Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আই কিউ, বুদ্ধির হিসাব-নিকাশ
    ফিচার

    আই কিউ, বুদ্ধির হিসাব-নিকাশ

    Moner KhaborBy Moner KhaborNovember 13, 2024No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ভুলে যাওয়া অপকার ও উপকার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ
    অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা

    দীপ্ত এত বোকা অথচ তারই ছোট ভাই সুপ্ত এত বুদ্ধিমান। দ্বীপ্ত কোনো কিছুই ঠিকমতো করতে পারে না, বছর বছর পরীক্ষাতে ফেল করে, কোনো সমস্যার সমাধান করতে পারে না, অথচ বয়স এখন ১৫ বছর। সে অনুযায়ী এসএসসি পরীক্ষা দেওয়ার কথা কিন্তু পড়ে ক্লাস সেভেনে। ওকে দিয়ে কিছু হবে না, মানুষের কাছে লজ্জায় মাথা কাটা যায় মা-বাবার। সুপ্ত তার চেয়ে তিন বছরের ছোট অথচ সে সবকিছু ঠিকমতো করে, ক্লাসে খুব ভালো ফল করে, খেলাধুলাতেও পারদর্শী।

    খেয়াল করলে আমরা দেখতে পারি, আমরা সারাক্ষণ নিজেদের এ ধরনের তুলনা দিতে থাকি বা সম্মুখীন হই। ও এটা পারে, সেটা পারে, সে কত বুদ্ধিমান। আসলে বুদ্ধি ছাড়া চলা যায় না। বুদ্ধিই মানুষের চালনাশক্তি। প্রকৃতি, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে জীবনের সবরকম কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে, সব সমস্যার সমাধান করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি আমাদের বড় হাতিয়ার। তবে কি সবার বুদ্ধি থাকে না?
    না, তা নয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষের মগজের মোট ওজনের ৮০ ভাগই তৈরি হয় জীবনের তিন বছরে, প্রতিটি মানুষই নিজস্ব বুদ্ধিমত্তা নিয়ে জন্মায়, তবে কারো বেশি, কারো কম বা স্বাভাবিক। তবে বুদ্ধি কী?

    বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন- মনোবিজ্ঞানী ক্যাটেল বলেন- Intelligence is what intelligence does, অর্থাৎ বুদ্ধি যে কাজ করে তার মধ্যেই বুদ্ধির পরিচয়। ডিয়ারবার্ন বলেন- বুদ্ধি হলো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা। স্টার্ন বলেন- বুদ্ধি হলো নতুন সমস্যা ও অবস্থার সঙ্গে সঙ্গতি বিধানের সাধারণ মানসিক শক্তি। মানুষ দু’ভাবে বুদ্ধি লাভ করে থাকে। সহজাত এবং শিক্ষার মাধ্যমে। সহজাত বুদ্ধি হলো- যে বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর শিক্ষণীয় বুদ্ধি হলো, যা শেখার মাধ্যমে বাড়ানো যায়।

    মেধা বা বুদ্ধিমত্তার পরিমাণ মূলত জন্মগতভাবে নির্ধারিত। এছাড়া শিশুকাল পরিবেশ-পরিস্থিতিও কিছু অংশে প্রভাব ফেলে। মনোবিজ্ঞানীদের ধারণা মতে, আমরা আমাদের বাবা ও মা দু’জনের বুদ্ধিমত্তার কিছু অংশ করে পেয়ে থাকি। তাই যাদের বুদ্ধিমত্তা অন্যদের থেকে বেশি, অনুসন্ধান করলে দেখা যাবে, তাদের বাবা ও মায়েরও বুদ্ধিমত্তা অন্য মানুষদের বাবা-মায়ের চেয়ে বেশি। একটি বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে জানা যায়, আপনার জীবনসঙ্গী যদি বুদ্ধিমান হয়, তাহলে যে বাচ্চার জন্ম দেবেন তার বুদ্ধিমত্তা, জীবনসঙ্গী কম বুদ্ধিমান হলে যে বাচ্চার জন্ম দেবেন তার বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি হবে।মানুষের বুদ্ধিমত্তা মোটামুটি যৌবনে পদার্পণের পর আর বৃদ্ধি পায় না। তবে এক্সপেরিয়েন্স বৃদ্ধি পায় বলে আমাদের কাছে মনে হয় যতই বয়স হয় ততই বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। আবার কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা বাড়ানোও যেতে পারে। তবে তা খুবই স্বল্প পরিমাণে। পৃথিবীর প্রতিটা মানুষই আলাদা বুদ্ধিমত্তা নিয়ে জন্মেছেন। তবে যার যতটুকু বুদ্ধিমত্তাই আছে, তার সম্পূর্ণ ব্যবহার করেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্রসহ সবখানে সফল হতে পারেন। বুদ্ধিমত্তা একজনের চেয়ে আরেকজনের কম না বেশি তা জানার জন্য অবশ্যই পরিমাপ করতে হবে। পরিমাপ করে তুলনা করলেই আমরা সেটা পেয়ে যাব। বুদ্ধিমত্তা পরিমাপের এই পদ্ধতি হলো আই কিউ টেস্ট (IQ Test) I.Q-এর পূর্ণরূপ Intelligence Quotient যার বাংলা অর্থ হচ্ছে ‘বুদ্ধ্যাঙ্ক বা বুদ্ধির পরিমাপ, বিশ্বব্যাপী এর প্রচলন রয়েছে।

    আই কিউ (I.Q)-এর গাণিতিক সংজ্ঞা হচ্ছে- বুদ্ধ্যাঙ্ক I.Q) = (মানসিক বয়স/স্বাভাবিক বয়স) ১০০ ( সাধারণত ১৬ বছর বয়সের ছেলে-মেয়েরা যেসব সমস্যার সমাধান করে থাকে আর সেসব সমস্যার সমাধান যদি ১২ বছর বয়সের ছেলে-মেয়েরা করতে সক্ষম হয়, তাহলে তার মানসিক বয়স ধরা হবে ১৬।

    সুতরাং তার আই কিউ (I.Q) ধরা হবে (১০/৭) ১০০ বা ১৪২। দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে শতকরা ৪৬ জনের আই কিউ (I.Q) ৯০ থেকে ১১০-এর মধ্যে আর শতকরা ৩ জনের আই কিউ (I.Q) ১৩০ বা তার চেয়ে বেশি।

    ঠিক তেমনই আবার সাধারণ মানুষের শতকরা ৩ জনের আই কিউ (I.Q) ৭০ বা তারও কম। বর্তমান যুগে বুদ্ধি মাপার জন্য যে অসংখ্য টেস্ট বা অভীক্ষা উদ্ভাবিত হয়েছে, তাতে মূলত বিভিন্ন ধরনের অঙ্ক, কুইজ এবং ধাঁধা দেওয়া হয়ে থাকে। আর এই সমস্যা সমাধান করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। কে নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো প্রশ্নের নির্ভুল সমাধান বের করছে তার ওপর নির্ভর করে তার মানসিক বয়স এবং বুদ্ধ্যাঙ্ক আই কিউ (I.Q) নির্ণয়।

    আই কিউ (I.Q) স্কোরিং আই কিউ (I.Q) স্কোর যদি হয় (16 deviation) ৭০-এর নিচে তাহলে বলা যায় মানসিক ব্যাধিগ্রস্ত। বুদ্ধিমত্তা আশ্চর্যজনকভাবে কম। পৃথিবীতে মাত্র ২.১% মানুষের আই কিউ (IQ)। ৭০-৮৪ তাহলে বলা যায় মানসিক ব্যাধিগ্রস্ত হওয়ার বর্ডার লাইনে দাঁড়িয়ে, বুদ্ধিমত্তা খুবই কম রয়েছে ১৪% মানুষের আই কিউ (I.Q)। ৮৫-১২৯ – বুদ্ধিমত্তা স্বাভাবিক। খুব বেশি না আবার খুব কমও না।

    মধ্যম শ্রেণির। পৃথিবীর অধিকাংশ মানুষের আই কিউ প্রায় ৬৮% মানুষ মধ্যম বুদ্ধিমত্তাসম্পন্ন। ১১৫-১২৯- বুদ্ধিমত্তা উন্নত ধরনের। মধ্যম শ্রেণির ১৩০-১৪৪ – গিফটেড মানুষ, প্রচণ্ড বুদ্ধিমত্তাসম্পন্ন। পৃথিবীতে এ রকম সৌভাগ্যবান মানুষ খুবই কম আছে, মানুষদের থেকে বেশি। পৃথিবীতে এই আই কিউ মানুষের সংখ্যা ১৪%। মাত্র ২%। ১৪৫ বা তার চেয়ে বেশি তাহলে এক্সেপশনালি গিফটেড। মনোবিজ্ঞানের ভাষায় একজন জিনিয়াস। মূলত যাদের আই কিউ স্কোর ১৪০-এর বেশি তাদের জিনিয়াস বলা হয়। যেমন- মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। যার আই কিউ ছিল ১৬৫।

    এছাড়া প্রায় সব বিখ্যাত বিজ্ঞানী আছেন এই গ্রুপে। পৃথিবীতে মাত্র ০.১% মানুষ আছেন যারা এ স্কোর করতে পারেন। এই প্রচণ্ড বুদ্ধিমত্তা যে কাউকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে। তবে সাফল্য লাভ করতে হলে শুধু বুদ্ধিমত্তা নয়, বরং কঠোর পরিশ্রমেরও সমান প্রয়োজন রয়েছে। কথিত আছে- ‘Hard Work Beats Intelligence When Intelligence Doesn’t Work Hard. যদিও বুদ্ধিমান হলেই জ্ঞানী হবে তা নয়, তবুও সবাই বুদ্ধিমান বা ধীমান হতে চায়। যাদের আই কিউ স্বাভাবিক বা কম তারা চেষ্টা করলে তার বুদ্ধিমত্তার
    কিছুটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারেন। তবে সে জন্য দরকার প্রচণ্ড উদ্দীপনা, অধ্যবসায়, আবেগ ও
    স্বতঃস্ফূর্ততা।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- নেতিবাচক আবেগ সহজে গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম!
    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনে হয় আমার ওপর আমার নিয়ন্ত্রণ নেই , সব সময় আমি নিজেকে গুটিয়ে রাখি
    Next Article শিশু শিক্ষা অপরিণত মনে বাড়তি চাপ
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.