Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমার স্বামী ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে গালাগালি করে
    প্রশ্ন-উত্তর

    আমার স্বামী ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে গালাগালি করে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 6, 2023Updated:May 28, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দৃষ্টি আকর্ষণ : মনেরখবর ডট কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তিসহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন অথবা monerkhabor@gmail.com ঠিকানাও পাঠাতে পারেন অথবা মনের খবরের ফেসবুক পেজে মেসেজ করুন। আজকের প্রশ্ন পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ।

    এই বিভাগের অন্যান্য খবর পড়তে ভিজিট করুন প্রশ্নোত্তর মনের খবর

    সমস্যা : বছর দুয়েক আগে বাবা-মা আমার বিয়ে দেন। বিয়ের আগে জানতাম না আমার স্বামী একজন মানসিক রোগী। সে ঘুমের মধ্যে কান্নাকাটি করে। ঘুমের মধ্যে কথা বলে এবং মানুষকে কোনো কিছুর শব্দে চমকে ওঠে। কোনো কাজকর্ম করে না। সারাদিন ঘুমাতে ভয় পায়। একা ঘুমালে নাকি জ্বিন-ভ‚ত এসে তাকে মেরে ফেলবে। তার বয়স ৩০ বছর। অনেক কবিরাজ-দরবেশ দেখিয়েছি। কোনো ফল পাইনি। এখন কী করব বুঝতে পারছি না। সমাধান চাই।

    -পরিচয় প্রকাশে অনিচ্ছুক

    পরামর্শ : অধ্যাপক ডা. মহসিন আলী শাহ : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনার স্বামীর বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত, তার ঘুমের সমস্যা আছে। আমরা জানি, ঘুমের ধাপ দুটি- রেম স্টেজ এবং নন রেম স্টেজ। আমরা সাধারণত ঘুমের রেম (REM-Rapid Eye Movement) স্টেজ এসব স্বপ্ন দেখে থাকি। ঘুমের সমস্যার বেশকিছু ভ্যারাইটি আছে। এর কিছু রেম স্টেজে, আবার কিছু নন রেম স্টেজে হয়ে থাকে। যেমন, নাইট মেয়ার নামের এক ধরনের রোগ আছে যা রেম স্লিপ-এ হয়। সেক্ষেত্রে রোগী ঘুম থেকে জেগে ওঠে, যা স্বপ্ন দেখে তা মনে করতে পারে এবং আবার ঘুমিয়ে পড়ে। আবার, নাইট টেরর নামক রোগটি নন রেম স্লিপ পর্যায়ে হয়। এক্ষেত্রে রোগী ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে এবং ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তারপর আবার ঘুমিয়ে যায়। ঘুমের আরেকটা ভ্যারাইটি হলো ঘুমের মধ্যে হাঁটা (sleep walking)। আরেক ধরনের সমস্যায় রোগী ঘুমের মধ্যে কথা বলে, চিৎকার করে, কান্নাকাটিও করতে পারে এবং পরে আবার ঘুমিয়ে পড়ে। একে আমরা সুমনামবুলিজম (Somnambulism) বলি।

    আপনার স্বামীর সম্ভবত সুমনামবুলিজম সমস্যা হতে পারে। যেহেতু তিনি ঘুমের মধ্যে কান্নাকাটি করেন, কথা বলেন, গালাগালি করেন। তবে আরো বিস্তারিতভাবে জানতে পারলে রোগ সম্পর্কে আরো সঠিকভাবে বলা যেত। এই সবগুলোই স্লিপ ডিজঅর্ডারের মধ্যে পড়ে এবং এর চিকিৎসা আছে। বেনজোডায়াজিপিন নামক ঘুমের ওষুধ কিছুদিন খেলে এই সমস্যাগুলো কমে যায়।

    যেহেতু রোগী একা থাকতে চান না, প্রচণ্ড ভয় পান, তাই ধারণা করা যেতে পারে উনার সম্ভবত ফোবিয়া আছে। ফোবিয়া এক ধরনের মানসিক রোগ, যেখানে রোগী অহেতুক ভয় পায়। একা থাকতে, এমনকি একা কোথাও যেতেও ভয় পেয়ে থাকে। রোগীর আরেকটা সমস্যা হলো তিনি মনে করেন, ঘুমের মধ্যে জ্বিন-ভ‚ত এসে তাকে মেরে ফেলবে। এটা যদি রোগী পুরোপুরি বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ডিলুশন থাকতে পারে। ডিলুশন এক ধরনের মানসিক রোগ। এরও চিকিৎসা আছে এবং এর জন্য অ্যান্টিসাইকোটিক ওষুধ খেতে হবে। অতএব বলা যাচ্ছে যে, যদি আপনার স্বামীর স্লিপ ডিজঅর্ডার হয় তবে সেটার চিকিৎসা আছে, ফোবিয়া হলেও চিকিৎসা করালে ভালো হয়ে যাবে।

    আবার ডিলুশনাল ডিজঅর্ডার হলেও তার চিকিৎসা আছে। তবে উনার কাছ থেকে আরো তথ্য জানা জরুরি। শুধু এটুকু তথ্যের ওপর ভিত্তি করে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয়। তাই সবচেয়ে ভালো হয় নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখালে। মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু স্পেসিফিক প্রশ্ন করে উনার রোগ সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক চিকিৎসা করলেই উনি সুস্থ হয়ে যাবেন।

    • পরামর্শ দিয়েছেন,
      অধ্যাপক ডা. মহসিন আলী শাহ
      অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
      বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

    /এসএস/মনেরখবর/

    অধ্যাপক ডা. মহসিন আলী শাহ ঘুমের মধ্যে কথা বলা ঘুমের মধ্যে গালাগাল করা মনোরোগ মানসিক রোগ মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকার্ল সেগান : যিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব একটি মমতাপূর্ণ জায়গা
    Next Article রাগ প্রকাশের গ্রহণযোগ্য উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.