Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌনতা একটি নিয়মতান্ত্রিক বিনোদন
    মতামত

    যৌনতা একটি নিয়মতান্ত্রিক বিনোদন

    মারুফ খলিফাBy মারুফ খলিফাNovember 22, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘কাটা লাগা…. বাংলে কে পিছে তেরি বেরি কে নিচে’- ডিজে গার্লের এই গানটা শুনলেই বোঝা যায় হর্নি ফিলিংস কী জিনিস। সেই সময় এই মিউজিক ভিডিওটি যারা দেখেছেন তারা সহজেই ধরতে পারবেন আর যারা দেখেননি তারা ইউটিউবে সার্চ দিলেই দেখে নিতে পারবেন। যৌনতা একটি বড়ো বিনোদন। আবার যৌনতাকে কেন্দ্র করে বিনোদনের শাখা-প্রশাখা মেলে। আদিরসের গল্পগুলো সবসময়ই ভালো চলে। তবে যৌনতা নিয়ে চটুল বিনোদনের কথা বলতে এখানে আসিনি আর মনের খবর পত্রিকাটিও কোনো চটুল পত্রিকা নয় যে বালিশের নিচে রেখে পড়তে হবে। এই পত্রিকার শুরু থেকেই আমরা যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলে এসেছি। যৌনতা যে আমাদের নিয়মিত জীবনযাপনের একটি অংশ সে কথা বলতেই এত কথার অবতারণা।

    মানুষ কেন যৌনক্রিয়া করে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। যৌন তাড়নাই যে একমাত্র কারণ নয় তা এখন অনেকেরই জানা। বিশেষ করে যাদের বয়স একটু পড়তির দিকে তারা ভালো করেই জানেন যৌবনের শুরুর দিকে যে তাড়না অনুভব করেছেন আজ তেমনটা নেই। এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন তাড়না কমে আসে তার সবটাই কিন্তু আবার হরমোনের কারণে নয়। ক্রমাগত সামাজিকীকরণেরও একটা ভূমিকা আছে। যে মানুষ যত সংযত তার তাড়না ততো বেশি নিয়ন্ত্রিত। আনন্দের না হলে কোনো কাজই মানুষ বারবার করে না। আনন্দের বিষয়টা আছে বলেই যৌনক্রিয়া মানুষ বারবার করে। তাড়না যেমন তাড়িত করে, আনন্দ তেমন আকর্ষণ করে। দুটো ভিন্ন পার্সপেক্টিভ। কিন্তু যৌনক্রিয়ার সঙ্গে এ দুটোরই সম্পর্ক আছে। ম্যাক কাথের ‘গুড এনাফ সেক্স’ মডেলে এই বিষয়গুলোই উপস্থাপিত হয়েছে। সেখানে পাঁচ ধরনের মোটিভেশনের কথা এসেছে। জৈবিক তাড়না, আনন্দ বা বিনোদন, প্রজনন, আত্মবিশ্বাস এবং সম্পর্কের পূর্ণতা- এই পাঁচটি কারণেই মানুষ যৌনক্রিয়া করে।

    তবে নিয়মিত প্রাত্যহিক যৌনক্রিয়ার সঙ্গে জড়িত আনন্দ ও সম্পর্কের পূর্ণতার বিষয়টি বিয়ের পর প্রথম ছয় মাস থেকে দুই বছর দম্পতিদের মধ্যে যে যৌন আকর্ষণ, উত্তেজনা থাকে পরবর্তীতে ধীরে ধীরে তা স্তিমিত হয়ে আসে। পরস্পরকে জানাশোনার পর নতুনত্ব, স্বতঃস্ফূর্ততা, উত্তেজনা এবং আবেগের তীব্রতা স্বাভাবিকভাবেই কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গের ক্ষেত্রে শতকরা পনেরো ভাগ মহা-আনন্দের হয়। বাকি পঁচাশি ভাগের সত্তর ভাগ মোটামুটি আনন্দের হয়। আর অবশিষ্ট পনেরো ভাগ সমস্যা যুক্ত হয়।

    সত্যিকার অর্থে এই মোটামুটি আনন্দের যৌনক্রিয়াটিই দাম্পত্য সম্পর্কে অব্যাহত থাকে। নানা ধর্ম-গোত্রের মানুষ বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে মোটামুটি আনন্দের এই যৌন সম্পর্ককে উপভোগ করে। ম্যাক কাথির গুড এনাফ সেক্স মডেল প্রাত্যহিক জীবনের এই নিয়মতান্ত্রিক যৌনতাকেই গুরুত্ব দিয়েছে যা জীবনের জন্য প্রযোজ্য।

    লেখক : ডা. এস এম আতিকুর রহমান; মনোরোগ বিশেষজ্ঞ; মনোরোগবিদ্যা বিভাগ; বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মন

    চটুল যৌন তাড়না যৌনতা হর্নি ফিলিংস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌন আসক্তি মানসিক ব্যাধি, আসক্তদের যে ধরনের লক্ষণ দেখা যায়
    Next Article মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে
    মারুফ খলিফা

    Related Posts

    আমি অনেক হতাশায় থাকি

    January 19, 2025

    তীব্র মানসিক চাপ ধূমপানের তাগিদ তৈরি করে, যেভাবে ত্যাগ করবেন

    May 31, 2024

    অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে

    December 4, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.