Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আবেগের বিড়ম্বনা এবং আমাদের মানসিক চাপ
    ফিচার

    আবেগের বিড়ম্বনা এবং আমাদের মানসিক চাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 17, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আবেগের বিড়ম্বনা এবং আমাদের মানসিক চাপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেক সময় নিজের কাছেই নিজের আবেগ অনুভূতিকে অস্বস্তিকর মনে হতে পারে। অনেক ক্ষেত্রেই আমাদের মনের ভাবনা আমাদের মস্তিষ্ক থেকে নেওয়া সিদ্ধান্তের বিপরীত হয়। মন থেকে মস্তিষ্ককে আমরা বেশী গুরুত্ব দেই এবং এই কাজ আমাদের আরও বেশী মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং চাপের মাঝে ফেলে দেয়।

    অনেক সময় নিজের নেওয়া সিদ্ধান্তকে আমরা নিজেরাই মেনে নিতে পারিনা। হয়তো আমরা মন থেকে এক রকম ভাবছি কিন্তু আমাদের চারপাশের পরিবেশ, আমাদের বিবেক, বুদ্ধি আমাদের সেই অনুভূতিকে মান্যতা দিতে পারছেনা। আমাদেরকে মনের বিপরীত কোন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনার সাথে কি এমনটা হয়েছে কখনো? যদি হয়ে থাকে তাহলে বলা যায়, আপনি একা নন। এমন বিড়ম্বনায় আমাদের সবাইকেই কখনো না কখনো কম বেশী পড়তে হয়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৯৬ শতাংশ মানুষই নিজেরা নিজেদের আবেগের সাথে যুদ্ধ করে চলেছেন। নিজের আবেগকে গুরুত্ব দিয়ে অনুভূতিকে স্বীকার করে নিতে পারছেনা। তারা নিজেদের আবেগকে চেপে রেখে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণকে সঠিক বলে মনে করে। কিন্তু এতে হিতে বিপরীত হয়। এভাবে নিজের আবেগকে অগ্রাহ্য করলে চিত্ত চাঞ্চল্য কমার বদলে আরও বেড়ে যায়। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এতে পরিস্থিতি আরও খারাপই হয়।

    অনেক ক্ষেত্রেই আমাদের মনে হয় মন থেকে সিদ্ধান্ত নিলে বা আবেগের বশবর্তী হয়ে কিছু করলে সেটি হয়তো আমাদের দুর্বলতা প্রকাশ করে। আমরা ভাবি অনেকেই তো পারে, আমরা কেন পারবোনা। যুক্তি থেকে সিদ্ধান্ত নিলে হয়তো আমরা বেশী লাভবান হবো এবং নিজেদের ইচ্ছেকে বা আবেগকে খুব সহজ ভাবেই দূরে সরিয়ে রাখা যায়। কিন্তু বাস্তবতা হয় ঠিক এর বিপরীত। মনের বিপরীতে বা আবেগকে গুরুত্ব না দিয়ে সমাজ বা বুদ্ধির চাপে অন্য কাজ করলে সেটি আমাদের মনস্তত্ত্বের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই প্রভাব অনেক চেষ্টা করেও এড়িয়ে যাওয়া যায়না। এক্ষেত্রে যতই একজন মানুষ নিজের আবেগ বা অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা করে, ফল হয় তার ঠিক উলটো। আর এগুলো কারণ হয়ে দাঁড়ায় মানসিক অশান্তির।

    নিজের অনুভূতিকে অস্বীকার করে নিজের সাথেই লড়াই না করে বরং মনের ভাবকে গুরুত্ব দিতে হবে এবং স্বীকার করে নিতে হবে। কিছু কিছু বিষয় নিয়ে আমাদের ভুল ধারণা গুলো স্পষ্ট হলে এই পথে এগিয়ে যাওয়ার প্রথম চরণ আমরা সম্পন্ন করতে পারি।

    ১) নিজের অনুভূতির জন্য বা ভাবনার জন্য নিজেকে অসম্মান বা সমালোচনা করলে সেটি নিজের তেমন কোন উপকারে আসেনা।

    ২) নিজের মনের অনুভূতিকে শারীরিক কোন ব্যাথা বেদনার সাথে তুলনা করুন তো। আপনি যদি পড়ে গিয়ে আঘাত পান, তবে কি বলবেন যে ব্যাথা পাওয়া আপনার উচিৎ নয়? এমনটা হতেই পারে যে আপনি ব্যাথা পেতে চাইছেন না, কিন্তু এজন্য নিজেকে দায়ী করা বা ব্যাথাকে অস্বীকার করা কি আদৌ সঠিক? এমন ভাবেই, শারীরিক অনুভূতির মতো করেই মানসিক অনুভূতিকে দেখার প্রয়াস করুন।

    ৩) যখন এমন মনে হবে যে আপনি আপনার আবেগ অনুভূতি নিয়ে সংশয়ে পড়ে গেছেন, তখন এটা ভাবার প্রয়াস করুন যে মানুষ মাত্রই আবেগ অনুভূতি থাকবে। সেটি আপনার কাছে ঐ সময়ে সঠিক মনে নাও হতে পারে। কিন্তু সেটিকে মুছে ফেলার সুযোগ নেই।

    ৪) মনে রাখবেন, আপনার ব্যবহার বা কর্মের সাথে সব সময় যে আপনার আবেগ অনুভূতির সংগতি থাকবে এমনটা নয়। সব ধরণের আবেগকেই স্বীকার করে নিতে হবে। সেটি আমরা কিভাবে প্রকাশ করছি- বিবেকবান হয়ে নাকি বিবেক বর্জিত হয়ে, সেটিই মূল বিষয়।

    এসব কিছু অবশ্যই আপনাকে মেনে নিতে হবে, স্বীকার করে নিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে। কিন্তু, সব থেকে গুরুত্বপূর্ণ হল, যদি আপনার মনে হয় আপনি আপনার আবেগ অনুভূতিকে প্রকাশ করবেন না, তাহলে অবশ্যই প্রকাশ করা থেকে বিরত থাকুন। কিন্তু এজন্য নিজের অনুভূতিকে অস্বীকার করবেন না। নিজের মনের উপর চাপ প্রয়োগ করবেন না।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/your-future-self/202010/the-trap-emotional-nonacceptance?collection=1152387

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজানেন কি, আপনার মন আসলে কি চায়?
    Next Article বয়সের ভার বাড়লে কি মনের ভারও বাড়ে?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.