Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম
    সাক্ষাৎকার

    তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 2, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলাম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বরিশালের আগৈলঝড়ার প্রত্যন্ত গ্রামের ৩৮ বছর বয়সী শাহানা বেগম (ছদ্মনাম) ভুগছিলেন আত্মহত্যা প্রবণতাজনিত মানসিক সমস্যায়। এ পর্যন্ত তিনবার তিনি আত্মহত্যা চেষ্টা করেছেন। বেঁচে ফিরেছেন ভাগ্যগুণে। কিন্তু মানসিক স্বাস্থ্য সম্পর্কে ছিল না তার কোনো ধারণা। ঘটনার পরিক্রমায় একসময় শরণাপন্ন হন মনোচিকিৎসকের। এখন তিনি কেমন আছেন, কেমন ছিল সেইসব দিনের অভিজ্ঞতা তা জানতে মনে খবর প্রতিনিধি তানিয়া আক্তার কথা বলেছেন শাহানা বেগমের সাথে।

    কেমন আছেন?
    : আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি।

    আমরা শুনেছি আপনি কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন, কেন চেয়েছিলেন একটু বলবেন?
    : আমি মোট তিনবার আত্মহত্যা করতে গেছিলাম। প্রথমবার আমার বয়স তখন ১৫ বছর, ক্লাস নাইনে পড়ি। আমার স্বামীর সঙ্গে তখন আমার প্রেম ছিল। দুই পরিবারের লোক মেনে নিতে চায় নাই। তখন মনের কষ্টে গলায় দঁড়ি নিছিলাম। ছোট কাকা বেড়ার ফাঁক দিয়া দেইখা দড়জা ভাইঙ্গা ফালাই। এরপর করছিলাম প্রথম মাইয়ার বয়স যহন দেড় মাস। তহন আমার বয়স আছিলো ১৮ বছর। পোলা না হওয়াতে শশুর বাড়ির মাইনষে বেশি কথা শুনাইতো, তাই সহ্য করতে পাইরা এবারও গলায় দঁড়ি নিছিলাম। এরপর পাঁচ বছর আগে একবার মরতে নিছিলাম বিষ খাইয়া। মরি নাই, হাসপাতালে নিয়া ওয়াশ করাইছিলো। সেবার হঠাৎ কইরাই রাগ উইঠা মরেত চাইছিলাম।

    এই যে আত্মহত্যার চেষ্টা করতেন, কেন করতেন? মানে তখন কি মনে হত?
    : আমার রাগ আর কষ্ট দুইডাই বেশি আছিলো। রাগ উঠলে বা কষ্ট পাইলেই মনে হইতো যে মইরা যায়। আমার এর বেশি কিছু মনে হইতো না। তয় পাড়া পড়শী আত্মীয়রা কইতো আমার মাথায় জ্বীন আছে। ওঝা দেহাইছে। ঝাঁড় ফুঁক দিছে, আমার রাগ কমে নাই। প্রথম দুইবার চেষ্টার পর দঁড়ি পোড়াইছে, যাতে ওই দঁড়ি আমারে আর না ডাকতে পারে।

    এই ঘটনা গুলি থেকে ফেরার পর আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কেমন হত?
    : আত্মীয় স্বজনরা প্রথম প্রথম কয়দিন যত্ন নিত। ভালো মন্দ খাওয়াইতো। কেউ আসলে আমার দোষ দিত না, সব দোষ দিত জ্বীনের। আমার দোষ অবশ্য একটু দিত এইজন্য যে আমি চুল খুইলা ঘুরতাম। চুল বাইন্ধা রাখলে গরম লাগতো। সবাই কইতো চুল খোলা রাখায় আমারে জ্বীনে ধরছে। কারো সাথে ঝগড়া লাগলে এইসব নিয়া বেশি কথা তুলতো, তহন বেশি মন খারাপ হইতো।

    এটা যে একটা রোগ সেটা কখন বুঝলেন এবং কিভাবে?
    : বাপের বাড়ি শশুর বাড়ি মিলে জমিজমা খারাপ নাই। ক্ষেতে ফসল টুকটাক হয়। তয় ফসল বোনার সময় এনজিও দিয়া লোন নিতে হয়। শ্যাষবার যহন বিষ খাইলাম তহন বরিশাল মেডিক্যালে নিয়ে গেলো। দুই দিন পর এনজিওর ম্যানেজার আপা দেখতে গেলেন। তিনি কইলেন মনের রোগের ডাক্তার দেহাইতে। প্রথমে আমরা পাগলের ডাক্তার ভাইবা রাজি হই নাই। পরে ম্যানেজার আপার চাপেই মনের রোগের বিভাগে দেহাইছি। তারা বুঝাইছে, ওষুধও দিছিলো। তারপর দিয়া ভালো আছি।

    তারপর আর কখনও এমন ইচ্ছা হয়েছে?
    : দু একবার হইছে। তয় আগের মত অত না। ইচ্ছা হইলে থামাইতে পারছি। রাগও কইমা গেছে। ডাক্তাররা যহন বুঝাইছে এইডা একটা অসুখ, তারপর থেকে কেমন যেন মন বদলাইয়া গেছে।

    জ্বীন ভূতে বিশ্বাস করেন এখন আর?
    : নাহ, করি না। যারা করে তাগোও মানা করি। সবাইরে ডাক্তারের কাছে যাইতে বলি।

    বাহ্। বেশ ভালো। আপনার পরিবারে এখন কে কে আছে?
    : আমার দুই মাইয়া। স্বামী আর আমি। বড় মাইয়া কলেজে পড়ে। ছোটোটা সেভেন। স্বামী কৃষিকাজ করে। আমি ঘরের কাম করি।

    মনের খবর‘কে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
    : আপনিও ভালো থাকবেন।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনি কি একজন সুখী মানুষ?
    Next Article শারীরিক পরিশ্রমে মানসিক উন্নতি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    “হতাশার মধ্যেই থাকি, চব্বিশ ঘণ্টাই মানসিক চাপে থাকি”

    May 15, 2024

    সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়

    December 12, 2023

    ডাক্তার-রোগী সম্পর্কের দূরত্ব ঘোচানোর দায় সরকারের : ডা. জাফরুল্লাহ

    April 12, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.