Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আচরণ, ইতিবাচক আচরণ এবং ‘না’ বলতে পারার পদ্ধতি ও প্রয়োজনীয়তা
    জীবনাচরণ

    আচরণ, ইতিবাচক আচরণ এবং ‘না’ বলতে পারার পদ্ধতি ও প্রয়োজনীয়তা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 5, 2023No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মো. আকবর হোসেন
    মনোবিজ্ঞানী, সিয়েরা লিওন।

    আমরা মানুষজন প্রতিনিয়ত বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকা পালন করি। একই ব্যাক্তি একেক জায়গায় একেকজনের সাথে একেকরকম আচরণ করি। পারস্পরিক সম্পর্কটা পারস্পরিক আচরণের ধরনের ওপর নির্ভর করে। আমাদের আচরণের ধরনের ওপরেই নির্ভর করে কারো সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে নাকি শত্রুতাপূর্ণ হবে এটা জানা কথা এবং সরল কথা।

    আজকের আলোচনায় চেষ্টা করবো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ব্যাক্তির সাথে আমরা কয়ভাবে আচরণ করি এবং সেই আচরণের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা কী। আমরা জানার চেষ্টা করবো যৌক্তিক ‘না’ কীভাবে বলতে হবে, কীভাবে কারো কাছে কিছু অনুরোধ করতে হবে এবং অনুরোধ করে না পেলে কিভাবে তা সামলাতে হবে।

    পারস্পরিক সম্পর্কে যে কোনো পরিস্থিতিতে আমরা ৩ভাবে আচরণ করি। তা হলো :

    ১. আক্রমণাত্মক আচরণ (Aggressiveness): এখানে ব্যাক্তি তার চাওয়া, পাওয়া, মতামত এবং অনুভূতিগুলো সততার সাথে প্রকাশ করে কিন্তু এটার জন্য অন্যকে প্রতিদান দিতে হয় খারাপভাবে। কারণ এখানে ব্যাক্তি বাজেভাবে তার অধিকার, মতামত, অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়ে অন্যের মতামত, অনুভূতিগুলোকে অসম্মান, অশ্রদ্ধা, অবহেলা এবং ছোট করে।

    একটা উদাহরণ দেয়া যাক। আপনি হয়তবা কোনো এক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তখন আপনার কোনো এক বন্ধু বা অন্য কেউ আপনাকে হয়তবা কোথাও ঘুরতে, বা একটু চা খেতে অফার করলো। তখন আপনি আপনার কাজের গুরুত্বটা বোঝানোর জন্য এমনভাবে রিয়েক্ট করলেন যে, এরপর থেকে ওই বন্ধু আপনাকে আর কখনো কোনো অনুরোধ করতে আসলো না। আপনি তার অনুরোধটা না রাখার যে কারণগুলো বলছেন সবগুলোই ঠিক ছিলো, কিন্তু আপনার বলার ধরনটা ছিলো উচ্চ স্বরে, রাগত স্বরে, আক্রমণাত্মক।

    আপনার বন্ধু তার জায়গা থেকে ঠিক যে, সে তার বন্ধুকে অনুরোধ করতেই পারে। এটা তার অধিকারের মধ্যে পড়ে। আপনিও না করতেই পারেন যেটা আপনি করছেন, কিন্তু আক্রমণাত্মকভাবে। এখানে আপনি আপনার মতামত, অধিকার, অনুভূতি প্রকাশ করতে গিয়ে আপনার বন্ধুর অনুভূতিকে অবজ্ঞা করেছেন। তাকে ছোট করেছেন।

    এ ধরনের ব্যক্তিরা কখনো অন্যের প্রশংসা করে না। তাদের চেষ্টাই থাকে অন্যকে নিচে নামানো। কারণ কী এধরনের আচরণের? কারণ হলো ব্যক্তির মাথায় সবসময় এটাই থাকে যে, আমি ঠিক, তুমি ঠিক না… I am ok, you are not ok. তো যেহেতু তার চিন্তা চেতনায় বিরাজ করে- আমিই ঠিক, বাকিরা বেঠিক, তাই নিজের চিন্তা চেতনা বা অধিকার প্রতিষ্ঠা করার জন্য অন্যের অধিকারকে ভায়োলেট করাটা এদের স্বভাবের অংশ হয়ে যায়।

    এ ধরনের আচরণের সুবিধা হলো- ব্যক্তি সাময়িকভাবে যা চায় তাই পায়। অসুবিধা হলো এতে করে তার শত্রু বাড়ে এবং বাকিরা তাকে এড়িয়ে চলে।

    ২. নিষ্ক্রিয় আচরণ (Passive behaviour ): এটা হলো আক্রমণাত্মক আচরণের উল্টোটা। এখানে ব্যক্তি অন্যের মতামত, অনুভূতি, অধিকার, চাওয়া-পাওয়ার গুরুত্ব দিতে গিয়ে নিজের অধিকার চাওয়া পাওয়া অনুভূতিকে জলাঞ্জলি দেয়। নিজের ভালোলাগা মন্দলাগা মুখে বলে প্রকাশ করতে পারে না। যেটাকে আমরা বলি বুক ফাটে তো মুখ ফাটে না।

    অন্যের ইচ্ছার সাথে নিজেকে বিলিয়ে দেয়া, না বলতে না পারা। মিনমিন করে, নমনম ভাবে কথা বলা। ‘না’ করার যথেষ্ট কারণ থাকলেও অপছন্দনীয় হওয়ার ভয়ে ব্যক্তি জোরালোভাবে ‘না’ বলতে পারে না। লোকজন তাকে ছেড়ে যাবে, সে একা হয়ে যাবে, নিজের সিদ্ধান্ত নিতে পারবে না- এসব চিন্তা ভাবনা তার মাথায় ঘোরে। তারা চায় সবাই তাদের পছন্দ করুক। তাদের চিন্তা ভাবনার সামারি হলো- ‘তুমিই ঠিক আমি বেঠিক’। You are ok, I am not ok….

    তো তুমিই যেহেতু ঠিক তাই তোমার সব কিছুই আমার কাছে ঠিক। কোনো কিছুতেই আমার না নাই।
    সমাজে এ ধরনের অনেক মানুষ আছে যারা ‘না’ বলতে না পারার কারণে অনেক সমস্যায় পড়ে, জীবনে অনেক বড়ো দুর্ঘটনায় পতিত হয়। এদের self esteem খুবই দূর্বল থাকে। এবং যেহেতু এরা এদের মনের সুখ দুঃখ, চাওয়া পাওয়া কারো সাথে শেয়ার করে না, সব কিছু মনে লুকিয়ে রাখে তাই পরবর্তীতে নানারকম মানসিক সমস্যা, যেমন- সোমাটোফরম ডিজঅর্ডারে ভোগে।

    এদের অনেক multiple unexplained physical symptoms দেখা দেয় যেটার জন্য ডাক্তারগুলে খেলেও রোগ ভালো হয় না। কারণ তাদের সমস্যাটা শরীরে হলেও সমস্যার কারণ মনে। এই জন্য ডাক্তার যতই ঔষধ দিক কোনো কাজ হয় না। যতই পরীক্ষা নিরীক্ষা করুক সব কিছুই নরমাল। এরপর শেষ পর্যন্ত যখন মনোবিজ্ঞানীদের কাছে আসে তখন মনোবিজ্ঞানী বোতলের ছিপিটা খুলে দেয়, রোগী ফরফর ফরফর করে সারা জীবনের যত না বলা কষ্টের অভিজ্ঞতা সব বলতে শুরু করে এবং সমস্যাও ভালো হয়ে যায়।

    ৩. দৃঢ় আচরণ (Assertive behaviour) : Assertive এর প্রকৃত বাংলাটা কী হবে সেটা সঠিক জানা নেই, তবে দৃঢ়তাপূর্ন আচরণ হতে পারে। এখানে ব্যাক্তি নিজের চাওয়া পাওয়া, অনুভূতি, অধিকারগুলো সততার সাথে প্রকাশ করে অন্যকে কষ্ট না দিয়ে, অন্যের অধিকার ক্ষুণ্ন না করে, অন্যকে ছোটো না করে। অর্থাৎ অন্যের অধিকার, অনুভূতিগুলোকে ব্যক্তি কনসিডার করেই নিজের মতামত প্রকাশ করে এবং নিজের জন্য যা করা দরকার সেটা করে। ব্যক্তির ব্যবহারে দৃঢ়ভাব থাকে, আক্রমণাত্বক ভাষা থাকে না। ব্যক্তি নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সহজেই ‘না’ বলতে পারে বাট এতে অন্যের চাওয়া পাওয়াকে অসম্মান করা হয় না। ব্যক্তির চিন্তা চেতনায় থাকে- ‘তুমি ঠিক, আমিও ঠিক’। You are ok, I am also ok…

    Assertive ব্যক্তিদের কয়েকটি গুণাবলি :

    ১. এরা যেকোনো ঘটনার উভয় দিক দেখে। আমি দেখি 9 এটাও ঠিক, আমার বিপরীতে যে আছে সে দেখে 6, তারটাও ঠিক।
    ২. এরা অন্যের অধিকার এবং প্রয়োজনীয়তা চিনতে পারে।
    ৩. এরা নিজেদের একশন এর দায়িত্ব নিজেই নিতে পারে। বিফলের জন্য অন্যকে দোষারোপ করে না।
    ৪. এরা নিজের ভালোর জন্য অন্যকে ছোটো (put down) করে না।
    ৫. তারা সবসময় ইতিবাচক চিন্তা করে।

    এখন আমরা দেখবো কিভাবে অন্যকে কষ্ট না দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘না’ বলা যায়।
    how to say ‘NO’…

    ১. ভদ্রভাবে বলা।
    ২. যা বলার দৃঢ়ভাবে বলতে হবে।
    ৩. আঘাত করে কথা বলা যাবে না।
    ৪. অন্যের অনুভূতি চিনা এবং সম্মান করা।
    ৫. না বলার জন্য মিথ্যে কোনো (lame excuse) অজুহাত না দেয়া। সঠিক কারণটা দৃঢ়ভাবে বলা।
    ৬. সবসময় সম্মান প্রদর্শন করা।
    ৭. Eye contact, steady and firm voice maintain করা।

    How to make request-কাউতে অনুরোধ যেভাবে করতে হবে :

    ১. যাকে অনুরোধ করবো তার অনুরোধ রাখার মতো অবস্থা আছে কিনা সেটা আগে যাচাই করা।
    ২. চোখে স্বাভাবিক চোখ রেখে প্রপার মুখভঙি করা।
    ৩. প্রয়োজনটা দৃঢ়ভাবে, পরিষ্কারভাবে প্রকাশ করা।
    ৪. ভদ্রভাবে, সরাসরি এবং লজ্জাবোধ না রেখে বলা।
    ৫. তার প্রয়োজনীয়তাকেও সম্মান করা।
    ৬. এমন ভাব না করা ‘যেন যা চাইবো সেটা আমার পাওয়ার অধিকার আছে’। যেমনটা আমরা ব্যাংকে টাকা তোলার সময় করি।

    How to Cope with Refusal-অনুরোধ করে না পেয়ে কিভাবে পরিস্থিতি সামলাবো :

    ১. ভদ্রতা বজায় রাখা।
    ২. ব্যক্তির প্রয়োজনীয়তাকে সম্মান করা।
    ৩. আঘাত দিয়ে কথা না বলা।
    ৪. সমালোচনা না করা যাতে পরবর্তীতে আবার অনুরোধ করতে আপনারই লজ্জা লাগবে।
    ৫. অনুরোধ করলেই পাব না, এই বাস্তবতা মেনে নেয়া।
    ৬. সুন্দরভাবে বিদায় নেয়া। ‘‘ও আচ্ছা, ঠিক আছে, অন্য সময়ে হবে তাহলে, এরকম বলা।’’

    আসুন আমরা সবাই assertive হই। প্রয়োজনে ‘না’ বলি। অন্যের মতামতকে সম্মান করে নিজের মতামত প্রকাশ করি।

    Be asseetive, practice asseetive and enjoy every relationship…

    আরো পড়ুন…
    নারীর মনোঃযৌন সমস্যা এবং কিছু ভুল ধারণা

    পুরুষের মনোঃযৌন সমস্যা ও চিকিৎসা

    মন খারাপ মানেই কি বিষণ্নতা?

    আত্মহত্যা! কতগুলো বিলম্বিত প্রশ্নের হতাশাজনক উত্তর

    লেখক
    মেন্টাল হেল্থ এক্সপাট
    এএসএফ- হল্যান্ড
    সিয়েরা লিওন ও উজবেকিস্তান মিশন।

    /এসএস/মনেরখবর/

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপেশা পরিবর্তন ,পেশাহীনতা, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব
    Next Article কার্ল সেগান : যিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব একটি মমতাপূর্ণ জায়গা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.