে। জিমে গিয়ে বা ব্যায়ামাগারে গিয়ে আপনি যে সুবিধা পেতেন, বাড়িতে থেকে এই কাজগুলো করার মধ্য দিয়েও আপনি সেই একই সুবিধা পাবেন। আপনার শরীর ও মন সুস্থ থাকবে এবং আপনি থাকবেন ফিট।

    এক যায়গায় সুয়ে বসে না থেকে এমন কাজ করুন যা আপনার শরীরকে সচল রাখবে। প্রতি দিন নিয়ম করে সেসব কাজ করুন। খেয়াল রাখুন যেন মহামারীর আতঙ্ক থেকে আপনার মনোযোগ দৈনন্দিন এসব আনন্দদায়ক এবং প্রয়োজনীয় কাজের দিকে থাকে। এতে করে আপনার দুশ্চিন্তা, বিষণ্ণতা, উদ্বিগ্নতা সহ অন্যান্য মানসিক সমস্যা গুলো হ্রাস পাবে এবং আপনার সামনে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকার যে লক্ষ্য রয়েছে সেটি আপনি অবশ্যই পূরণ করতে পারবেন।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/consciousness-matters/202009/move-your-body-boost-your-mood

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম
    Next Article শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের সহায়ক কৌশল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.